Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, আগস্ট 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » অন্যদিন: হুমায়ূন আহমেদ
    সাহিত্য

    অন্যদিন: হুমায়ূন আহমেদ

    এফ. আর. ইমরানফেব্রুয়ারি 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ‘অন্যদিন’ এটি হুমায়ূন আহমেদ লেখার একটি উপন্যাস।

    কাহিনী সংক্ষেপ :

    নীলগঞ্জ থেকে রঞ্জু এসেছে ঢাকায় তার বন্ধু শফিকের কাছে। রঞ্জুর গ্রামের বাড়িতে আছে অতি দরিদ্র বেকার বাবা, মা আর দুই ভাই বোন আনজু ও পারুল। রঞ্জু অনেক কষ্টে শফিকের মেস খুঁজে বের করে এসে দেখে শফিক নেই। তার পাশের রুমের জ্যোতিষী নিশানাথ বাবু বললেন সারা দিন রঞ্জুর জন্য অপেক্ষা করে কিছুক্ষণ আগে শফিক বেরিয়ে গেছে। নিশানাথ বাবুর ঘরেই রঞ্জু শফিকের ফেরার অপেক্ষা করতে লাগলো।

    রাতে শফিক ফিরে রঞ্জুকে তার ঘরে নিয়ে গেলো। পরদিন সকালে মেসের ম্যানেজার রশীদ মিয়ার কাছে রঞ্জুর নাম লিখিয়ে আসলো নতুন মেম্বার হিসেবে। শফিক আর রঞ্জু এক সাথে পড়তো। শফিত পাটটাই চাকরি আর টিউশানির পরে সময় পায়না বলে এবছর ইউনিভার্সিটিতে পড়া ছেড়ে দিয়েছে ।

    রঞ্জুদের আর্থিক অবস্থাও খুব খারাপ। পয়সার অভাবে গত তিনটি বছর রঞ্জুর পড়াশুনা বন্ধ ছিল, ছোট বোন পারুলের স্কুলের বেতন দিতে পারছেনা। জমি থেকে সামান্য কিছু আসে। মামারা কিছু দেয়, তাই দিয়ে সংসার চলে।

    শফিক রঞ্জুর কলেজে ভর্তির ব্যবস্থা করলো, তার জন্য একটা টিউশানির ব্যবস্থা করলো। দেখতে দেখতে ৫/৬ মাস কেটে গেল। রঞ্জু লক্ষ্য করেছে শফিকের রাতে ঘুম হয় না, ছটফট করে, অনেক রাতে উঠে চা বানিয়ে খায়। শরীর ভেঙ্গে যাচ্ছে, চোখের নিচে কালি।

    এদিকে বাড়ি থেকে মার চিঠিতে রঞ্জু জানতে পারে তার বাবার মাথায় সামান্য সমস্যা দেখা দিয়েছে। এক শীতের দিনে হঠাৎ করেই তিনি এসে হাজির হন মেসে, রঞ্জু জানতে পারে তার বোনটি নেত্রকোনায় কোন এক ছেলেকে বিয়ে করে চলে গেছে। এদিকে মেসের সবার সাথে খুব খাতির হয়ে যায় রঞ্জুর বাবার। তিনি মেসের এক বোডারের গ্রামের বাড়িতে বেড়াতে চলে যান, সেখানে তার ছোট বনের সাথে শফিকের বিয়েও ঠিক করে আসেন।

    রঞ্জু তার পুরনো টিউশানি ছেড়ে দিয়ে নতুন আরেকটি টিউশানি নিয়েছে, শেলী নামের নাইনে পড়ুয়া লাজুক একটি মেয়েকে সে পড়ায়। রঞ্জুর কলেজের বেতন মৌকুফ হয়ে গেছে তাই হাতে কিছু টাকাও থাকে। অন্যদিকে শফিকের চাকরিটা চলে যায়, ফুটপাতে কাপর বেচার একটা ব্যবসা শুরুকরে ধরা খায়, তার শরীর আরও ভেঙ্গে যায়, প্রায় প্রতি রাতেই জ্বর আসে।

    অন্য দিকে জ্যোতিষী নিশানাথ বাবুর দিনকাল খুব খারাপ হয়ে পরে, তিনি কয়েক মাসের ভাড়া দিতে পারেন না। একদিন দুপুরে তিনি মেস ছেড়ে চলে যান, তার পরপরই চলে যান মেসের সবচেয়ে বৃদ্ধ মেম্বার। অফিস থেকে কোয়াটার পেয়ে চলে যান আরো একজন মেম্বার।

    তিলে তিলে জমানো অল্প কিছু টাকা নিয়ে শফিক প্রস্তুত হয় চায়ের দোকান দেয়ার জন্য। একদিন নিশানাথ বাবু ফিরে আসেন ওদের সাথে দেখা করে বিদায় নিয়ে যেতে, তিনি চলে যাবেন মেঘালয়। রঞ্জুও উঠে যাবে তার ছাত্রী শেলীদের বাড়িতে। এভাবেই খালি হতে থাকে শফিকদের মেস বাড়িটি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    সাহিত্য

    বই কিনে কেউ দেউলিয়া হয় না: বহু ভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর অজানা গল্প

    জুলাই 21, 2026
    বাংলাদেশ

    ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহর জন্মবার্ষিকী আজ

    জুলাই 10, 2026
    সাহিত্য

    কাফকা কি একশ বছর আগেই ডিজিটাল পৃথিবীর ভবিষ্যৎ লিখে গিয়েছিলেন?

    জুলাই 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন ইরানের প্রেসিডেন্ট

    আন্তর্জাতিক আগস্ট 11, 2026

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.