Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » Vivo X200 সিরিজ লঞ্চ হচ্ছে গ্লোবাল মার্কেটে
    প্রযুক্তি

    Vivo X200 সিরিজ লঞ্চ হচ্ছে গ্লোবাল মার্কেটে

    ইভান মাহমুদনভেম্বর 13, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    টিপস্টার পারাস গুগালনি একটি এক্স পোস্টে দাবি করেছেন যে ভিভো এক্স২০০ সিরিজ মালয়েশিয়ায় ১৯ নভেম্বর লঞ্চ হতে চলেছে। ভিভো শীঘ্রই লঞ্চের তারিখ নিশ্চিত করবে। টিপস্টার আরও বলেছেন যে, আগামী ২৮ নভেম্বর থাইল্যান্ডে এই সিরিজ আত্মপ্রকাশ করবে। এই সিরিজের অধীনে দুটি ফোন লঞ্চ হবে – Vivo X200 ও Vivo X200 Pro।

    এদিকে পারাস গুগালনি ভিভো এক্স২০০, ভিভো এক্স২০০ প্রো এর গ্লোবাল ভ্যারিয়েন্টের কালার ভ্যারিয়েন্ট সামনে এনেছেন। তিনি বলেছেন, ভিভো এক্স২০০ মডেলটি কপার গ্রীন, মুনলাইট হোয়াইট, কোবাল্ট ব্লু, কার্বন ব্ল্যাক কালারে আসবে। আবার টাইটেনিয়াম গ্রে, কার্বন ব্ল্যাক, কোবাল্ট ব্লু কালারে পাওয়া যাবে ভিভো এক্স২০০ প্রো মডেলটি।

    ভিভো এক্স২০০ ডিভাইসে ৬.৬৭ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৪ হাজার ৫০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। আবার প্রো মডেলে একই স্পেক্স সহ ৬.৭৮ ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে। আর সিকিউরিটির জন্য এতে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত। উভয় ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯ হাজার ৪০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

    ভিভো এক্স২০০ ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। যেখানে ওয়াইড, আল্ট্রা ওয়াইড ও ৩এক্স জুম শটের জন্য ৫০ মেগাপিক্সেল লেন্স আছে। আর প্রো মডেলে আপগ্রেড টেলিফটো লেন্স পাওয়া যাবে, যা আদতে একটি ২০০ মেগাপিক্সেল সেন্সর। পাওয়ার ব্যাকআপের জন্য বেস মডেলে ৫ হাজার ৮০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। আবার ভিভো এক্স২০০ প্রো স্মার্টফোনে ৬ হাজার এমএএইচ ব্যাটারি রয়েছে। উভয় মডেলে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আর প্রো মডেল ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ এসেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    প্রযুক্তি

    যেসব তথ্য এআই চ্যাটবটে কখনোই শেয়ার করবেন না

    এপ্রিল 27, 2026
    প্রযুক্তি

    স্যাটেলাইট-টু-মোবাইল ট্রায়ালে অনুমোদন চাইলো বাংলালিংক ও স্পেসএক্স

    এপ্রিল 23, 2026
    প্রযুক্তি

    দেশে আসছে পেপ্যাল—কার্ড পাবে ২ লাখ ফ্রিল্যান্সার

    এপ্রিল 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.