Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, সেপ্টে. 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইঞ্জিনে ত্রুটি কাটিয়ে কক্ষপথে পৌঁছাল ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ রকেট
    প্রযুক্তি

    ইঞ্জিনে ত্রুটি কাটিয়ে কক্ষপথে পৌঁছাল ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ রকেট

    নিউজ ডেস্কসেপ্টেম্বর 29, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    রকেটটির প্রধান অংশ দুটি, যার নিচে ‘সুপার হেভি বুস্টার’ ও উপরে মূল স্টারশিপ ভেসেল। ছবি: রয়টার্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মাঝপথে ইঞ্জিন বিকল হওয়ার মতো বড় ধরনের যান্ত্রিক জটিলতা পেরিয়ে সফলভাবে পৃথিবীর কক্ষপথে পৌঁছেছে ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট’ স্পেসএক্সের স্টারশিপ।

    মহাকাশে প্রথম কক্ষপথ প্রদক্ষিণ ও প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে স্যাটেলাইট উৎক্ষেপণের উদ্দেশ্যে টেক্সাস থেকে সফলভাবে উৎক্ষেপিত হয়েছে স্পেসএক্সের পরবর্তী প্রজন্মের এই রকেট।

    ইলন মাস্কের মহাকাশ কোম্পানির তৈরি স্টারশিপের এটা ১৪তম উৎক্ষেপণ। এ বছরের শেষদিকে নিয়মিত বাণিজ্যিক সেবা চালুর পরিকল্পনা সামনে রেখেই এ পরীক্ষামূলক অভিযান চালানো হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

    মহাকাশযানটিতে একটি ইঞ্জিন বিকল হওয়ায় এর কক্ষপথে পৌঁছানোর বিষয়টি নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত পরিকল্পনা অনুসারে কাজ চালিয়ে গেছে স্পেসএক্স।

    মেক্সিকো উপসাগরের তীরে ব্রাউনভিলের কাছে স্পেসএক্সের ‘স্টারবেইস’ কমপ্লেক্স থেকে স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৪৬ মিনিটে ৪০ তলা সমান উঁচু এই মনুষ্যবিহীন রকেটটি গর্জে ওঠে।

    রকেটটির প্রধান অংশ দুটি, যার নিচে ‘সুপার হেভি বুস্টার’ ও উপরে মূল স্টারশিপ ভেসেল।

    স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইটগুলোর উৎক্ষেপণ কার্যক্রম আরও ঘন ঘন পরিচালনা করা ও ভবিষ্যতে নাসা’র চন্দ্রাভিযান সফল করার উপযোগী করে স্টারশিপটি তৈরি হয়েছে।

    ১০ ঘণ্টার এই দীর্ঘ যাত্রায় রকেটটি পৃথিবীর কক্ষপথ ছয়বার প্রদক্ষিণ করবে, যা হবে স্টারশিপের এ পর্যন্ত দীর্ঘতম যাত্রা। চিলির পশ্চিম উপকূলে প্রশান্ত মহাসাগরে এসে শেষ হওয়ার কথা রয়েছে এই যাত্রা।

    মহাকাশে যে কোনো নতুন রকেটের পেলোড বা বোঝা বহনের সক্ষমতা প্রমাণের জন্য কক্ষপথে পৌঁছানো অন্যতম প্রধান মানদণ্ড।

    স্টারশিপের জন্য এই মাইলফলক স্পর্শ করা বেশ দীর্ঘ সময়ের মধ্য দিয়ে গেল। মাস্ক একসময় ভবিষ্যদ্বাণী করেছিলেন, ২০২২ সালের মধ্যেই এটা সম্ভব ও ২০২৩ সালে মহাকাশে স্যাটেলাইট পাঠানো শুরু হবে।

    তবে ২০২৩ সাল থেকে এ পর্যন্ত স্টারশিপের আগের ১৩টি পরীক্ষামূলক উৎক্ষেপণই সাব-অরবিটাল বা বায়ুমণ্ডলের উপরিভাগের মহাকাশ সীমার মধ্যেই সীমাবদ্ধ ছিল।

    প্রায় এক দশক ধরে চলা এ গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে এ পর্যন্ত স্পেসএক্সের খরচ হয়েছে ১৫০০ কোটি ডলারের বেশি।

    মাস্ক বলেছেন, তিনি শেষ পর্যন্ত প্রতি বছর শত শত বা হাজার হাজার স্টারশিপ রকেট ওড়ানোর স্বপ্ন দেখেন, মহাকাশ গবেষণার ইতিহাসে যা আগে কখনো দেখা যায়নি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গঙ্গার পানি বণ্টন নিয়ে যৌথ নদী কমিশনের আলোচনা হবে: জয়সওয়াল

    সেপ্টেম্বর 30, 2026
    আন্তর্জাতিক

    আমিরাতে নেতানিয়াহুর গোপন বৈঠকে উপস্থিত ছিলেন সৌদিসহ আরব প্রতিনিধিরা

    সেপ্টেম্বর 30, 2026
    আন্তর্জাতিক

    রাশিয়ায় পরমাণু অস্ত্র বহনে সক্ষম বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬

    সেপ্টেম্বর 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.