Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, সেপ্টে. 4, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » গুঁড়া দুধের চাহিদা বাড়ায় বিশ্ববাজারে দুগ্ধপণ্যের দাম ঊর্ধ্বমুখী
    বিশ্ব অর্থনীতি

    গুঁড়া দুধের চাহিদা বাড়ায় বিশ্ববাজারে দুগ্ধপণ্যের দাম ঊর্ধ্বমুখী

    নিউজ ডেস্কসেপ্টেম্বর 4, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্ববাজারে গুঁড়া দুধের চাহিদা বাড়ায় দুধ ও দুগ্ধজাত পণ্যের দামও ঊর্ধ্বমুখী হয়েছে। সর্বশেষ গ্লোবাল ডেইরি ট্রেডের (জিডিটি) নিলামে স্কিম মিল্ক পাউডার বা ননিছাড়া গুঁড়া দুধের (এসএমপি) দাম এক লাফে ৫ দশমিক ৩ শতাংশ বেড়েছে। দুধের প্রোটিনসমৃদ্ধ পণ্যের চাহিদা বাড়াকেই এই মূল্যবৃদ্ধির প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।

    নিউজিল্যান্ড হেরাল্ড, ইডেইরি নিউজ ও এগ্রিল্যান্ডের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

    গত মঙ্গলবার অনুষ্ঠিত জিডিটির ৪১১তম নিলামে সামগ্রিক দুগ্ধপণ্যের মূল্যসূচক বেড়েছে দশমিক ৯ শতাংশ। এর মধ্য দিয়ে টানা চতুর্থ নিলামে সূচকটি ঊর্ধ্বমুখী হলো। সর্বশেষ নিলামে বিক্রি হওয়া দুগ্ধপণ্যের গড় দাম ছিল প্রতি টনে প্রায় ৩ হাজার ৯১০ ডলার। সব মিলিয়ে ৪৩ হাজার ৯৭৬ টন দুগ্ধপণ্য বিক্রি হয়েছে। নিলামে অংশ নেন ১৫৭ জন ক্রেতা।

    ফারমারস উইকলির তথ্য অনুযায়ী, এসএমপির দাম টানা দ্বিতীয় নিলামেও উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর আগের নিলামে পণ্যটির দাম ৭ দশমিক ৬ শতাংশ বাড়ে। সর্বশেষ বৃদ্ধির পর প্রতি টন এসএমপির দাম দাঁড়িয়েছে প্রায় ৩ হাজার ৬৬৫ ডলারে। ২০২২ সালের সেপ্টেম্বরের পর এটিই এসএমপির সর্বোচ্চ দাম।

    সাধারণত ফুল ক্রিম বা ননিযুক্ত গুঁড়া দুধের (ডব্লিউএমপি) দাম এসএমপির চেয়ে বেশি থাকে। এর কারণ, ডব্লিউএমপিতে দুধের ফ্যাট বা চর্বি থাকে। তবে এবার বাজারের চিত্র কিছুটা বদলে গেছে। প্রোটিনসমৃদ্ধ পণ্যের চাহিদা বাড়ায় এসএমপির দাম ডব্লিউএমপিকে ছাড়িয়ে গেছে।

    সর্বশেষ নিলামে ডব্লিউএমপির দাম দশমিক ১ শতাংশ কমে প্রতি টনে প্রায় ৩ হাজার ৫৫৫ ডলারে নেমে এসেছে। অর্থাৎ বর্তমানে ননিছাড়া গুঁড়া দুধের দাম ননিযুক্ত গুঁড়া দুধের চেয়ে বেশি।

    এদিকে সরবরাহ বাড়লেও বাজারে বড় ধরনের চাপ তৈরি হয়নি। বিশ্বের শীর্ষ দুগ্ধ রপ্তানিকারক প্রতিষ্ঠান ফনটেরার সরবরাহ প্রায় ৮ শতাংশ বাড়িয়েছে। তারপরও বাড়তি সরবরাহ ক্রেতারা তুলনামূলক স্বাচ্ছন্দ্যের সঙ্গে গ্রহণ করেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

    নিউজিল্যান্ড এক্সচেঞ্জের দুগ্ধবাজার বিশ্লেষণ বিভাগের প্রধান ক্রিস্টিনা আলভারাডো বলেন, মৌসুমি সরবরাহ বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিলে জিডিটির সর্বশেষ নিলামের ফলাফল প্রত্যাশার তুলনায় বেশ স্থিতিশীল ছিল। একই সঙ্গে তিনি জানান, গুঁড়া দুধের চাহিদা বর্তমানে তুলনামূলকভাবে শক্তিশালী।

    গুঁড়া দুধের বাজারে দাম বাড়লেও দুগ্ধজাত চর্বি ও পনিরের বাজারে দেখা গেছে ভিন্ন প্রবণতা। সর্বশেষ নিলামে অ্যানহাইড্রাস মিল্ক ফ্যাট (এএমএফ) বা বিশুদ্ধ দুগ্ধজাত চর্বির দাম ১ দশমিক ৩ শতাংশ কমেছে। মাখনের দামও কমেছে দশমিক ৮ শতাংশ।

    সবচেয়ে বড় পতন হয়েছে চেডার পনিরের দামে। পণ্যটির দাম কমেছে ৬ দশমিক ৬ শতাংশ। এর ফলে পাঁচ বছরের মধ্যে জিডিটির কোনো নিলামে চেডার পনিরের দাম এবার সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।

    বিশ্লেষকদের মতে, বিশ্ব দুগ্ধবাজারে বর্তমানে পণ্যভেদে চাহিদার পার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে। প্রোটিনসমৃদ্ধ দুগ্ধপণ্যের চাহিদা বাড়ায় গুঁড়া দুধের বাজার শক্তিশালী রয়েছে। বিপরীতে দুগ্ধজাত চর্বি ও পনিরের বাজারে সরবরাহের চাপ দেখা যাচ্ছে।

    নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক মাসগুলোতে দুধ উৎপাদন বেড়েছে। ফলে সামনে বিশ্ববাজারে দুগ্ধপণ্যের সরবরাহ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

    তবে বাজার বিশ্লেষকদের ধারণা, প্রোটিনসমৃদ্ধ দুগ্ধপণ্যের চাহিদা শক্তিশালী থাকলে বাড়তি সরবরাহের চাপ সামলেও দাম তুলনামূলক স্থিতিশীল থাকতে পারে।

    পরবর্তী জিডিটি নিলাম অনুষ্ঠিত হবে ১৪ ও ১৫ সেপ্টেম্বর। সাম্প্রতিক নিলামগুলোতে গুঁড়া দুধের দামে যে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে, সেটি আগামী নিলামেও অব্যাহত থাকে কি না, এখন সেদিকেই নজর রাখছেন বাজারসংশ্লিষ্টরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিশ্ব অর্থনীতি

    ভারতের শক্তিশালী জিডিপি প্রবৃদ্ধি নিয়ে কেন প্রশ্ন উঠছে?

    সেপ্টেম্বর 3, 2026
    বিশ্ব অর্থনীতি

    কানাডা ও যুক্তরাষ্ট্র থেকে স্বর্ণ সরিয়ে যুক্তরাজ্যে নিল নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক

    সেপ্টেম্বর 3, 2026
    আন্তর্জাতিক

    বেতন অপরিবর্তিত, কর্মঘণ্টা বাড়িয়ে সপ্তাহে ৪০ ঘণ্টা করার দাবি জার্মানির শিল্প খাতের

    সেপ্টেম্বর 3, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.