Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » দুই পুঁজিবাজারেই সূচকের উত্থান, ডিএসইতে লেনদেন ৭৩৮ কোটি টাকা
    পুঁজিবাজার

    দুই পুঁজিবাজারেই সূচকের উত্থান, ডিএসইতে লেনদেন ৭৩৮ কোটি টাকা

    নিউজ ডেস্কনভেম্বর 15, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রোববার (১৫ নভেম্বর) দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৫ দশমিক ৬৫ পয়েন্ট। অন্যদিকে সিএসইর প্রধান সূচকগুলোতেও ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। তবে দুই বাজারের লেনদেনের চিত্রে পার্থক্য ছিল। ডিএসইতে সূচক বাড়লেও দরপতন হওয়া কোম্পানির সংখ্যা ছিল বেশি। বিপরীতে সিএসইতে দরবৃদ্ধি হওয়া কোম্পানির সংখ্যা ছিল বেশি।

    দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬০ দশমিক ৫৬ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় ১৫ দশমিক ৬৫ পয়েন্ট বা শূন্য দশমিক ২৯ শতাংশ বেশি। ব্লু-চিপ সূচক ডিএস৩০ বেড়েছে ১৮ দশমিক ৭১ পয়েন্ট বা শূন্য দশমিক ৯১ শতাংশ। দিন শেষে সূচকটি দাঁড়িয়েছে ২ হাজার ৭৮ দশমিক ১১ পয়েন্টে। শরিয়াহভিত্তিক কোম্পানির সূচক ডিএসইএস ৭ দশমিক ৫৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৭১ শতাংশ বেড়ে ১ হাজার ৬৪ দশমিক ৮৬ পয়েন্টে অবস্থান করেছে।

    ডিএসইতে দিনভর ৭৩৭ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৪ কোটি ২০ লাখ শেয়ার। এদিন ১ লাখ ৯৯ হাজার ৭৫৮টি লেনদেন সম্পন্ন হয়েছে। তবে সূচকের উত্থানের সঙ্গে বাজারের সামগ্রিক অংশগ্রহণের চিত্র পুরোপুরি মেলেনি। ডিএসইতে ১৩২টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, কমেছে ২১০টির এবং অপরিবর্তিত ছিল ৩৮টির দর। অর্থাৎ, প্রধান সূচক বাড়লেও বেশির ভাগ কোম্পানির শেয়ারদর কমেছে।

    ডিএসইতে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে ছিল ফেকডিল, যার শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৬৬ শতাংশ। এরপর ফাইন ফুডসের ৮ দশমিক ৪৬ শতাংশ, ম্যাটিন স্পিনিংয়ের ৭ দশমিক ৩৯ শতাংশ, আইসিবিএএমসিএল দ্বিতীয়ের ৬ দশমিক ২৫ শতাংশ এবং সামাতালেথের ৫ দশমিক ৮৮ শতাংশ দর বেড়েছে। অন্যদিকে দরপতনের তালিকায় শীর্ষে ছিল এসিআই ফর্মুলা; কোম্পানিটির শেয়ারদর কমেছে ৬ দশমিক ৫২ শতাংশ। এ ছাড়া পিএফ১এসটিএমএফের ৪ দশমিক ৫৯ শতাংশ, ফার্মাএইডের ৪ দশমিক ৪৬ শতাংশ, প্রিমিয়ার সিমেন্টের ৪ দশমিক ২৮ শতাংশ এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৪ দশমিক ১২ শতাংশ দর কমেছে।

    অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দিন শেষে ইতিবাচক ছিল প্রধান সূচকগুলোর অবস্থান। সিএসইর অল শেয়ার প্রাইস ইনডেক্স (ক্যাসপি) ৩৪ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৯৬ দশমিক ৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই সিলেকটিভ ক্যাটাগরিজ ইনডেক্স (সিএসসিএক্স) বেড়েছে ২১ দশমিক ৮৭ পয়েন্ট, দিন শেষে সূচকটি ছিল ৮ হাজার ৯৭৬ দশমিক ৫৫ পয়েন্টে। সিএসই৩০ সূচক ০ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩০৫ দশমিক ৯৭ পয়েন্টে অবস্থান করেছে। এ ছাড়া সিএসই৫০ সূচক ২ দশমিক ০১ পয়েন্ট এবং সিএসই শরিয়াহ সূচক (সিএসআই) ৩ দশমিক ৪০ পয়েন্ট বেড়েছে।

    সিএসইতে দিনভর ১৮৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৯৩টির দর বেড়েছে, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত ছিল ১৫টির দর। মোট ২২ লাখ ৮৭ হাজারের বেশি শেয়ার লেনদেনের বিপরীতে লেনদেনের আর্থিক পরিমাণ দাঁড়িয়েছে ১১ কোটি ৮ লাখ টাকার বেশি। এদিন মোট ১ হাজার ১৪৭টি লেনদেন সম্পন্ন হয়েছে। সিএসইতে দরবৃদ্ধির শীর্ষে ছিল রহিমা ফুড, ওয়াটা কেমিক্যাল ও তিতাস গ্যাস। কোম্পানি তিনটির শেয়ারদর যথাক্রমে ১০ শতাংশ, ৯ দশমিক ৯৯ শতাংশ এবং ৯ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে। অন্যদিকে দরপতনের তালিকায় শীর্ষে ছিল এসিআই ফর্মুলা, কেপিসিএল ও ফু-ওয়াং সিরামিকস। কোম্পানিগুলোর শেয়ারদর যথাক্রমে ১০ শতাংশ, ৯ দশমিক ৫৭ শতাংশ এবং ৯ দশমিক ৩৮ শতাংশ কমেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    দুই শেয়ারবাজারেই সূচকের উত্থান, সম্মিলিত লেনদেন ৯১৫ কোটি টাকা

    নভেম্বর 29, 2026
    পুঁজিবাজার

    ছুটি রিসোর্টে বিশেষ সুবিধা পাবেন মিডল্যান্ড ব্যাংকের কার্ডধারীরা

    নভেম্বর 29, 2026
    পুঁজিবাজার

    ২০২৫-২৬ অর্থবছরে অপরিচালন আয়নির্ভর ডিএসইর মুনাফা বেড়েছে ৪৫ শতাংশ

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.