Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 12, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » জুমার দিন যে ভুলগুলো সওয়াব কমিয়ে দেয়
    ধর্ম

    জুমার দিন যে ভুলগুলো সওয়াব কমিয়ে দেয়

    হাসিব উজ জামাননভেম্বর 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মুসলিমদের জীবনে জুমাবার শুধু একটি দিন নয়—এটি বরকত, রহমত ও বিশেষ ইবাদতের দিন। এই দিনের গুরুত্ব বোঝাতে আল্লাহ তাআলা কোরআনে একটি সম্পূর্ণ সূরা নাজিল করেছেন, আর রাসুলুল্লাহ (সা.) অসংখ্য হাদিসে এর ফজিলত বর্ণনা করেছেন। তাই বিশ্বের সব প্রান্তে মুসলমানরা জুমার নামাজকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করে থাকেন।

    কিন্তু বাস্তবতা হলো—অনেক সময় অনিচ্ছায় বা অজান্তেই এমন কিছু ভুল আমরা করে ফেলি, যা এই মহামূল্যবান ইবাদতের সৌন্দর্য ও সওয়াব কমিয়ে দেয়। নিচে এমন চারটি সাধারণ ভুল ও সেগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়া হলো—

    অস্বচ্ছ অবস্থায় মসজিদে যাওয়া

    পরিচ্ছন্নতা ঈমানের অংশ—এ কথা আমরা জানি। আর জুমার ক্ষেত্রে পরিচ্ছন্নতার গুরুত্ব আরও বেশি। রাসুল (সা.) স্পষ্টভাবে বলেছেন, জুমার দিন গোসল করা প্রাপ্তবয়স্ক মুসলমানের ওপর ওয়াজিব। সঙ্গে মিসওয়াক করার এবং সুগন্ধি ব্যবহারেরও উৎসাহ দিয়েছেন
    (বুখারি ৮৮০).

    তাই জুমার দিন গোসল করা, পরিচ্ছন্ন জামা পরা এবং সুরভি ব্যবহার করা সুন্নত ও অত্যন্ত প্রশংসনীয় কাজ।

    আজানের পর অন্য কাজে ব্যস্ত থাকা

    জুমার আজান দেওয়ার পর দুনিয়ার কাজ থামিয়ে মসজিদের দিকে রওনা হওয়াই একজন মুমিনের কর্তব্য। শারঈ প্রয়োজন ছাড়া অন্য কাজে লেগে থাকার অনুমতি নেই।

    হাদিসে এসেছে, সাহাবিরা কখনো কখনো ব্যস্ততার কারণে গোসল করতে না পেরে সরাসরি চলে যেতেন—তখনই তাদের গোসল করার তাগিদ দেওয়া হয়
    (বুখারি ৯০৩; মুসলিম ৮৪৭).

    খুতবার প্রতি মনোযোগ না দেওয়া

    জুমার খুতবা শুধু আনুষ্ঠানিকতা নয়—এটি নামাজের অঙ্গ। মনোযোগ দিয়ে শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ আওয়াজ না পেলে হলেও নীরব থাকা জরুরি।

    রাসুল (সা.) বলেছেন—যে ব্যক্তি সুন্দরভাবে অজু করে আসে, নীরবে মনোযোগ দিয়ে খুতবা শোনে, তার এক জুমা থেকে পরের জুমা পর্যন্ত এবং অতিরিক্ত তিন দিনের গুনাহ মাফ করে দেওয়া হয়
    (মুসলিম ১৮৭৩).

     খুতবার সময় কথা বলা

    খুতবার সময় কথা বলা নিষিদ্ধ—এমনকি কাউকে ‘চুপ থাকো’ বলাও অনর্থক কথা বলে গণ্য হয়। কারণ খুতবা চলাকালীন সম্পূর্ণ নীরবতা বজায় রাখা প্রত্যেক মুসল্লির কর্তব্য।
    এই নিষেধাজ্ঞা এসেছে সহিহ হাদিসে
    (বুখারি ৯৩৪; মুসলিম ৮৫১).

    জুমাবার হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন—আল্লাহর বিশেষ রহমত এই দিনে বর্ষিত হয়। তাই দিনটিকে যথাযথ সম্মান, পরিচ্ছন্নতা ও মনোযোগ দিয়ে পালন করা প্রতিটি মুসলমানের দায়িত্ব। কয়েকটি ছোট ভুল থেকে বিরত থাকলেই আমাদের জুমা হতে পারে আরও সুন্দর, অধিক সওয়াবের এবং আল্লাহর নৈকট্যের মাধ্যম।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ধর্ম

    ঘুষখোরদের বিষয়ে কী বলছে ইসলাম?

    জুলাই 30, 2026
    ধর্ম

    সারাদেশে মোট মসজিদ সাড়ে ৩ লাখ, শীর্ষে ঢাকা বিভাগ

    জুলাই 8, 2026
    ধর্ম

    ঐতিহাসিক পাগলা মসজিদে পাওয়া গেল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা

    জুন 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.