Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুলাই 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » স্যামসাংয়ের এক্সিনস চালিত ডিভাইসগুলোতে সাইবার ঝুঁকির সতর্কবার্তা
    প্রযুক্তি

    স্যামসাংয়ের এক্সিনস চালিত ডিভাইসগুলোতে সাইবার ঝুঁকির সতর্কবার্তা

    সিভি ডেস্কUpdated:অক্টোবর 31, 2024অক্টোবর 31, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    স্যামসাংয়ের এক্সিনস চিপসেট চালিত স্মার্টফোন ও স্মার্টওয়াচ ব্যবহারকারীদের জন্য বড় ধরনের সতর্কবার্তা জারি করেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি স্যামসাং জানিয়েছে, তাদের এক্সিনস চিপসেটগুলোতে একটি গুরুতর ত্রুটি ধরা পড়েছে। যার ফলে হ্যাকাররা ডিভাইসে প্রবেশ করতে সক্ষম হতে পারে। এই ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা ডিভাইসের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারে। এমনকি ব্যবহারকারীর অজান্তে ডেটা চুরি বা ক্ষতি সাধনও করতে পারে।

    জানা গেছে, স্যামসাংয়ের গ্যালাক্সি এস২০, এস১০, নোট ২০, নোট ১০ সিরিজের ফোনসহ গ্যালাক্সি এ২১, এ৫১, এ৭১ মডেল এবং গ্যালাক্সি ওয়াচ ৫, ওয়াচ এফই, ওয়াচ ৪ মডেলের ডিভাইসগুলোতে ব্যবহৃত এক্সিনস ৯৮২০, ৯৮২৫, ৯৮০, ৯৯০, ৮৫০ এবং ডাব্লু ৯২০ চিপসেটে এই ত্রুটি চিহ্নিত হয়েছে। ভারতের কেন্দ্রীয় সাইবার নিরাপত্তা সংস্থা সিইআরটি-ইন (ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম) এক মাস আগেই এ বিষয়ে সতর্কবার্তা প্রদান করে জানিয়েছিল যে, দূর থেকে কোড ঢুকিয়ে ডিভাইসের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া সম্ভব এই ত্রুটির মাধ্যমে।

    এই সতর্কতার পরপরই স্যামসাং দ্রুত তাদের প্রভাবিত ডিভাইসগুলোর জন্য নিরাপত্তা প্যাচ প্রকাশ করে। প্রতিষ্ঠানটি তাদের ব্যবহারকারীদেরকে লেটেস্ট সফটওয়্যার আপডেট ডাউনলোড ও ইনস্টল করার আহ্বান জানিয়েছে, যাতে এই ত্রুটি থেকে রক্ষা পাওয়া যায় এবং ডিভাইসের নিরাপত্তা নিশ্চিত থাকে।

    যদি আপনার ডিভাইস স্যামসাংয়ের উল্লিখিত মডেলগুলোর মধ্যে থেকে কোনো একটি হয়, তবে দ্রুতই সর্বশেষ আপডেট ইনস্টল করুন। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের সুরক্ষা ত্রুটির জন্য হ্যাকারদের লক্ষ্যবস্তু হওয়ার ঝুঁকি বাড়ছে এবং সতর্ক না থাকলে ব্যক্তিগত ডেটা ক্ষতিগ্রস্ত হতে পারে। (source- Tech Gup)

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    এক ছাতার নিচে তিন সংস্থা—কী বদল আনবে ইনভেস্ট বাংলাদেশ?

    জুলাই 17, 2026
    আইন আদালত

    মিথ্যা মামলায় হয়রানির শিকার হলে কী করবেন?

    জুলাই 16, 2026
    অর্থনীতি

    প্রযুক্তির পরিবর্তনে নারীরাই কেন বেশি ক্ষতির মুখে?

    জুলাই 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.