Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » প্রযুক্তি শেয়ারের ঘুরে দাঁড়ানোয় এশিয়ার অধিকাংশ পুঁজিবাজারে উত্থান
    বিশ্ব অর্থনীতি

    প্রযুক্তি শেয়ারের ঘুরে দাঁড়ানোয় এশিয়ার অধিকাংশ পুঁজিবাজারে উত্থান

    নিউজ ডেস্কনভেম্বর 28, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইনফোগ্রাফিক: সিটিজেনস ভয়েস
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    প্রযুক্তি খাতের শেয়ারে বড় দরপতনের পর বিনিয়োগকারীরা আবারও এসব শেয়ারে ফিরেছেন। এতে শুক্রবার এশিয়ার অধিকাংশ পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বগতি দেখা গেছে। বিশেষ করে দক্ষিণ কোরিয়া ও জাপানের বাজারে চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম বাড়ায় সূচকেও বড় উত্থান হয়েছে।

    বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দক্ষিণ কোরিয়ার কসপি সূচক বেড়েছে ৪ দশমিক ৩ শতাংশ। জাপানের নিক্কেই ২২৫ সূচক বেড়েছে ২ দশমিক ১ শতাংশ। একই দিনে হংকংয়ের হ্যাং সেং সূচক ২ দশমিক ১ শতাংশ এবং সাংহাই কম্পোজিট সূচক ৩ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তাইওয়ান, সিডনি, জাকার্তা, সিঙ্গাপুর, ব্যাংকক ও ম্যানিলার বাজারেও ইতিবাচক প্রবণতা ছিল।

    প্রযুক্তি খাতের শেয়ার কেনায় নেতৃত্ব দিয়েছে দক্ষিণ কোরিয়ার এসকে হাইনিক্স ও স্যামসাং এবং জাপানের কিওক্সিয়ার মতো চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলো। সপ্তাহের শুরুতে বাজারে বড় ধরনের বিক্রির চাপে এসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম উল্লেখযোগ্যভাবে কমেছিল। পরবর্তী সময়ে দরপতনের সুযোগ নিয়ে বিনিয়োগকারীদের কেনাকাটা বাজারে কিছুটা স্বস্তি ফিরিয়েছে।

    তবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিপুল বিনিয়োগের বিপরীতে প্রত্যাশিত মুনাফা পাওয়া যাবে কি না, তা নিয়ে উদ্বেগ কাটেনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ বড় বাণিজ্য অংশীদারদের ওপর সর্বোচ্চ ২০ শতাংশ শুল্ক আরোপের যে প্রস্তাব দিয়েছেন, তার সম্ভাব্য প্রভাবও পর্যবেক্ষণ করছেন বিনিয়োগকারীরা। আগামী মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হারসংক্রান্ত সিদ্ধান্ত নিয়েও অনিশ্চয়তা রয়েছে। বাজারে ২৫ বেসিস পয়েন্টের পরিবর্তে ৫০ বেসিস পয়েন্ট সুদ বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।

    বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং দিবসের ছুটিতে ওয়াল স্ট্রিটের লেনদেন বন্ধ থাকায় বিনিয়োগকারীরা নতুন কোনো বড় বাজারসংকেত পাননি। তবে এশিয়ার বাজারে দুই দিনের ইতিবাচক প্রবণতা ধরে রাখা সম্ভব হবে কি না, তা নিয়ে সতর্ক রয়েছেন বিশ্লেষকেরা। ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংকের বিশ্লেষক স্কাই মাস্টার্সের মতে, নতুন তথ্যের অভাবে বাজারের সামগ্রিক পরিস্থিতি এখনো নাজুক। আপাতত প্রযুক্তি শেয়ারে বিনিয়োগকারীদের ফিরে আসা ইতিবাচক হলেও এই প্রবণতা কত দিন স্থায়ী হয়, সেটিই গুরুত্বপূর্ণ।

    এদিকে মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দামও বেড়েছে। সৌদি আরবের একটি তেল শোধনাগারে ইরানপন্থী হুতি গোষ্ঠীর হামলার পর সেখানে কয়েকটি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ৯৯ ডলারে এবং ব্রেন্টের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে ৯৭ দশমিক ৬৮ ডলারে দাঁড়ায়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    বড় কোম্পানি পুঁজিবাজারে আনতে আইপিও বিধিমালায় বড় পরিবর্তন আনছে বিএসইসি

    নভেম্বর 28, 2026
    বিশ্ব অর্থনীতি

    আগামী ১০ বছরে গাড়ির বাজারে আধিপত্য বিস্তার করবে কারা?

    নভেম্বর 26, 2026
    পুঁজিবাজার

    শেয়ারবাজার কি এখনও আতঙ্ক নাকি আস্থার জায়গা?

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.