Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, সেপ্টে. 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » লম্বা ছুটির চেয়ে ঘন ঘন ছোট ছুটি বেশি উপকারী, বলছে নতুন গবেষণা
    লাইফস্টাইল

    লম্বা ছুটির চেয়ে ঘন ঘন ছোট ছুটি বেশি উপকারী, বলছে নতুন গবেষণা

    নিউজ ডেস্কআগস্ট 29, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অফিসের কাজে চাপ, বসের বকাবকি, প্রতিদিন একঘেয়েমি, মাঝে মধ্যে ছুটি পেলে মনটা একটু ফুরফুরে হয়ে ওঠে। কিন্তু সেই ছুটি কীভাবে নেওয়া উচিত? বছরের সব ছুটি একসঙ্গে নিয়ে ২০-২৫ দিন কোথাও ঘুরে আসবেন? নাকি সারা বছর ধরে ৫-৭ দিনের ছুটি কয়েকবার নেবেন? একটি নতুন গবেষণা বলছে, বারবার ছোট ছুটি নেওয়া মানসিক স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো।

    আমেরিকার ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনে ২০২৫ সালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, যারা প্রতি দুই মাস পর পর কয়েকদিনের ছুটি নেন, তাদের মানসিক চাপ কম থাকে এবং কাজের মনোযোগও ভালো থাকে। অন্যদিকে, যারা বছরের সব ছুটি একবারেই নিয়ে ফেলেন, তাদের ছুটির সুবিধা বেশি দিন স্থায়ী হয় না। কাজে ফিরে আসার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই আবার আগের মতো মানসিক চাপ ফিরে আসে।

    গবেষকরা বলছেন, মস্তিষ্ক কিন্তু একটানা কাজ করতে পারে না। এটি একটি মেশিনের মতো, খানিকটা সময় চলার পর বিরতি প্রয়োজন। ছোট ছোট বিরতি মস্তিষ্ককে ‘রিচার্জ’ করার সুযোগ দেয়। আর যারা বারবার ছুটি নেন, তারা প্রতিবারই ফ্রেশ হয়ে কাজে ফিরে আসেন। তাদের কাজের গতি যেমন বজায় থাকে, তেমনি মানসিক অবসাদও কম দেখা যায়।

    মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বছরে একবার বড় ছুটি নেওয়ার চেয়ে হরহামেশা ছোট ছুটি নেওয়া বেশি কার্যকর। কারণ ছোট ছুটির প্রভাব কাজের ওপর দীর্ঘস্থায়ী হয়। আর বড় ছুটির পর অফিসে ফিরে এসে কাজের সঙ্গে মানিয়ে নিতেই বেশ কিছু দিন লেগে যায়, যার মধ্যে কার্যক্ষমতা অনেক কমে যায়। তাই যারা প্রতি দুই মাসে অন্তত ৩-৫ দিনের ছুটি নেন, তারা কাজেও বেশি পারদর্শী হন এবং মানসিকভাবেও বেশি সতেজ থাকেন।

    তাই আপনি যদি এখনও বছরের সব ছুটি একসঙ্গে নেওয়ার পরিকল্পনা করেন, তাহলে হয়তো আরেকবার ভাবা উচিত। গবেষণা বলছে, এক মাস বা ২০ দিনের লম্বা ছুটির চেয়ে ঘন ঘন ৫-৭ দিনের ছুটি নেওয়া মানসিক স্বাস্থ্যের জন্য বেশি উপকারী। তাহলে চলুন, পরের ছুটির পরিকল্পনা করে ফেলুন কিন্তু একসঙ্গে সবটা শেষ করে ফেলবেন না, বরং সারাবছর ধরে ছড়িয়ে দিন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিশেষ বিশ্লেষণ

    এককালীন নাকি নিয়মিত বিনিয়োগ; ২০১০ সালের ধসের পেছনে লুকিয়ে আছে উত্তর

    সেপ্টেম্বর 5, 2026
    লাইফস্টাইল

    ভাড়ার টাকা নাকি বাড়ির কিস্তি, যে পথে আপনার সম্পদ বেশি বাড়বে

    সেপ্টেম্বর 3, 2026
    লাইফস্টাইল

    বয়সের ফারাক বেশি, দাম্পত্যে ভালোবাসার বোঝাপড়া কতটা?

    সেপ্টেম্বর 3, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.