Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Thu, Feb 12, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » এবার ট্রাম্পের কিউবা আল্টিমেটাম
    আন্তর্জাতিক

    এবার ট্রাম্পের কিউবা আল্টিমেটাম

    Najmus SakibFebruary 2, 2026Updated:February 2, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানোর পর এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার ওপর সরাসরি চাপ তৈরি করেছেন। তিনি হুমকি দিয়েছেন, যদি হাভানা ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তিতে না আসে, তাহলে নিকট ভবিষ্যতে দেশটিতে মানবিক সংকট দেখা দিতে পারে।

    চলতি সপ্তাহের শুরুর দিকে ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। আদেশে বলা হয়েছে, কিউবায় তেল রপ্তানি করা যে কোনো দেশের ওপর যুক্তরাষ্ট্র অতিরিক্ত শুল্ক আরোপ করতে পারে।

    মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শিনবাউম সম্প্রতি এ প্রসঙ্গে মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্রের এই নির্দেশ কিউবার হাসপাতাল, খাদ্য সরবরাহ এবং মৌলিক পরিষেবাগুলোর ওপর সরাসরি প্রভাব ফেলবে। তিনি সতর্ক করেছেন, এর ফলে অচিরেই দেশটিতে বড় ধরনের মানবিক সংকট তৈরি হতে পারে।

    রোববার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, “কিউবা যদি আমাদের কাছে আসে এবং একটি সমঝোতা চুক্তিতে পৌঁছায়, তাহলে মানবিক বিপর্যয় দেখা দেবে না। সবকিছু আগের মতো স্বাভাবিক থাকবে।” তিনি আরও বলেন, “কিউবার বর্তমান পরিস্থিতি অত্যন্ত খারাপ। দেশটির অর্থনীতি, তেল—কিছুই নেই। এতদিন তারা ভেনেজুয়েলার তেল ও অর্থের ওপর নির্ভরশীল ছিল। এখন সেগুলোও নেই।”

    গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিউইয়র্কে নিয়ে আসে। বর্তমানে তারা ফেডারেল কারাগারে বন্দি রয়েছেন। ট্রাম্পের নির্দেশেই এই অভিযান পরিচালিত হয়েছিল।

    ভেনেজুয়েলায় অভিযান শেষে ট্রাম্প জ্বালানি তেলের উত্তোলন, পরিশোধন ও বিক্রয়ের ওপর যুক্তরাষ্ট্রের সর্বময় নিয়ন্ত্রণ আরোপ করেছেন। এই নিয়ন্ত্রণ অনির্দিষ্টকালের জন্য থাকবে।

    কিউবার কাছ থেকে ট্রাম্প ঠিক কী চায় তা স্পষ্ট করেননি। তবে সাংবাদিকদের তিনি ইঙ্গিত দিয়েছেন, চুক্তিতে না আসলে যুক্তরাষ্ট্রে বসবাসকারী কিউবান নাগরিকদের দেশটিতে ফেরত পাঠানো শুরু হতে পারে। তিনি বলেন, “আমি আশা করি নিকট ভবিষ্যতে কিউবা একটি সমঝোতায় আসবে। যদি তা না হয়, তাহলে যুক্তরাষ্ট্রে বসবাসকারী কিউবানের সংখ্যাও ফেরত পাঠানো হবে।”

    সূত্র : আরটি, ফিন্যান্সিয়াল টাইমস

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইসরায়েলের নৃশংসতার আঘাত কাটাতে বক্সিং প্রশিক্ষণে গাজার নারীরা

    February 12, 2026
    আন্তর্জাতিক

    ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনও আলোচনা হবে না: ইরান

    February 12, 2026
    আন্তর্জাতিক

    রমজানের আগেই আফগান যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান চালাতে পারে পাকিস্তান

    February 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক August 4, 2025

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক October 30, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি October 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.