Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলাদেশি পোশাকে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ ‘ভুল সিদ্ধান্ত’: পল ক্রুগম্যান
    মতামত

    বাংলাদেশি পোশাকে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ ‘ভুল সিদ্ধান্ত’: পল ক্রুগম্যান

    এফ. আর. ইমরানUpdated:এপ্রিল 8, 2025এপ্রিল 8, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: র‌্যাবল
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশসহ উন্নয়নশীল দেশের পোশাকপণ্যে যুক্তরাষ্ট্রের উচ্চ হারে শুল্ক আরোপের সিদ্ধান্তকে অযৌক্তিক আখ্যা দিয়েছেন নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। তার মতে, এ ধরনের শুল্ক নীতিতে জাতীয় নিরাপত্তার কোনো বাস্তব সুফল মিলবে না বরং এতে ক্ষতিগ্রস্ত হবে মার্কিন জনগণের জীবনযাত্রা।

    সম্প্রতি নিউইয়র্ক টাইমস-এ দেওয়া এক সাক্ষাৎকারে পল ক্রুগম্যান বলেন, “বাংলাদেশের পোশাকে অতিরিক্ত শুল্ক বসানো যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের জন্য জীবনের ঝুঁকি কমাবে- এমন কোনো নিশ্চয়তা নেই। বরং এর ফলে তাদের জীবনযাত্রার ব্যয় বাড়বে।”

    তিনি যুক্তরাষ্ট্রের সাবেক বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইথাইজারের প্রসঙ্গ টেনে বলেন, “ওয়াশিংটনে তিনি একাধারে বাণিজ্য সংরক্ষণবাদী ও বিতর্কিত ব্যক্তি হলেও নিজের কাজ খুব ভালো বোঝেন। ট্রাম্প প্রশাসনে স্থান না পেলেও- তিনি থাকলে হয়তো বলতেন- বাংলাদেশের মতো দেশের পণ্যে শুল্ক বসানো উচিত নয়।”

    ক্রুগম্যান আরো বলেন, জাতীয় নিরাপত্তার অজুহাতে সব শিল্প পুনরায় যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনার প্রচেষ্টা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বন্ধুপ্রতিম ও প্রতিবেশী দেশগুলোর উৎপাদন ব্যবস্থা বজায় রাখাও সমানভাবে জরুরি। “বাংলাদেশ, ভিয়েতনাম, কানাডা ও মেক্সিকোর মতো দেশগুলোতে উৎপাদন চালু রাখা যুক্তরাষ্ট্রের সরবরাহ ব্যবস্থার জন্যও সহায়ক”- বলে জানান তিনি।

    বাণিজ্য ঘাটতি নিয়ে মতামত প্রকাশ করতে গিয়ে এই অর্থনীতিবিদ বলেন, “সব দেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য রাখা সম্ভব নয়- প্রয়োজনও নেই। এক দেশের উৎপাদিত না হওয়া পণ্য অন্য দেশ থেকে আমদানি করাই স্বাভাবিক। কোনো দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি মানেই তা অন্যায্য বাণিজ্যনীতি অনুসরণ করছে- এটি একটি ভুল ধারণা, যা ট্রাম্প প্রশাসনের অনেকে বিশ্বাস করেন।”

    বিশ্লেষকদের মতে, ক্রুগম্যানের এই বক্তব্য যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতিতে পুনর্বিবেচনার দাবি তুলে ধরেছে, বিশেষত: এমন সময়ে যখন ভূরাজনৈতিক উত্তেজনা ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আরও ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

    আগস্ট 19, 2026
    সম্পাদকীয়

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তার যুগে ব্যাংকে গ্রাহক আস্থার নতুন সমীকরণ

    আগস্ট 19, 2026
    অপরাধ

    করোনার সময়ে চার্টার্ড কার্গো ফ্লাইটে বিমানের ৮৮৬ কোটি টাকা ক্ষতির তথ্য

    আগস্ট 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.