Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুলাই 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বাজার কাঁপাবে HMD Pulse 2 Pro সাথে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
    প্রযুক্তি

    বাজার কাঁপাবে HMD Pulse 2 Pro সাথে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

    ইভান মাহমুদনভেম্বর 15, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নোকিয়া ফোন নির্মাতা HMD Global এখন নিজেদের নামে ডিভাইস বাজারে আনতে ব্যস্ত। ব্র্যান্ডটি ইতিমধ্যেই কয়েকটি স্মার্টফোন ও ফিচার ফোন লঞ্চ করেছে। এর পাশাপাশি তারা নোকিয়া ব্র্যান্ডিং সহ Nokia 108, Nokia 110 4G, Nokia 125 4G এর ২০২৪ মডেলও নিয়ে এসেছে। এখন আবার কোম্পানিটি HMD Pulse 2 Pro নামে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে এক টিপস্টার। এর পাশাপাশি তিনি হ্যান্ডসেটটির স্পেসিফিকেশন সামনে এনেছেন। নয়া ডিভাইসটি এইচএমডি পালস প্রো এর উত্তরসূরি হিসেবে আসতে চলেছে।

    তবে এর লঞ্চের সময় এখনও জানা যায়নি। এমনকি এইচএমডি গ্লোবাল এখনও নতুন ডিভাইসের বিষয়ে কিছু জানায়নি। তবে আশা করা যাচ্ছে  ফোনটি আগামী বছরে বাজারে আসবে।

    টিপস্টার @smashx_60 দাবি করেছেন যে, এইচএমডি পালস ২ প্রো এর সামনে ৬.৬৫ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে দেখা যাবে। এই ডিসপ্লে ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ৬০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এই ফোনে ইউনিসক টি৬০৬ বা টি৬১২ প্রসেসর ব্যবহার করা হবে। আর পালস প্রো যেখানে ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যায়, সেখানে এইচএমডি পালস ২ প্রো ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ আসতে পারে।

    স্পেসিফিকেশন দেখে মনে হচ্ছে এইচএমডি পালস ২ প্রো একটি বাজেট ফোন হবে। উল্লেখ্য, পালস প্রো গত এপ্রিল মাসে লঞ্চ হয়েছিল। এর দাম ছিল ১৬,০০০ টাকার কাছাকাছি। উত্তরসূরীটিও ২০,০০০ টাকার মধ্যে আসবে বলে আমাদের অনুমান। যারা বড় ডিসপ্লে, লং লাস্টিং ব্যাটারি ও দুর্দান্ত সেলফি ক্যামেরার স্মার্টফোন খোঁজ করছেন তাদের জন্য এইচএমডি পালস ২ প্রো আদর্শ হতে পারে।

    ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। এই দুটি ক্যামেরা হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আর সামনে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। এইচএমডি পালস ২ প্রো পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসতে পারে। এই ব্যাটারি ২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসটি ৬ জিবি ও ৮ জিবি র‌্যাম সহ পাওয়া যাবে। এতে ভার্চুয়াল র‌্যাম ফিচার থাকতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    সাইবার সুরক্ষা আইনের নতুন পরিবর্তন, কী থাকছে এবার?

    জুলাই 15, 2026
    প্রযুক্তি

    এআই-এর সাফল্যের আড়ালে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের অবদান

    জুলাই 11, 2026
    প্রযুক্তি

    ডিজিটালের আগে ‘বিদ্যুৎগতিতে’ টাকা ও নথি পৌঁছে দিত যে প্রযুক্তি

    জুলাই 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.