Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শিক্ষায় সংস্কার এখনই প্রয়োজন, না হলে ‘জিন্দেগিতেও’ হবে না: অধ্যাপক মামুন
    মতামত

    শিক্ষায় সংস্কার এখনই প্রয়োজন, না হলে ‘জিন্দেগিতেও’ হবে না: অধ্যাপক মামুন

    এফ. আর. ইমরানএপ্রিল 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    অধ্যাপক ড. কামরুল হাসান মামুন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন বলেছেন, দেশের সবচেয়ে জরুরি প্রয়োজন এখন শিক্ষা খাতে সংস্কার। কিন্তু এ বিষয়ে সংশ্লিষ্টদের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর ভাষায়, “এখন না করলে জিন্দেগিতেও (জীবনেও) আর হবে না।”

    শনিবার (৬ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে অধ্যাপক মামুন এসব কথা বলেন।

    তিনি বলেন, ১৪ বছর ধরে যারা নির্বাচন চেয়ে ব্যর্থ হয়েছেন, যাঁরা জেল-জুলুম, হুলিয়া, নির্যাতনের শিকার হয়েছেন, এখন মুক্ত হচ্ছেন- তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অভ্যুথানের মূল চেতনা বাস্তবায়নে সংস্কারে সহযোগিতা করুন।

    তিনি আরও উল্লেখ করেন, যাঁদের কারণে আজ স্বাধীনভাবে কথা বলা যাচ্ছে, মামলা, গুম-খুন থেকে মুক্ত হওয়া সম্ভব হয়েছে- তাঁদের সঙ্গে প্রতারণা না করে বরং শিক্ষা সংস্কারে দ্রুত সহায়তা করা উচিত।

    অধ্যাপক মামুন সতর্ক করে বলেন, যত বেশি সহযোগিতা করে সংস্কারে সহযোগিতা করবেন তত দ্রুত নির্বাচন হবে। সংস্কারে সহযোগিতা না করে নির্বাচন-নির্বাচন জপলে সেটা হবে অভ্যুথানের সঙ্গে বেইমানি। দ্রুত সংস্কার করতে পারলে এরপর দ্রুত নির্বাচন না দিলেও হবে বেইমানি।

    শিক্ষা খাতে কাঙ্ক্ষিত সংস্কার ছাড়া সামগ্রিক পরিবর্তনের আশা করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    স্বল্প সময়ের ব্যবধানে একই স্থানে ২জনকে গুলি করে হত্যা

    আগস্ট 19, 2026
    সম্পাদকীয়

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তার যুগে ব্যাংকে গ্রাহক আস্থার নতুন সমীকরণ

    আগস্ট 19, 2026
    অপরাধ

    মাতৃত্বের সামনে আইনের দেয়াল

    আগস্ট 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.