Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দুর্ঘটনার পর শিশুর মানসিক যত্ন জরুরি
    মতামত

    দুর্ঘটনার পর শিশুর মানসিক যত্ন জরুরি

    এফ. আর. ইমরানজুলাই 23, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ডা. মেখলা সরকার
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিমান দুর্ঘটনায় শিশুদের প্রাণহানি পুরো জাতিকে নাড়া দিয়েছে। এমন মর্মান্তিক ঘটনার অভিঘাত শুধু মানসিক নয়, শারীরিক প্রতিক্রিয়াও তৈরি করে। কেউ কেউ হয়তো ঠিকমতো ঘুমাতে পারছেন না, অনেকেই বিষণ্নতায় ভুগছেন। এসব প্রতিক্রিয়া স্বাভাবিক, তবে তা ব্যক্তি বিশেষে ভিন্ন হতে পারে। কারও আবেগ প্রবল, আবার কেউ ভিতরে ভিতরে ভেঙে পড়ছেন।

    এই পরিস্থিতিতে বিশেষত শিশুদের মানসিক অবস্থা আরও বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে। এমন ঘটনার ফলে আমাদের অবচেতনে লুকিয়ে থাকা মৃত্যুভয় সচেতন মনে উঠে আসে, যা থেকে প্যানিক অ্যাটাক, উদ্বেগ বা হতাশা তৈরি হতে পারে। এই অবস্থায় সব বয়সী মানুষেরই সহানুভূতি ও সহায়তা প্রয়োজন, তবে শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে।

    শিশুরা মানসিকভাবে এসব সহ্য করার মতো পরিপক্ব নয়। তাই ভয়াবহ ছবি, ভিডিও বা বিশ্লেষণমূলক আলোচনার মধ্যে তাদের না রাখাই ভালো। কিন্তু তারা যদি এসব নিয়ে প্রশ্ন করে, তাহলে তাদের কথা ধৈর্য ধরে শুনতে হবে। ‘তুই ভাবিস না’, বা ‘এইসব বলিস না’ বলার বদলে তারা কী বোঝাতে চাচ্ছে তা গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করতে হবে।

    শিশুদের আচরণে যদি দেখা যায় তারা স্কুলে যেতে চাচ্ছে না, খিটখিটে হয়ে গেছে, পড়ালেখায় মনোযোগ দিচ্ছে না, তাহলে তা উদ্বেগের লক্ষণ হতে পারে। তাদের দৈনন্দিন কাজে যুক্ত রাখতে হবে, যাতে তারা ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে পারে। অনেক শিশু এমন পরিস্থিতিতে মাথাব্যথা, শ্বাসকষ্ট বা অন্যান্য শারীরিক সমস্যাতেও ভোগে, যেটি মানসিক চাপ থেকে আসছে।

    শুধু শিশুরাই নয়, প্রাপ্তবয়স্কদেরও মানসিক শক্তির দরকার আছে। ধর্মীয় চর্চা, ধ্যান, শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম- এগুলো মানসিক প্রশান্তি দেয়। সবচেয়ে বড় যে বিষয়টি কাজে আসে, তা হলো অন্য মানুষের পাশে থাকা।

    যেসব পরিবার তাদের সন্তান হারিয়েছে, যাদের সন্তান আহত হয়েছে, এমনকি যারা ঐ ঘটনার অংশ না হলেও ঐ স্কুলে পড়ত- সবার প্রতি আলাদা সহানুভূতি জরুরি। কেবল বলা, “আমি আছি আপনার পাশে” কিংবা “আপনার কষ্ট আমি বুঝি”- এই মানবিক আশ্বাসই কাউকে মানসিকভাবে ভেঙে পড়া থেকে রক্ষা করতে পারে।

    এই কঠিন সময়ে পরস্পরের পাশে থাকা, মনোযোগ দিয়ে শোনা ও সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়ার কোনো বিকল্প নেই।

    • পরামর্শে— মনোরোগ বিশেষজ্ঞ।
    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ভূ-রাজনীতি

    বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফরের আড়ালে ‘গেম থিওরি’র কূটনীতি

    আগস্ট 19, 2026
    মতামত

    ইয়েমেনের ‘অন্তহীন যুদ্ধ’ মার্কিন-ইসরায়েলি কৌশলের অংশ হয়ে উঠেছে?

    আগস্ট 19, 2026
    মতামত

    কেন ‘মক্কা চুক্তি’ আমিরাত-ইসরায়েল জোটকে উদ্বিগ্ন করে তুলেছে?

    আগস্ট 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.