Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, সেপ্টে. 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পবিত্র কোরআনে জান্নাতের সালামের বর্ণনা
    সাহিত্য

    পবিত্র কোরআনে জান্নাতের সালামের বর্ণনা

    এফ. আর. ইমরানসেপ্টেম্বর 3, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    প্রতীকি ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দুনিয়ায় মুসলিমরা পরস্পরের প্রতি সম্মান প্রদর্শনের জন্য সালামের মাধ্যমে একে অপরকে অভিবাদন জানায়। সাক্ষাতের শুরুতেই এই সালাম আদানপ্রদান তাদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের প্রকাশ ঘটায়। মৃত্যুর পর জান্নাত লাভকারীরাও জান্নাতে প্রবেশের পর একইভাবে সালামের মাধ্যমে একে অপরকে শুভেচ্ছা জানাবেন।

    পবিত্র কোরআনের সুরা ইবরাহিমের ২৩ নম্বর আয়াতে আল্লাহ তায়ালা বলেছেন, যারা ঈমান আনে এবং সৎকর্ম সম্পাদন করে, তাদের এমন জান্নাতে প্রবেশ করানো হবে যার তলদেশে নিরন্তর ঝরনা প্রবাহিত হবে। আল্লাহর নির্দেশে তারা সেখানে অনন্তকাল বসবাস করবেন এবং তাদের পরস্পরের অভিবাদন হবে ‘সালাম’। এই আয়াতে জান্নাতবাসীদের প্রতিদান ও সম্মানের বর্ণনা দেওয়া হয়েছে। সেখানে কিয়ামতের দিনে অবিশ্বাসী ও পাপাচারীদের জাহান্নামে নিক্ষেপ করা হবে, অথচ বিশ্বাসীরা জান্নাতের সুশোভিত উদ্যানে সম্মানসহ প্রবেশ করবেন। এ জান্নাতের সৌন্দর্য দুনিয়ার কোনো কিছুর সঙ্গে তুলনীয় নয়।

    এই আয়াত থেকে আরো বোঝা যায় যে জান্নাতের পাদদেশে থাকবে সজীব ঝরনা ও নদী। জান্নাতবাসীরা আল্লাহর ইচ্ছায় সেখানে চিরস্থায়ীভাবে বসবাস করবেন এবং নিজেদের মধ্যে শান্তি ও সৌহার্দ্যের প্রতীক হিসেবে সালাম বিনিময় করবেন।

    সুরা ইউনুসের ১০ নম্বর আয়াতে আল্লাহ তায়ালা বলেছেন, জান্নাতবাসীদের আলোচনায় থাকবে আল্লাহর পবিত্রতার ঘোষণা, তাদের পারস্পরিক অভিবাদন হবে ‘সালাম’, এবং তাদের চূড়ান্ত বাক্য হবে, ‘সকল প্রশংসা আল্লাহর, যিনি সমগ্র সৃষ্টির প্রতিপালক’।

    এছাড়া সুরা আহযাবের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ তায়ালা উল্লেখ করেছেন, যে দিন বান্দারা আল্লাহর সান্নিধ্য লাভ করবে, সেদিনও তাদের জন্য থাকবে সালামের মাধ্যমে অভিবাদন এবং তিনি তাদের জন্য রেখেছেন সম্মানজনক পুরস্কার।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিনোদন

    ঢাকাই সিনেমায় শরৎচন্দ্রের ‘দেবদাস’ চরিত্রের দুই রূপ

    সেপ্টেম্বর 15, 2026
    সাহিত্য

    শরৎচন্দ্র: মানুষের হৃদয় আর সমাজের শেকল ভাঙার কথাশিল্পী

    সেপ্টেম্বর 15, 2026
    সাহিত্য

    অন্ধকার যুগের শেষে যে কবি আলোর ভাষা লিখেছিলেন : দান্তে আলিঘিয়েরি

    সেপ্টেম্বর 14, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    হরমুজ শাটলগুলো তেলের প্রবাহ সচল রাখে, কিন্তু দিতে হয় চড়া মূল্য

    মতামত সেপ্টেম্বর 21, 2026

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.