Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুলাই 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » একাধিক ব্র্যান্ড নতুন সাব-ফ্ল্যাগশিপ ফোন আনছে বাজারে
    প্রযুক্তি

    একাধিক ব্র্যান্ড নতুন সাব-ফ্ল্যাগশিপ ফোন আনছে বাজারে

    ইভান মাহমুদUpdated:নভেম্বর 10, 2024নভেম্বর 10, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আগামী কয়েকটি মাস নতুন ফোনে আপগ্রেড করার জন্য সুবর্ণ সুযোগ আসতে চলেছে। আসলে এক সুপরিচিত টিপস্টার জানিয়েছেন যে, একাধিক ব্র্যান্ড তাদের লেটেস্ট সাব-ফ্ল্যাগশিপ ডিভাইসগুলি চলতি বছরের শেষের দিকে বাজারে লঞ্চ করবে। এর মধ্যে অন্যতম হল রেডমি (Redmi), ওয়ানপ্লাস (OnePlus) এবং আইকো (iQOO)-এর মতো ব্র্যান্ড৷

    টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের মতে, রেডমি এমাসের শেষের দিকে রেডমি কে৮০ সিরিজের দুটি ফোন – রেডমি কে৮০ এবং রেডমি কে৮০ প্রো লঞ্চ করবে। রিপোর্ট অনুসারে, স্ট্যান্ডার্ড এবং প্রো মডেলটি যথাক্রমে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটগুলির সাথে আসবে। আইকো নিও ১০ সিরিজটিও নভেম্বরে স্ট্যান্ডার্ড এবং প্রো ভ্যারিয়েন্ট সহ লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। আইকো নিও ১০ হ্যান্ডসেটে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ অন্তর্ভুক্ত থাকতে পারে। আর প্রো মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ চিপসেট থাকতে পারে। ওয়ানপ্লাসের ‘ফ্ল্যাগশিপ কিলার’ মডেলগুলিও বেশ জনপ্রিয়।

    শোনা যাচ্ছে যে অনার (Honor) বছরের শেষের দিকে তাদের নতুন ‘জিটি’ সিরিজটি প্রকাশ করবে। অন্যদিকে, রিয়েলমি (Realme) তাদের প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডগুলির সাথে তাল মিলিয়ে চলার জন্য পরিচিত। তারাও শীঘ্রই রিয়েলমি জিটি নিও ৭ লঞ্চ করতে পারে। যারা কম দামে হাই-এন্ড প্রসেসিং পাওয়ার খুঁজছেন তাদের জন্য, রিয়েলমির ডিভাইসটি উপযুক্ত হতে পারে। আবার রেডমির ‘টার্বো’ সিরিজও লঞ্চ হবে। এগুলিতে ফ্ল্যাগশিপ-লেভেলের প্রসেসর থাকবে।

    বছরের শেষ নাগাদ প্রত্যাশিত এই সাব-ফ্ল্যাগশিপ ফোনগুলি কি কি চমক নিয়ে হাজির হয়, সেটাই এখন দেখার। এগুলি এমন ফোন হতে পারে, যা ক্রেতার চাহিদা এবং বাজেট উভয়ই পূরণ করবে বলে আশা করা যায়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    সাইবার সুরক্ষা আইনের নতুন পরিবর্তন, কী থাকছে এবার?

    জুলাই 15, 2026
    প্রযুক্তি

    এআই-এর সাফল্যের আড়ালে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের অবদান

    জুলাই 11, 2026
    প্রযুক্তি

    ডিজিটালের আগে ‘বিদ্যুৎগতিতে’ টাকা ও নথি পৌঁছে দিত যে প্রযুক্তি

    জুলাই 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.