Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুলাই 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » অর্থনীতিতে তারল্য সংকট: ব্যাংক খাতের সংস্কার ও পুঁজিবাজারের করণীয়
    সম্পাদকীয়

    অর্থনীতিতে তারল্য সংকট: ব্যাংক খাতের সংস্কার ও পুঁজিবাজারের করণীয়

    নিউজ ডেস্কজুলাই 14, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    একটি দেশের অর্থনীতির প্রাণশক্তি হলো অর্থের স্বাভাবিক প্রবাহ বা তারল্য। ব্যাংক, পুঁজিবাজার, শিল্পপ্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের মধ্যে যখন অর্থের প্রবাহ সুষ্ঠু ও ভারসাম্যপূর্ণ থাকে, তখন বিনিয়োগ বৃদ্ধি পায়, উৎপাদন সম্প্রসারিত হয়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি টেকসই হয়।

    কিন্তু এই প্রবাহে বিঘ্ন ঘটলে তার প্রভাব পড়ে সমগ্র অর্থনীতিতে। বর্তমানে বাংলাদেশ এমন এক অর্থনৈতিক বাস্তবতার মুখোমুখি যেখানে ব্যাংক খাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি, দুর্বল সুশাসন, আমানতকারীদের আস্থার সংকট, উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার ওপর চাপ এবং দীর্ঘদিনের স্থবির পুঁজিবাজার অর্থনীতির তারল্য ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

    এই পরিস্থিতিতে শুধু সাময়িক আর্থিক সহায়তা বা নীতিগত পরিবর্তন যথেষ্ট নয়; প্রয়োজন ব্যাংক ও আর্থিক খাতের কাঠামোগত এবং দীর্ঘমেয়াদি সংস্কার। অর্থনীতিতে তারল্য সংকট বা অর্থের টানাপোড়েন দূর করতে ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা, খেলাপি ঋণ আদায় এবং কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে ব্যাংকনির্ভরতা কমিয়ে পুঁজিবাজারকে শক্তিশালী করতে বহুজাতিক, রাষ্ট্রায়ত্ত ও আর্থিকভাবে শক্তিশালী দেশীয় কোম্পানিগুলোর অংশগ্রহণ বৃদ্ধি সুশাসন প্রতিষ্ঠা এবং কার্যকর বন্ড বাজারের সম্প্রসারণ প্রয়োজন। এতে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পাবে, উদ্যোক্তাদের দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ সহজ হবে এবং অর্থনীতিতে টেকসই প্রবৃদ্ধির ভিত্তি আরও সুদৃঢ় হবে।

    বাংলাদেশের ব্যাংকিং খাত বর্তমানে দৃশ্যমান ও অদৃশ্য—উভয় ধরনের তারল্য সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এ সংকটের প্রধান কারণ হলো খেলাপি ঋণের অস্বাভাবিক বৃদ্ধি, দুর্বল সুশাসন এবং আমানতকারীদের আস্থার ঘাটতি। এর ফলে অনেক ব্যাংকের নগদ অর্থের প্রবাহ দুর্বল হয়ে পড়েছে এবং দৈনন্দিন লেনদেন নির্বিঘ্ন রাখতে তাদের কেন্দ্রীয় ব্যাংকের তারল্য সহায়তা ও আন্তঃব্যাংক কল মানি বাজার ও কেন্দ্রীয় ব্যাংকের তারল্য সহায়তার ওপর নির্ভরতা বাড়ছে। স্বল্পমেয়াদি অর্থ সংগ্রহের ব্যয়ও বেড়ে যাওয়ায় ব্যাংকগুলোর আর্থিক চাপ আরও বৃদ্ধি পেয়েছে।

    এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়ছে দেশের বিনিয়োগ ও উৎপাদন খাতে। আমানত সংগ্রহে ধীরগতি এবং তারল্যের ঘাটতির কারণে ব্যাংকগুলো বেসরকারি খাতে নতুন ঋণ বিতরণে আগের তুলনায় অনেক বেশি সতর্ক হচ্ছে। ফলে শিল্প, ব্যবসা ও ক্ষুদ্র-মাঝারি উদ্যোক্তাদের প্রয়োজনীয় অর্থায়ন ব্যাহত হচ্ছে এবং বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। একই সঙ্গে ঝুঁকি এড়াতে অনেক ব্যাংক উৎপাদনমুখী ঋণের পরিবর্তে সরকারি ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগকে বেশি গুরুত্ব দিচ্ছে। এতে বেসরকারি বিনিয়োগ সংকুচিত হওয়ার পাশাপাশি অর্থনীতিতে ‘ক্রেডিট ক্রাউডিং আউট’ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

    তারল্য সংকটের আরেকটি বড় কারণ হলো খেলাপি ঋণের উচ্চ হার এবং অনেক ব্যাংকের মূলধন ঘাটতি। দীর্ঘদিন ধরে ঋণ আদায়ে দুর্বলতা, অনিয়ম ও সুশাসনের অভাবে ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি দুর্বল হয়ে পড়েছে। ফলে অনেক ব্যাংক আন্তর্জাতিক মূলধন পর্যাপ্ততার মানদণ্ড পূরণে হিমশিম খাচ্ছে।যা পুরো ব্যাংকিং ব্যবস্থার স্থিতিশীলতার জন্য উদ্বেগের বিষয়।

    অন্যদিকে, বিভিন্ন আর্থিক অনিয়ম ও ঋণ কেলেঙ্কারির ঘটনায় সাধারণ আমানতকারীদের আস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক গ্রাহকের মধ্যে সঞ্চয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় কিছু ব্যাংক থেকে আমানত প্রত্যাহারের প্রবণতাও দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে আমানতকারীদের সুরক্ষা ও ব্যাংকিং ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনতে সরকার আমানত সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে।

    সব মিলিয়ে বর্তমান তারল্য সংকট শুধু ব্যাংকিং খাতের অভ্যন্তরীণ সমস্যা নয়; এটি বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর সরাসরি প্রভাব ফেলছে। তাই এ সংকট মোকাবিলায় স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যাংকিং ব্যবস্থা, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং কার্যকর নীতিগত সংস্কারের কোনো বিকল্প নেই।

    বাংলাদেশের অর্থনীতিতে তারল্য সংকট মোকাবিলায় একটি শক্তিশালী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি। এজন্য খেলাপি ঋণ কার্যকরভাবে নিয়ন্ত্রণ ও দ্রুত আদায়ের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বড় ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ, অর্থঋণসংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তি এবং অযৌক্তিকভাবে বারবার ঋণ পুনঃতফসিলের সুযোগ সীমিত করলে ব্যাংকের আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে এবং আমানতকারীদের আস্থা ফিরে আসবে।

    একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের স্বাধীন ও কার্যকর তদারকি নিশ্চিত করে ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হবে। ব্যাংকের পরিচালনা ও ব্যবস্থাপনায় অপ্রয়োজনীয় প্রভাবমুক্ত পরিবেশ সৃষ্টি এবং দক্ষ ও পেশাদার নেতৃত্ব নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি, দুর্বল ব্যাংকগুলোর পুনর্গঠন বা প্রয়োজন অনুযায়ী একীভূতকরণের মাধ্যমে ব্যাংকিং ব্যবস্থাকে আরও স্থিতিশীল ও কার্যকর করা যেতে পারে।

    অন্যদিকে, দেশের দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য একটি শক্তিশালী, স্থিতিশীল ও আস্থাভিত্তিক পুঁজিবাজার গড়ে তোলা সমান গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে আর্থিকভাবে শক্তিশালী, সুশাসিত এবং লাভজনক দেশীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে উৎসাহিত করতে হবে। একই সঙ্গে বাজারে কারসাজি ও অনিয়ম কঠোরভাবে দমন করে নিয়ন্ত্রক সংস্থার কার্যকর ও নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে। বিনিয়োগকারীদের আর্থিক তথ্য বিশ্লেষণের ভিত্তিতে সচেতন বিনিয়োগে উৎসাহিত করা এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য প্রয়োজনীয় প্রণোদনা প্রদান করলে পুঁজিবাজারের প্রতি আস্থা আরও বৃদ্ধি পাবে। এর ফলে ব্যাংকের ওপর অতিরিক্ত ঋণনির্ভরতা কমবে, অর্থের সুষম প্রবাহ নিশ্চিত হবে এবং দেশের অর্থনীতিতে টেকসই প্রবৃদ্ধির ভিত্তি আরও সুদৃঢ় হবে।

    বাংলাদেশের অর্থনীতিতে তারল্য সংকট মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংকের সময়োপযোগী ও কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি অর্থনীতিতে প্রয়োজনীয় তারল্য বজায় রাখতে সুদের হার, মুদ্রানীতি এবং তারল্য ব্যবস্থাপনার মধ্যে ভারসাম্য বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। একই সঙ্গে ব্যাংকগুলোর নগদ অর্থের প্রবাহ, তারল্য পরিস্থিতি এবং ঝুঁকি নিয়মিত পর্যবেক্ষণের জন্য কেন্দ্রীয় ব্যাংকের তদারকি ব্যবস্থা আরও আধুনিক ও শক্তিশালী করতে হবে। প্রয়োজন অনুযায়ী দ্রুত নীতিগত পদক্ষেপ গ্রহণ, কার্যকর নজরদারি এবং স্বচ্ছ নিয়ন্ত্রণব্যবস্থা নিশ্চিত করা হলে ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বজায় থাকবে, আমানতকারীদের আস্থা বৃদ্ধি পাবে এবং অর্থনীতিতে অর্থের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা সহজ হবে।

    অর্থনীতিতে তারল্য সংকট কাটিয়ে উঠতে শুধু সাময়িক নীতিগত পদক্ষেপ নয়, বরং ব্যাংকিং খাত, পুঁজিবাজার এবং কেন্দ্রীয় ব্যাংকের সমন্বিত ও দীর্ঘমেয়াদি সংস্কার অপরিহার্য। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করা গেলে অর্থনীতিতে অর্থের স্বাভাবিক প্রবাহ ফিরবে, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি আরও শক্তিশালী হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    সম্পাদকীয়

    ২০২৬–২৭ অর্থবছরের বাজেটের অর্থায়ন: ভরসা কি ঋণ ও নতুন মুদ্রায়?

    জুলাই 13, 2026
    সম্পাদকীয়

    আস্থার সংকট কাটিয়ে পুঁজিবাজার কীভাবে ফিরবে সঠিক ট্র্যাকে?

    জুলাই 12, 2026
    সম্পাদকীয়

    ব্যাংক সংস্কারের প্রভাবে কি প্রভাবিত শেয়ার বাজার?

    জুলাই 11, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.