Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে অপহরণের অভিযোগ
    আন্তর্জাতিক

    এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে অপহরণের অভিযোগ

    এফ. আর. ইমরানUpdated:জানুয়ারি 17, 2026জানুয়ারি 17, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থী ববি ওয়াইন। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    উগান্ডায় ২০২৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে উত্তেজনা ও সহিংসতার খবর পাওয়া গেছে। বিরোধী দল ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্ম (এনইউপি) অভিযোগ করেছে, তাদের প্রেসিডেন্ট প্রার্থী ‘ববি ওয়াইন’কে তার নিজ বাড়ি থেকে সামরিক হেলিকপ্টারের মাধ্যমে অপহরণ করা হয়েছে। তবে উগান্ডার সেনাবাহিনী এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে এবং একে ‘ভিত্তিহীন ও গুজব’ হিসেবে উল্লেখ করেছে। সূত্র: আল-জাজিরা

    সেনাবাহিনীর মুখপাত্র ক্রিস মগেজি এক বিবৃতিতে বলেন, ববি ওয়াইনকে গ্রেফতারের দাবিটি মিথ্যা। এটি মূলত সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি ও সহিংসতা উসকানি দেওয়ার উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে। এর আগে শুক্রবার (১৬ জানুয়ারি) ববি ওয়াইন অভিযোগ করেছিলেন, নির্বাচনের পর থেকে তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে।

    পরবর্তীতে এনইউপি জানিয়েছে, সশস্ত্র বাহিনী তার সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেছে এবং তাকে একটি হেলিকপ্টারে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে।

    ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে ববি ওয়াইনের সঠিক অবস্থান নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ববি ওয়াইনের রাজনৈতিক কার্যালয় অপহরণের বিষয়টি নিশ্চিত করেছে, তবে সেনাবাহিনী বা পুলিশ তা স্বীকার করেনি। নিরাপত্তাজনিত কারণে রাজধানী কাম্পালায় পুলিশি ও সেনাবাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে।

    নির্বাচন কমিশনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, বর্তমান প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনি বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন। কমিশনের তথ্যমতে, মুসেভেনি পেয়েছেন প্রায় ৭৪ শতাংশ ভোট, আর ববি ওয়াইন পেয়েছেন প্রায় ২৩ শতাংশ। তবে ববি ওয়াইন ফলাফল প্রত্যাখ্যান করেছেন এবং নির্বাচনে ব্যাপক কারচুপি ও ব্যালট পেপার জালিয়াতির অভিযোগ তুলেছেন।

    নির্বাচনের পরবর্তী সহিংসতায় রাজধানী কাম্পালার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বুতাম্বালা এলাকায় অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিরোধী দলের দাবি অনুযায়ী, নিহতের সংখ্যা ১০।

    চূড়ান্ত ফলাফল শনিবার (১৭ জানুয়ারি) স্থানীয় সময় বিকেলে ঘোষণা হওয়ার কথা রয়েছে। ৮১ বছর বয়সি মুসেভেনি এই জয়ের মাধ্যমে তার চার দশকের শাসনকালকে আরও দীর্ঘায়িত করবেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় আটকে থাকা ৫ বড় বাধা

    এপ্রিল 21, 2026
    আন্তর্জাতিক

    ট্রাম্পের মতো নেতা চাই কি না, এবার মুখ খুলল মার্কিন জনতা

    এপ্রিল 21, 2026
    আন্তর্জাতিক

    সৌদির চাপে সুদানে পাকিস্তানের যুদ্ধবিমান চুক্তি স্থগিত

    এপ্রিল 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.