Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Sun, Feb 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আইফোন ১৬ ব্যবহারকারীদের ভোগান্তি বাড়ছে স্পর্শপর্দা ও রিস্টার্ট সমস্যা
    প্রযুক্তি

    আইফোন ১৬ ব্যবহারকারীদের ভোগান্তি বাড়ছে স্পর্শপর্দা ও রিস্টার্ট সমস্যা

    নাহিদOctober 24, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অ্যাপলের নতুন আইফোন ১৬ সিরিজ বাজারে আসার পর থেকেই নানামুখী সমস্যার মুখোমুখি হচ্ছে ব্যবহারকারীরা। গত ৯ সেপ্টেম্বর অ্যাপল চারটি নতুন মডেল—আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স উন্মোচন করে। ২০ সেপ্টেম্বর থেকে বিভিন্ন দেশে বিক্রয় শুরু হয়। তবে বাজারে আসার পরপরই ব্যবহারকারীরা একের পর এক অভিযোগ তুলতে শুরু করেছেন। প্রথমত, নতুন আইফোনের স্পর্শনির্ভর পর্দা ঠিকমতো কাজ না করার অভিযোগ উঠে। এর সঙ্গে দ্রুত ব্যাটারি ফুরিয়ে যাওয়ার সমস্যাও সামনে আসে। তবে এখানেই সমস্যার সমাপ্তি নয়। এবার নতুন করে আইফোন ১৬ সিরিজে হঠাৎ রিস্টার্ট হয়ে যাওয়া এবং ডিভাইস হ্যাং হওয়ার অভিযোগ উঠেছে।

    জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম রেডিট, ম্যাক রিউমার ফোরাম এবং অ্যাপলের নিজস্ব কমিউনিটি ফোরামে বেশ কয়েকজন ব্যবহারকারী তাঁদের ভোগান্তির কথা তুলে ধরেছেন। তাঁরা জানিয়েছেন, আইওএস ১৮-এর হালনাগাদ সংস্করণ আইওএস ১৮.০.১ এবং ১৮.১ ইনস্টল করার পরও সমস্যা থেকেই যাচ্ছে। দিনে কয়েকবার হঠাৎ করে আইফোন রিস্টার্ট হয়ে যাচ্ছে। অনেক সময় ফোনের পর্দা হঠাৎ অকার্যকর হয়ে পড়ছে, আর পুরো ডিভাইস হ্যাং হয়ে যাচ্ছে। বিশেষ করে আইফোন ১৬ প্রো মডেলে এই সমস্যা বেশি দেখা যাচ্ছে। তবে অন্যান্য মডেল, যেমন আইফোন ১৬ এবং আইফোন ১৬ প্লাসেও একই ধরনের সমস্যা দেখা দেওয়ার কথা জানিয়েছেন ব্যবহারকারীরা। যদিও মডেলভেদে সমস্যার মাত্রা একটু ভিন্ন হতে পারে।

    এ ধরনের সমস্যার জন্য এখনও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি অ্যাপল। সাধারণত নতুন মডেল নিয়ে যেকোনো সমস্যা দেখা দিলে অ্যাপল তা দ্রুত সমাধানের জন্য আপডেটের মাধ্যমে ফিক্স নিয়ে আসে। কিন্তু এবারের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি এখনো কোনো মন্তব্য করেনি।

    তবে, কয়েকজন ব্যবহারকারী মনে করছেন, এই সমস্যার মূলে রয়েছে আইক্লাউড। তাঁদের অভিজ্ঞতায় দেখা গেছে, আইক্লাউড থেকে সরাসরি সফটওয়্যার রিস্টোর করার পরিবর্তে, যদি নতুন করে ফোনে সব সফটওয়্যার ইনস্টল করা হয়, তাহলে সমস্যার সমাধান হতে পারে। এই কারণে ধারণা করা হচ্ছে, আইক্লাউডের কোনো কারিগরি ত্রুটি থেকে নতুন আইফোনে রিস্টার্ট ও হ্যাং হওয়ার সমস্যা দেখা দিচ্ছে।

    অ্যাপলের নতুন পণ্যের প্রতি আগ্রহ বরাবরই তুঙ্গে থাকে। তবে এই ধরণের কারিগরি সমস্যাগুলো দীর্ঘায়িত হলে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে, আইফোনের মতো প্রিমিয়াম পণ্য থেকে ক্রেতারা নিরবচ্ছিন্ন পারফরম্যান্স আশা করেন। তাই অ্যাপল কত দ্রুত এই সমস্যার সমাধান দিতে পারে, সেটিই এখন দেখার বিষয়।

    সূত্র: টাইমস অব ইন্ডিয়া

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    সম্পাদকীয়

    বৈশ্বিক অর্থনৈতিক চাপ ও বাংলাদেশের চ্যালেঞ্জ

    February 7, 2026
    অর্থনীতি

    উৎপাদন বাধাগ্রস্ত, রপ্তানি আয় সংকটে দেশের অর্থনীতি

    February 7, 2026
    অর্থনীতি

    নির্বাচনের ছায়ায় দেশের অর্থনীতি

    February 7, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক August 4, 2025

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক October 30, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি October 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.