Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » দুই বছর লভ্যাংশ নেই, জেড ক্যাটাগরিতে নামল ইস্টার্ন কেবলস
    পুঁজিবাজার

    দুই বছর লভ্যাংশ নেই, জেড ক্যাটাগরিতে নামল ইস্টার্ন কেবলস

    নিউজ ডেস্কনভেম্বর 12, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link
    টানা দুই হিসাব বছর বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ না দেওয়ায় ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নেমেছে প্রকৌশল খাতের তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন কেবলস লিমিটেড। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে কোম্পানিটির শেয়ারের নতুন ক্যাটাগরি কার্যকর হয়েছে। একই সঙ্গে শেয়ার কেনার জন্য কোম্পানিটির ওপর মার্জিন ঋণ সুবিধা বন্ধ করা হয়েছে।

    ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ ও ২০২৫-২৬ হিসাব বছর পরপর দুইবার লভ্যাংশ ঘোষণা করেনি ইস্টার্ন কেবলস। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২০২৪ সালের ২০ মে জারি করা নির্দেশনার ১(ক) ধারা অনুযায়ী, কোনো তালিকাভুক্ত কোম্পানি টানা দুই বছর লভ্যাংশ ঘোষণা করতে ব্যর্থ হলে তাকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করতে হবে। এ নির্দেশনার ভিত্তিতেই কোম্পানিটির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে।

    ক্যাটাগরি পরিবর্তনের পাশাপাশি বিএসইসির মার্জিন বিধিমালা ২০২৫-এর ১০(২) ধারা অনুসারে, ইস্টার্ন কেবলসের শেয়ার কেনার জন্য বিনিয়োগকারীদের নতুন করে কোনো মার্জিন ঋণ দিতে পারবে না স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকগুলো।

    কোম্পানিটির আর্থিক অবস্থাও সাম্প্রতিক সময়ে দুর্বল হয়েছে। ২০২৫-২৬ হিসাব বছরে ইস্টার্ন কেবলসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৬৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৪৩ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩৪ টাকা ৬৬ পয়সা। ওই হিসাব বছরে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ ছিল ৪ টাকা ৫৫ পয়সা, আগের বছর যা ছিল ১ টাকা ২২ পয়সা।

    লোকসানের ধারাবাহিকতা চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকেও দেখা গেছে। জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৫২ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৬৩ পয়সা। ৩০ সেপ্টেম্বর শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য কমে দাঁড়িয়েছে ৩৩৩ টাকা ১৫ পয়সায়।

    এর আগে ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২ শতাংশ নগদ এবং ২০২২-২৩ হিসাব বছরে ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ইস্টার্ন কেবলস। তবে পরবর্তী দুই বছরে লভ্যাংশ না দেওয়ায় এবার কোম্পানিটির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর হলো।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    বেক্সিমকো ফার্মার আয় প্রথমবার ৫ হাজার কোটি ছাড়াল, মুনাফা বেড়েছে ৩১ শতাংশ

    নভেম্বর 12, 2026
    পুঁজিবাজার

    রাজস্ব আয় ৫৪% বাড়লেও এমজেএল বাংলাদেশের মুনাফা কমেছে

    নভেম্বর 12, 2026
    পুঁজিবাজার

    সূচকে মিশ্র প্রবণতায় ডিএসই, সিএসসি-তে উত্থান; দুই বাজারে লেনদেন ৭১৮ কোটি টাকা

    নভেম্বর 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.