Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, আগস্ট 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » যতই দিন যাবে এই সরকারের জনপ্রিয়তা আরো কমতে থাকবে: মাসুদ কামাল
    মতামত

    যতই দিন যাবে এই সরকারের জনপ্রিয়তা আরো কমতে থাকবে: মাসুদ কামাল

    এফ. আর. ইমরানফেব্রুয়ারি 8, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অন্তর্বর্তী সরকারের ছয় মাসের মূল্যায়ন করতে গিয়ে রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, দ্রুত নির্বাচন হলে দেশে নানা সমস্যা সমাধান হতে পারে। তিনি জানান, সরকারের দায়িত্ব গ্রহণের সময় জনগণের মধ্যে একটি প্রত্যাশা ছিল যে, সরকার নির্দলীয়ভাবে কাজ করবে এবং রাজনীতির বাইরে থাকবে।

    তবে বাস্তবে, নির্বাচনের পূর্বে জনগণের যেসব আশা-আকাঙ্ক্ষা ছিল, সেগুলো অনেক ক্ষেত্রেই পূর্ণ হয়নি এবং সরকারের কিছু সিদ্ধান্তে ব্যর্থতা প্রকাশ পায়। তবে, তিনি উল্লেখ করেছেন, অর্থনীতির কিছু কিছু ক্ষেত্রে সরকারের কার্যক্রম সন্তোষজনক ছিল, বিশেষ করে টাকা পাচার রোধে সাফল্য এসেছে।

    তিনি আরো বলেন, সরকারের উচিত দ্রুত সুষ্ঠু নির্বাচন আয়োজন করা এবং নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা। তার মতে, যতই দিন যাবে আমার ধারণা এই সরকারের জনপ্রিয়তা আরো কমতে থাকবে। তখন সাধারণ মানুষ আরও হতাশ হবে।

    মাসুদ কামাল বলেন, সরকারের মধ্যে এক ধরনের চেষ্টা ও আন্তরিকতা ছিল। কিন্তু সরকারের করা কমিশনগুলো অতোটা দক্ষ হয়নি। যে কারণে সংস্কারগুলোও এক ধরনের বিলম্বিত হতে থাকল। প্রথমে চারটি কমিশনের প্রতিবেদন দিল ১৬ জানুয়ারি। এর আগে সরকার কথা দিয়েছিল কমিশনগুলো প্রতিবেদন দেওয়ার পর একটা জাতীয় ঐক্য কমিশন করবে এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে। এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরুই করতে পারল না। এভাবে তাদের যে কালক্ষেপণ- এর পেছনে হয় অদক্ষতা অথবা সিদ্ধান্তহীনতা কাজ করছে। এতে করে নির্বাচনটা বিলম্বিত হতে থাকল। এ নিয়ে দেশের মানুষ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করছে।

    তিনি ছাত্র সমন্বয়কদের বিষয়ে মন্তব্য করে বলেন, সরকারের পক্ষ থেকে ছাত্রদের দল গঠনে নানা উৎসাহ ও সমর্থন দেখা গেছে, যদিও এখনো দল ঘোষণা হয়নি। এতে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, ‘যদি সরকার নিরপেক্ষ থাকতে না পারে, তাহলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন রয়েছে।’

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ

    আগস্ট 20, 2026
    সম্পাদকীয়

    পুনর্মূল্যায়ন, রাষ্ট্রীয় ভর্তুকি এবং বাণিজ্যিক কার্যকারিতার দ্বান্দ্বিক রূপরেখা

    আগস্ট 20, 2026
    বাংলাদেশ

    গ্যাস ও কাঁচামালের সংকটে ৭ সার কারখানার ছয়টিই বন্ধ

    আগস্ট 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.