Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 12, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মিরাজের রাতে মহানবী (সা.) পুরস্কারস্বরূপ যা পেয়েছেন
    সাহিত্য

    মিরাজের রাতে মহানবী (সা.) পুরস্কারস্বরূপ যা পেয়েছেন

    এফ. আর. ইমরানজানুয়ারি 28, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশুদ্ধ মত অনুযায়ী হিজরতের এক বা দেড় বছর আগে নবীজির মেরাজ সংঘটিত হয়। ঐতিহাসিক মেরাজে মহান আল্লাহ তাঁর প্রিয় নবী মুহাম্মদ (সা.)-কে তাঁর সান্নিধ্যে ডেকে নিয়ে উম্মতে মুহাম্মদীকে পুরস্কারস্বরূপ কয়েকটি বস্তু প্রদান করেন।

    নিম্নে ধারাবাহিকভাবে তা উল্লেখ করা হলো-

    ১. পাঁচ ওয়াক্ত নামাজ। তবে এই পাঁচ ওয়াক্ত নামাজ ফজিলতের দিক দিয়ে ৫০ ওয়াক্ত নামাজের সমান।

    এ বিষয়ে হাদিসের কিতাবে দীর্ঘ একটি হাদিস বর্ণিত হয়েছে। যাতে প্রথমে ৫০ ওয়াক্ত নামাজের বিধান লাভ এবং মুসা (আ.)-এর পরামর্শে একাধিক আবেদনের পরিপ্রেক্ষিতে তা কমে পাঁচ ওয়াক্ত হওয়ার বর্ণনা দেওয়া হয়েছে। (মুসলিম, হাদিস: ৩০০)
    ২. সুরা বাকারার শেষ দুই আয়াত। এ আয়াতগুলোতে উম্মতে মুহাম্মদীর প্রতি আল্লাহর অশেষ রহমত ও অনুগ্রহ প্রকাশ করা হয়েছে।
    আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.)-কে মেরাজের রজনীতে ‘সিদরাতুল মুনতাহা’ পর্যন্ত নিয়ে যাওয়া হলো। এটি ষষ্ঠ আসমানে অবস্থিত। জমিন থেকে যা কিছু উত্থিত হয় তা সে পর্যন্ত এসে পৌঁছে এবং সেখান থেকে তা গ্রহণ করা হয়। তদ্রূপ ঊর্ধ্বলোক থেকে যা কিছু অবতরণ হয় তা-ও এ পর্যন্ত এসে পৌঁছে এবং সেখান থেকে তা গ্রহণ করা হয়।
    তারপর রাসুলুল্লাহ (সা.)-কে তিনটি বিষয় দান করা হলো। পাঁচ ওয়াক্ত সালাত, সুরা বাকারার শেষ দুই আয়াত এবং শিরকমুক্ত উম্মতের মারাত্মক গুনাহ তাওবার মাধ্যমে ক্ষমার সুসংবাদ। (সহিহ মুসলিম, হাদিস: ৩২০)এটি এই উম্মাহর জন্য কতটা মর্যাদাপূর্ণ তোহফা তা বলার অপেক্ষা রাখে না, বিশেষ করে শয়তানের আক্রমণ থেকে মুমিনের রক্ষার ঢাল হলো এই আয়াত দুটি। সুরা বাকারার শেষ দুই আয়াতের ফজিলত ও শ্রেষ্ঠত্বের ব্যাপারে নবী (সা.) বলেছেন, আল্লাহ তাআলা আসমান-জমিন সৃষ্টির দুই হাজার বছর আগে একটি কিতাব লিখেছেন। সেই কিতাব থেকে তিনি দুটি আয়াত নাজিল করেছেন।
    সেই দুটি আয়াতের মাধ্যমেই সুরা বাকারা সমাপ্ত করেছেন। যে ঘরে তিন রাত এ দুটি আয়াত তিলাওয়াত করা হয়, শয়তান সেই ঘরের কাছে আসতে পারে না। (জামে তিরমিজি, হাদিস: ২৮৮২)

    ৩. উম্মতে মুহাম্মদীর মধ্যে যারা কখনো শিরক করেনি, তাদের ক্ষমা করার সুসংবাদ প্রদান এবং কবিরা গুনাহ ক্ষমা করা। তবে অন্যান্য হাদিসের বর্ণনা দ্বারা বোঝা যায়, এটি তাওবার শর্তযুক্ত। হুকুকুল্লাহর ক্ষেত্রে বান্দা তাওবা দ্বারাই ক্ষমাপ্রাপ্ত হবে। তবে হুকুকুল ইবাদের ক্ষেত্রে তাওবার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি থেকেও ক্ষমা চাইতে হবে অথবা আখিরাতে আল্লাহ হকদারকে এত পরিমাণে নিয়ামত দেবেন যে সে খুশি হয়ে ক্ষমা করে দেবে।

    মোটকথা, কবিরা গুনাহের ক্ষমা তাওবা ও শিরকমুক্ত ঈমানের শর্তযুক্ত। যেমনটি হাদিসে এসেছে, আবু জর (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, যে বান্দা ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলবে এবং এ অবস্থার ওপরে মারা যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। আমি বললাম, সে যদি যিনা করে, সে যদি চুরি করে? তিনি বললেন, যদি সে যিনা করে, যদি সে চুরি করে তবুও। আমি জিজ্ঞেস করলাম, সে যদি যিনা করে, সে যদি চুরি করে তবুও? তিনি বললেন, হ্যাঁ, সে যদি যিনা করে, সে যদি চুরি করে তবুও। আমি বললাম, যদি সে যিনা করে, যদি সে চুরি করে তবুও? তিনি বললেন, যদি সে যিনা করে, যদি সে চুরি করে তবুও। আবু জরের নাক ধূলি ধূসরিত হলেও।

    আবদুল্লাহ (ইমাম বুখারি) বলেন, এ কথা প্রযোজ্য হয় মৃত্যুর সময় বা তার পূর্বে, যখন সে তাওবাহ করে ও লজ্জিত হয় এবং বলে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’, তখন তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। (সহিহ বুখারি, হাদিস: ৫৮২৭)

    ৪. ইবরাহিম (আ.) থেকে বিশেষ তাসবিহ উপহার। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, মেরাজের রাতে আমি ইবরাহিম (আ.)-এর সঙ্গে দেখা করেছি। তিনি বললেন, হে মুহাম্মদ! আপনার উম্মতকে আমার সালাম পৌঁছিয়ে দিন এবং তাদের জানান যে জান্নাতের জমিন অতিসুগন্ধিসমৃদ্ধ এবং সেখানকার পানি অত্যন্ত সুস্বাদু। তা একটি সমতলভূমি এবং তার গাছপালা হলো ‘সুবহানাল্লাহ ওয়ালহামদু লিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার।’ (জামে তিরমিজি, হাদিস: ৩৪৬২)

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    সাহিত্য

    বই কিনে কেউ দেউলিয়া হয় না: বহু ভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর অজানা গল্প

    জুলাই 21, 2026
    বাংলাদেশ

    ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহর জন্মবার্ষিকী আজ

    জুলাই 10, 2026
    সাহিত্য

    কাফকা কি একশ বছর আগেই ডিজিটাল পৃথিবীর ভবিষ্যৎ লিখে গিয়েছিলেন?

    জুলাই 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.