Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, সেপ্টে. 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » জীবন বদলে দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার চোখে ‘ডিএনএ’
    প্রযুক্তি

    জীবন বদলে দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার চোখে ‘ডিএনএ’

    এফ. আর. ইমরানUpdated:মার্চ 19, 2025নভেম্বর 16, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মাত্র ১১ বছর আগে ক্রিসপার প্রযুক্তির আবিষ্কার অবিশ্বাস্য বিষয়টি বাস্তবে রূপ দেয়। ক্রিসপার মূলত একধরনের কাঁচি। ডিএনএ কাটাকুটির কাজটা এই ক্রিসপার দিয়েই করতে হয়। এই ক্রিসপারনির্ভর প্রথম চিকিৎসা অনুমোদন পেয়েছে ২০২৩ সালের শেষদিকে।

    যেকোনো প্রাণীর জীবনের নীলনকশা লেখা থাকে যে ডিএনএ-তে, তার একধরনের একক বলা যায় জিনকে। এই জিন বলে দেয় দেহের কার্যকরী একক প্রোটিনগুলো কেমন হবে। তাই যেকোনো রোগ দ্রুত সারিয়ে তোলা সম্ভব জিন সম্পাদনা ও বদলে দেওয়ার মাধ্যমে। খুব সরল করে বললে, ডিএনএর নির্দিষ্ট জায়গায় কেটে, জিন বদলে দিয়ে আবার জুড়ে দিলেই হলো। সেরে যাবে রোগ!

    রোগটির নাম সিকল সেল অ্যানিমিয়া। এটা বংশগত রোগ। বেটা-গ্লোবিন নামে একটি জিনে মিউটেশনের ফলে এ রোগ হয়ে থাকে৷ এই জিন রক্তের হিমোগ্লোবিন প্রোটিন তৈরির নির্দেশনা দেয়৷ এতে মিউটেশন হলে হিমোগ্লোবিনের গঠন বদলে যায়। ফলে লোহিত রক্তকণিকার স্বাভাবিক আকার বদলে সিকল বা কাস্তের মতো হয়ে যায়। অনেকটা অর্ধচন্দ্রের মতো। অস্বাভাবিক আকৃতির কারণে এটি আটকে যায় রক্তনালিতে। তখন রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হয় ও রক্তে অক্সিজেনের অভাব দেখা দেয়৷ ফলে মৃত্যুও হয় অনেকের।

    এ রোগ প্রতিকারে এফডিএ ক্রিসপারনির্ভর ‘ক্যাসজেভি’ চিকিৎসা পদ্ধতি অনুমোদন করেছে। এতে মূলত তিনটি জিনিস প্রয়োজন-ক্যাস৯ প্রোটিন, গাইড আরএনএ ও সুস্থ জিন। সিকল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে গাইড আরএনএ ব্যবহার করে রোগীর স্টেম কোষে ত্রুটিপূর্ণ বেটা-গ্লোবিন জিন শনাক্ত করে ক্যাস৯ প্রোটিনের আণবিক কাঁচি দিয়ে ছেঁটে ফেলা হয়। পরে সে অংশে বিজ্ঞানীদের সরবরাহকৃত সুস্থ জিন বসালেই হয়ে যায়। এই সুস্থ বেটা-গ্লোবিন জিন হিমোগ্লোবিন তৈরির যে নির্দেশনা দেয়, তার গঠন ঠিক থাকে৷

    অনেক রোগীর মতে, এটি জীবন বদলে দেওয়া প্রযুক্তি। এখন চ্যালেঞ্জ হলো, কম খরচে এই চিকিৎসা সবাই যেন নিতে পারে, তা নিশ্চিত করা। সূত্র : বিজ্ঞানচিন্তা

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি’, একটি কার্ডেই মিলবে স্বাস্থ্য–শিক্ষাসহ সব সেবা

    সেপ্টেম্বর 3, 2026
    প্রযুক্তি

    কথা বললেই লেখা তৈরি, নতুন ট্রান্সক্রাইব মডেল আনল মেটা

    সেপ্টেম্বর 2, 2026
    প্রযুক্তি

    টাকা দিলেই মিলছে এনআইডি, কলের তথ্য ও মোবাইলের অবস্থান

    সেপ্টেম্বর 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.