Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, আগস্ট 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রমজানে ওমরাহ পালনে নতুন বিশ্বরেকর্ড
    ধর্ম

    রমজানে ওমরাহ পালনে নতুন বিশ্বরেকর্ড

    হাসিব উজ জামানUpdated:ফেব্রুয়ারি 26, 2026ফেব্রুয়ারি 26, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলতি রমজানের চতুর্থ দিন, ২১ ফেব্রুয়ারি শনিবার, ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন ইতিহাস গড়েছে সৌদি আরব। একদিনে ৯ লাখ ৪ হাজার হাজি ওমরাহ পালন করেছেন—যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। হারামাইন কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে খালিজ টাইমস।

    এর আগে গত বছর ৭ মার্চ এক দিনে সর্বোচ্চ ৫ লাখ মুসল্লি ওমরাহ পালন করেছিলেন। এবার সেই সংখ্যাকে অনেকটাই ছাড়িয়ে গিয়ে নতুন মাইলফলক স্পর্শ করা হলো। বিশ্লেষকদের মতে, রমজানের পবিত্রতা ও বিশেষ মর্যাদার কারণেই এবারের উপস্থিতি ছিল নজিরবিহীন।

    রমজান মাসে স্বাভাবিকভাবেই মসজিদুল হারামে মুসল্লির সংখ্যা বেড়ে যায়। এবারের রেকর্ডসংখ্যক উপস্থিতির কারণে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।

    কাবা শরিফের চারপাশের খোলা সাদা মার্বেল চত্বর, যা ‘মাতাফ’ এলাকা নামে পরিচিত, সারাদিন শুধু ওমরাহ পালনকারীদের জন্য নির্ধারণ করা হয়েছে। যাতে তাওয়াফে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সে বিষয়টি বিশেষভাবে নজরদারিতে রাখা হচ্ছে।

    বিশেষ করে শুক্রবার, মাগরিব, এশা ও তারাবির সময় এবং রমজানের শেষ দশদিনে তাহাজ্জুদ নামাজের সময় ভিড় সবচেয়ে বেশি হয়। তাই মুসল্লিদের নির্ধারিত আঙিনা ও নির্দিষ্ট স্থানে নামাজ আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। করিডোর বা চলাচলের পথগুলো ফাঁকা রাখতে কড়াকড়ি আরোপ করা হয়েছে, যাতে জরুরি প্রয়োজনে দ্রুত যাতায়াত সম্ভব হয়।

    গ্র্যান্ড মসজিদ বা মসজিদুল হারাম ঘিরে যানজট নিয়ন্ত্রণেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। কেন্দ্রীয় এলাকায় পথচারীদের জন্য আলাদা পথ চালু করা হয়েছে। নামাজের সময় নির্দিষ্ট এলাকায় যানবাহন চলাচল বন্ধ রাখা হচ্ছে।

    এ ছাড়া অনুমতি ছাড়া মোটরসাইকেল ও সাইকেল প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। যেখানে গাড়ি রাখলে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি হতে পারে, সেসব যানবাহন দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    রমজান মাস মুসলমানদের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ। এই মাসে ওমরাহ পালনের সওয়াব ও গুরুত্ব বেশি হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসল্লিরা মক্কায় ছুটে আসেন। এবারের রেকর্ড উপস্থিতি সেই আধ্যাত্মিক আকর্ষণেরই প্রতিফলন।

    সৌদি কর্তৃপক্ষের সমন্বিত ব্যবস্থাপনা ও প্রযুক্তিনির্ভর নিয়ন্ত্রণব্যবস্থা এই বিশাল জনসমাগমকে শৃঙ্খলার মধ্যে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    রমজানের বাকি দিনগুলোতেও এমন ভিড় অব্যাহত থাকতে পারে—এমনটাই ধারণা করা হচ্ছে। তাই নিরাপত্তা, স্বাস্থ্যবিধি ও শৃঙ্খলা বজায় রাখতে কর্তৃপক্ষ এবং মুসল্লি—উভয়ের সচেতন অংশগ্রহণই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ধর্ম

    ঘুষখোরদের বিষয়ে কী বলছে ইসলাম?

    জুলাই 30, 2026
    ধর্ম

    সারাদেশে মোট মসজিদ সাড়ে ৩ লাখ, শীর্ষে ঢাকা বিভাগ

    জুলাই 8, 2026
    ধর্ম

    ঐতিহাসিক পাগলা মসজিদে পাওয়া গেল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা

    জুন 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.