Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, সেপ্টে. 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শেয়ারবাজার আধুনিকায়নে একগুচ্ছ প্রস্তাব
    পুঁজিবাজার

    শেয়ারবাজার আধুনিকায়নে একগুচ্ছ প্রস্তাব

    নিউজ ডেস্কমে 8, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের শেয়ারবাজারকে আরও স্বচ্ছ, আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠক করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এ সময় বাজার সংস্কার ও প্রযুক্তিনির্ভর অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব তুলে ধরে ডিএসই।

    গতকাল বৃহস্পতিবার (৭ মে) গভর্নরের সঙ্গে অনুষ্ঠিত এই বৈঠকে ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলামের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। দলে ছিলেন পরিচালক সৈয়দ হাম্মাদুল করিম, স্নেহাশীষ বড়ুয়া, মিনহাজ মান্নান ইমন, রিচার্ড ডি রোজারিও, মো. সাজেদুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার।

    ডিএসই প্রতিনিধিদল বৈঠকে শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা, তারল্য বৃদ্ধি এবং সুশাসন নিশ্চিত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব উপস্থাপন করে।

    প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে—রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট  সুবিধার সময়সীমা বৃদ্ধি, লেনদেন নিষ্পত্তি চক্র T+2 থেকে T+1-এ রূপান্তরের উদ্যোগ, ডিএসইর ব্যাংক হিসাবগুলোতে থাকা এফডিআর ও এসএনডি ফান্ড ধাপে ধাপে নগদায়নের মাধ্যমে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো, বিদেশি বিনিয়োগকারীদের জন্য এনআইটিএ হিসাব প্রক্রিয়া সহজ করা এবং আইপিও ও বন্ড মার্কেটভিত্তিক পুনঃঅর্থায়ন ব্যবস্থা চালু করা।

    এছাড়া সরকারি সিকিউরিটিজের সেকেন্ডারি মার্কেট শক্তিশালী করা, সুকুক লেনদেন চালু করা এবং স্টক এক্সচেঞ্জের জন্য সিআইবি রিপোর্ট ব্যবহারের সুযোগ নিশ্চিত করার বিষয়েও প্রস্তাব দেওয়া হয়।

    বৈঠকে দুর্বল পাঁচটি ইসলামী ব্যাংকের (ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংক) একীভূতকরণ প্রক্রিয়া নিয়েও উদ্বেগ তুলে ধরা হয়।

    ডিএসই জানায়, এ প্রক্রিয়ায় যথাযথ ক্ষতিপূরণ ছাড়া সাধারণ শেয়ারহোল্ডারদের মালিকানা ঝুঁকিতে পড়তে পারে। পাশাপাশি অনিয়ম ও ব্যবস্থাপনাগত দুর্বলতার দায় সাধারণ বিনিয়োগকারীদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে বলেও দাবি করা হয়।

    তাই ক্ষুদ্র ও সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা, ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং একীভূতকরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানায় ডিএসই।

    বৈঠকে এসব প্রস্তাব গুরুত্বসহকারে বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।
    ডিএসইর প্রত্যাশা, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে, তারল্য উন্নত হবে এবং দীর্ঘমেয়াদে একটি শক্তিশালী ও আন্তর্জাতিক মানসম্পন্ন বাজার ব্যবস্থা গড়ে উঠবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিশেষ বিশ্লেষণ

    এককালীন নাকি নিয়মিত বিনিয়োগ; ২০১০ সালের ধসের পেছনে লুকিয়ে আছে উত্তর

    সেপ্টেম্বর 5, 2026
    পুঁজিবাজার

    সপ্তাহজুড়ে অধিকাংশ খাতের শেয়ারে ইতিবাচক রিটার্ন

    সেপ্টেম্বর 5, 2026
    পুঁজিবাজার

    সপ্তাহজুড়ে লেনদেনের শীর্ষে বস্ত্র খাত, চমক শেয়ারবাজারে

    সেপ্টেম্বর 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.