Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ভেনেজুয়েলার তেল খাতে ১৪০ কোটি ডলারের বিনিয়োগের পূর্বাভাস
    আন্তর্জাতিক

    ভেনেজুয়েলার তেল খাতে ১৪০ কোটি ডলারের বিনিয়োগের পূর্বাভাস

    Najmus SakibUpdated:জানুয়ারি 27, 2026জানুয়ারি 27, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভেনেজুয়েলার তেল খাতে ২০২৬ সালে প্রায় ১৪০ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ আসতে পারে। এমন পূর্বাভাস দিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তিনি জানিয়েছেন, পরিকল্পিত সংস্কার কার্যকর হলে এ বিনিয়োগ ২০২৫ সালের তুলনায় প্রায় ৫৫ শতাংশ বেশি হবে।

    সোমবার রাজধানী কারাকাসে আয়োজিত এক অনুষ্ঠানে রদ্রিগেজ বলেন, জ্বালানি খাতে রাষ্ট্রীয় কঠোর নিয়ন্ত্রণের কয়েক দশকের অবসান ঘটাতে একটি গুরুত্বপূর্ণ বিল সংসদে উত্থাপন করা হয়েছে। বিলটি চূড়ান্তভাবে পাস হলে বিদেশি বিনিয়োগের জন্য তেল খাতে নতুন সুযোগ তৈরি হবে। এএফপি এ তথ্য জানিয়েছে।

    রদ্রিগেজ বলেন, গত বছর ভেনেজুয়েলার তেল খাতে প্রায় ৯০ কোটি ডলারের বিনিয়োগ হয়েছিল। চলতি বছরে ইতোমধ্যে প্রায় ১৪০ কোটি ডলারের বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলেও দাবি করেন তিনি।

    তেল খাতকে বেসরকারি বিনিয়োগের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা নিয়ে আয়োজিত এক জনপরামর্শ সভায় ব্যবসায়ী প্রতিনিধিদের উদ্দেশে বক্তব্য দেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেল মজুদের দেশ হিসেবে ভেনেজুয়েলাকে উৎপাদনের দিক থেকেও একটি বৈশ্বিক শক্তিতে পরিণত হতে হবে।

    গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হন। এর পরই ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরোর পরিবর্তে রদ্রিগেজকে ক্ষমতায় বসানোর পক্ষে সমর্থন দেন।

    তবে বিপুল অপরিশোধিত তেলের মজুদ থাকা সত্ত্বেও দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে ভেনেজুয়েলার তেল উৎপাদন মারাত্মকভাবে কমে যায়। ২০০০-এর দশকের শুরুতে যেখানে দৈনিক উৎপাদন ছিল ৩০ লাখ ব্যারেলের বেশি, সেখানে ২০২০ সালে তা নেমে আসে ইতিহাসের সর্বনিম্ন দৈনিক ৩ লাখ ৫০ হাজার ব্যারেলে। পরবর্তী সময়ে ধীরে ধীরে উৎপাদন বাড়তে শুরু করে এবং বর্তমানে তা দৈনিক প্রায় ১২ লাখ ব্যারেলে পৌঁছেছে।

    জাতীয় পরিষদে উত্থাপিত হাইড্রোকার্বন বিল অনুযায়ী, ভেনেজুয়েলায় কার্যরত বেসরকারি তেল কোম্পানিগুলো আর রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএর সঙ্গে যৌথ উদ্যোগে যেতে বাধ্য থাকবে না। তারা সরাসরি তেল উত্তোলনের সুযোগ পাবে। এতদিন যৌথ উদ্যোগে পিডিভিএসএর সংখ্যাগরিষ্ঠ মালিকানা থাকা বাধ্যতামূলক ছিল।

    আইনপ্রণেতারা গত সপ্তাহে বিলটির প্রথম পাঠ অনুমোদন করেছেন। আগামী কয়েক দিনের মধ্যেই এটি চূড়ান্তভাবে পাস হওয়ার সম্ভাবনা রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে ৩৯ গ্রামে ইসরায়েলি হামলা

    এপ্রিল 20, 2026
    মতামত

    ইরানের বিরুদ্ধে যুদ্ধ: কেন মিশর কোনো পক্ষ নিতে পারে না?

    এপ্রিল 20, 2026
    আন্তর্জাতিক

    যুদ্ধ কোনো সমাধান নয়, শান্তির পথে ফেরার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

    এপ্রিল 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.