বর্তমানে মানি-লন্ডারিং/সন্ত্রাসে অর্থায়ন বৈশ্বিক অর্থনীতি, আর্থিক স্থিতিশীলতা এবং সামাজিক ন্যায়বিচারের জন্য বড় হুমকি স্বরূপ। Financial Action Task Force (FATF)-এর মানদন্ড এবং ইসলামের নৈতিক নীতিমালা একত্রে একটি শক্তিশালী AML/CFT কাঠামো গঠনে ভূমিকা রাখে।
অন্যদিকে, ইসলাম চৌদ্দশত বছরেরও আগে থেকেই অবৈধ উপার্জন, ঘুষ, দুর্নীতি, প্রতারণা, সুদ, জুয়া, সম্পদ আত্মসাৎ এবং অন্যায়ভাবে সম্পদ কুক্ষিগতকরণকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে।
অতএব, আধুনিক AML/CFT এবং ইসলামের মৌলিক নীতিমালা পরস্পরের পরিপূরক হিসাবে আবির্ভূত হয়েছে। উভয়ের লক্ষ্য (মাকাসিদ) হচ্ছে স্বচ্ছ, ন্যায়ভিত্তিক। জবাবদিহিতামূলক ও নৈতিক আর্থিক ব্যবস্থায় প্রতিষ্ঠাকরতঃ (কায়েম) সমাজে কল্যাণ (ফালাহ) আনয়ন করা।
AML/CFT এবং ইসলামের অভিন্ন লক্ষ্য:
মানি-লন্ডারিং হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে অবৈধভাবে অর্জিত সম্পদকে বৈধ সম্পদ হিসাবে উপস্থাপন করা হয়ে থাকে। আন্তর্জাতিকভাবে মানি-লন্ডারিং প্রক্রিয়া স্বীকৃত তিনটি ধাপে সংঘটিত হয়ে থাকে-
- স্থানান্তর (Placement): অবৈধ অর্থ আর্থিক ব্যবস্থায় প্রবেশ করানো
- রূপান্তর (Layering): অর্থের প্রকৃত উৎস গোপন করা
- হস্তান্তর (Integration): অর্থকে বৈধ সম্পদ হিসাবে ব্যবহার করা
ইসলামের দৃষ্টিতে কোন সম্পদের উৎস হারাম হলে সেটি পরবর্তীতে হাতবদল হোক না কেন, তা হালাল হয়ে যায় না।
পবিত্র কোরআনে মানি-লন্ডারিং বিষয়ে সরাসরি উল্লেখ না থাকলেও যেকোন অবৈধ সম্পদের বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা দিয়ে বলা হয়েছে, “তোমরা পরস্পরের সম্পদ অগ্রহণযোগ্য উপায়ে ভক্ষণ করো না” (সূরা আন-নিসা, আয়াত: ২৯)
মাকাসিদুশ শরিয়াহ (Maqasid al-Shariah) এবং AML/CFT
| মাকাসিদুশ শরিয়াহ | AML/CFTএর লক্ষ্য |
| হিফজুল মাল (সম্পদ সংরক্ষণ) | অবৈধ অর্থ প্রতিরোধ |
| হিফযুদ্দীন (ধর্মীয় মূল্যবোধ ও ইসলামী জীবন ব্যবস্থা) | নৈতিক অর্থনৈতিক প্রতিষ্ঠা |
| হিফযুন নফস (মানব জীবনের সুরক্ষা ও সংরক্ষণ) | সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ |
| হিফযুল আকল (মানুষের বিবেক, জ্ঞান, চিন্তাশক্তি ও বুদ্ধিবৃত্তিক সক্ষমতা) | সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধ |
| হিফযুন নাসল (বংশধারা, পরিবার, ভবিষ্যৎ প্রজন্ম ও সামাজিক কাঠামো সংরক্ষণ ও সুরক্ষা) | ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা |
মানি-লন্ডারিং এই পাঁচটি উদ্দেশ্যকেই ক্ষতিগ্রস্ত করে থাকে।
ইসলামের মৌলিক নীতি ও AML/CFT
হালাল উপার্জন (Halal Income): মহান আল্লাহ তা’লা বৈধ উপার্জনের নির্দেশ দিয়েছেন।
AML/CFT এর সমতুল্য
- আয়ের উৎস (Source of Fund)
- সম্পদের উৎসের যাচাইকরণ (Source of wealth verification)
আমানত (Amanah): প্রতিটি আর্থিক প্রতিষ্ঠান জনগণের আমানতের রক্ষক।
AML/CFT এর সমতুল্য
- নিগমবদ্ধ পরিচালিত (Corporate Governance)
- দায়িত্ব অর্পণের ফলে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির জবাবদিহিতা (Fiduciary Responsibility)
ন্যায়বিচার (Adl): অবৈধ সম্পদ সমাজে বৈষম্য সৃষ্টি করে।
AML/CFT এর সমতুল্য
- আর্থিক নৈতিকতা (Financial Integrity)
- আর্থিক অপরাধ প্রতিরোধ (Financial Crime Prevention)
এহসান (Ihsan): আইন মেনে চলাই যথেষ্ট নয়, সর্বোচ্চ নৈতিক মান বজায় রাখা জরুরি।
AML/CFT এর সমতুল্য
- পরিপালন সংস্কৃতি (Compliance Culture)
- নৈতিক ব্যাংকিং (Ethical Banking)
মুহাসাবাহ (Accountability): প্রত্যেক ব্যক্তি আল্লাহ এর কাছে জবাবদিহি করবে।
AML/CFT এর সমতুল্য
- অভ্যন্তরীণ নিরীক্ষা (Internal Audit)
- নৈতিক ব্যাংকিং (Ethical Banking)
- নিয়ন্ত্রণকারী সংস্থা কর্তৃক তদারকীকরণ (Regulatory Examination)
সম্পৃক্ত অপরাধসমূহ (Predicate Offence) ও ইসলামের অবস্থান
মানি-লন্ডারিং এর পূর্বশর্ত হলো কোন মূল অপরাধ (Predicate Offence) সংঘটিত হওয়া।
| সম্পৃক্ত অপরাধ (Predicate Offence) | ইসলামের বিধান |
| ঘুষ | হারাম |
| দুর্নীতি | হারাম |
| প্রতারণা | হারাম |
| কর ফাঁকি (আইনসিদ্ধ কর) | জনস্বার্থবিরোধী |
| জালিয়াতি | হারাম |
| মানব পাচার | হারাম |
| মাদক ব্যবসা | হারাম |
| জুয়ার অর্থ | হারাম |
| সন্ত্রাসে অর্থায়ন | হারাম |
| পর্নোগ্রাফী | হারাম |
ইসলাম অপরাধলব্ধ সম্পদের উৎসকেই নিষিদ্ধ করেছে।
FATF (Financial Action Task Force) এর সুপারিশ ও ইসলামের সমন্বয়
| Risk-Based Approach | মাসলাহাহ (জনকল্যাণ) |
| Customer Due Diligence | তাবাইয়্যুন (যাচাই) |
| Beneficiary Ownership | স্বচ্ছতা |
| Record Keeping | লিখিত দলিল (সূরা বাকারা ২:২৮২) |
| STR | সত্য সাক্ষ্য প্রদান |
| Asset Freezing | সমাজ রক্ষা |
| Governance | আমানত |
Placement, Layering Integration এর ইসলামী বিশ্লেষণ-
স্থানান্তর (Placement): অবৈধ অর্থ ব্যাংকিং ব্যবস্থায় প্রবেশ করানো।
- √ইসলামের দৃষ্টিতে ব্যাংকে জমা দিলেই অর্থ হালাল হয় না।
রূপান্তর (Layering): অর্থের প্রকৃত মালিকানা ও উৎস গোপন করা।
- √ইসলামের দৃষ্টিতে এটি প্রতারণা (Ghishsh) ও অস্পষ্টতা (Gharar) এর অন্তর্ভুক্ত।
অবৈধ অর্থকে বৈধ ব্যবসার আয় হিসাবে ব্যবহার করা।
- √ইসলামের দৃষ্টিতে বাহ্যিক বৈধতা প্রকৃত বৈধতা নয়।
ইসলামী আর্থিক নৈতিকতা
| তাকওয়া | ন্যায়বিচার | জনকল্যাণ (Maslahah) |
| সততা (Sidq) | স্বচ্ছতা | ক্ষতি প্রতিরোধ (La Darar) |
| আমানতদারিতা | জবাবদিহিতা | …….. |
সমন্বিত ইসলামী AML/CFT Framework

ইসলামী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য সমন্বিত মডেল
| Governance | Risk Assessment | Preventive Controls | Detection | Assurance |
| পরিচালনা পর্ষদ | Customer Risk | Screening | Transaction Monitoring | Internal Audit |
| শরিয়াহ সুপারভাইজরি বোর্ড | Product Risk | CDD | Artificial Intelligence | Shariah Audit |
| Central Compliance Committee | Geographic Risk | KYC | Machine Learning | Compliance Audit |
| Chief Anti-Money Laundering Compliance Officer (CAMLCO) | Delivery Channel Risk | EDD | Network Analytics | Bangladesh Bank Inspection |
| Beneficial Ownership | SAR/STR Submission | |||
| PEP/IP Screening |
প্রযুক্তি নির্ভর ইসলামী AML/CFT
আধুনিক প্রযুক্তি ইসলামের স্বচ্ছতা ও জবাবদিহিতার নীতিকে আরও শক্তিশালী করতে পারে।
প্রধান প্রযুক্তিসমূহ-
| Artificial Intelligence | Digital Identity |
| Machine Learning | e-KYC |
| Big Data Analysis | Biometric Verification |
| Fuzzy Logic | RegTech |
| Blockchain Analytics | SupTech |
ইসলাম এবং আধুনিক AML/CFT -এর লক্ষ্য একই-অবৈধ অর্থ প্রতিরোধ, ন্যায়ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা এবং সমাজকে আর্থিক অপরাধ থেকে সুরক্ষিত রাখা। FAFT আন্তর্জাতিক মানদন্ড প্রদান করে, আর ইসলাম প্রদান প্রদান কভে নৈতিকতা, আত্মনিয়ন্ত্রণ, তাকওয়া এবং আখিরাতের জবাবদিহিতার শক্তিশালী ভিত্তি। ফলে আইন, প্রযুক্তি, সুশাসন এবং ইসলামী মূল্যবোধের সমন্বয়ে একটি কার্যকর Integrated AML/CFT Compliance Framework গড়ে তোলা সম্ভব।
বাংলাদেশসহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর জন্য এই সমন্বিত কাঠামো কেবল নিয়ন্ত্রক অনুবর্তিতা (Regulatory Compliance) নিশ্চিত করবে না, বরং একটি স্বচ্ছ, ন্যায়ভিত্তিক, টেকসই এবং নৈতিক আর্থিক ব্যবস্থা গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
- ম. রাশেদুল হাসান খান, সিএএমএস
স্নাতকোত্তর (তথ্য-প্রযুক্তি), এমবিএ (ব্যাংকিং ও বীমা), স্নাতকোত্তর (পরিসংখ্যান)।
ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট,
গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি,
মানি-লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিভাগ।
mrhkhan@mrhkhan.com.bd

