Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » টি+১ ব্যবস্থায় দ্রুত নিষ্পত্তির আশা, বাড়তে পারে পুঁজিবাজারের লেনদেন
    পুঁজিবাজার

    টি+১ ব্যবস্থায় দ্রুত নিষ্পত্তির আশা, বাড়তে পারে পুঁজিবাজারের লেনদেন

    নিউজ ডেস্কনভেম্বর 22, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পুঁজিবাজারে শেয়ার লেনদেন নিষ্পত্তির সময় কমিয়ে টি+১ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়ায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) ধন্যবাদ জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। সংগঠনটির মতে, নতুন ব্যবস্থা চালু হলে বিনিয়োগকারীরা দ্রুত অর্থ ফেরত পাবেন এবং সেই অর্থ পুনরায় বিনিয়োগের সুযোগ পাবেন। এতে বাজারে লেনদেন ও তারল্য বাড়তে পারে।

    শনিবার (২১ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবিএ জানায়, স্টক ব্রোকারদের দীর্ঘদিনের দাবি ছিল টি+১ নিষ্পত্তি ব্যবস্থা চালু করা। এ বিষয়ে বিএসইসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ধারাবাহিক আলোচনা করেছে সংগঠনটি। ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম বলেন, পুঁজিবাজার আধুনিকায়ন এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য তৈরিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    বর্তমানে দেশের পুঁজিবাজারে শেয়ার লেনদেন নিষ্পত্তিতে টি+২ পদ্ধতি চালু রয়েছে। অর্থাৎ কোনো বিনিয়োগকারী আজ শেয়ার কিনলে লেনদেনের অর্থ ও শেয়ার তাঁর হিসাবে পুরোপুরি নিষ্পত্তি হতে সাধারণত দুই কর্মদিবস সময় লাগে। টি+১ ব্যবস্থা চালু হলে এই সময় কমে এক কর্মদিবসে নেমে আসবে। ফলে শেয়ার বিক্রির অর্থ আগের তুলনায় দ্রুত হাতে পাবেন বিনিয়োগকারীরা এবং তা নতুন বিনিয়োগে কাজে লাগাতে পারবেন।

    ডিবিএর মতে, নিষ্পত্তির সময় কমলে বাজারে অর্থ আটকে থাকার সময়ও কমবে। এতে একই অর্থ দিয়ে তুলনামূলক দ্রুত নতুন লেনদেনের সুযোগ তৈরি হবে। সংগঠনটি আশা করছে, এর ফলে বাজারের তারল্য ও লেনদেনের পরিমাণ বাড়বে এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ উৎসাহিত হবে। পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা ও সরকারের রাজস্ব আয়েও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

    এদিকে, ডিএসই আগামী ৪ জানুয়ারি ২০২৭ থেকে টি+১ নিষ্পত্তি ব্যবস্থা চালুর লক্ষ্য নির্ধারণ করেছে। রোববার ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার জানান, এ সংক্রান্ত বিধিমালা বর্তমানে নিয়ন্ত্রক সংস্থার বিবেচনায় রয়েছে। দ্রুত অনুমোদন পাওয়া যাবে বলে আশা করছে ডিএসই। তবে নতুন ব্যবস্থা নির্বিঘ্নে চালু করতে প্রযুক্তিগত ও নিষ্পত্তি প্রক্রিয়ার প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে হবে। পুঁজিবাজারের টেকসই উন্নয়নে বিএসইসির সঙ্গে সমন্বয় করে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকারও জানিয়েছে ডিবিএ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ইউরোপে ডেনিম রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ, বাজার দখলে এগোচ্ছে মিসর-চীন

    নভেম্বর 22, 2026
    বাণিজ্য

    সবজি-মাছ-মাংসে নাভিশ্বাস সাধারণ মানুষের, ‘দাম বাড়লে বাসি-নষ্ট সবজি কিনতে হয়’

    নভেম্বর 22, 2026
    পুঁজিবাজার

    সবুজ সূচকে শুরু সপ্তাহ, ডিএসইতে বেশি সক্রিয় বিনিয়োগকারীরা

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.