Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, নভে. 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » এআইয়ের লাগাম টানতে ‘পারপ্লেক্সিটি’ মাপকাঠির প্রস্তাব ওপেনএআইয়ের
    প্রযুক্তি

    এআইয়ের লাগাম টানতে ‘পারপ্লেক্সিটি’ মাপকাঠির প্রস্তাব ওপেনএআইয়ের

    নিউজ ডেস্কনভেম্বর 23, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ওপেনএআই
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত উন্নয়নের গতি কীভাবে মাপা ও নিয়ন্ত্রণ করা যায়, সে বিষয়ে নতুন একটি প্রস্তাব দিয়েছেন ওপেনএআইয়ের প্রধান বিজ্ঞানী জ্যাকব পাখোচকি। তাঁর মতে, ‘পারপ্লেক্সিটি’ নামের একটি পরিমাপককে এআই মডেলের অগ্রগতি মূল্যায়নের অভিন্ন মানদণ্ড হিসেবে ব্যবহার করা যেতে পারে।

    ওপেনএআইয়ের প্রকাশিত ব্লগ পোস্টে পাখোচকি যুক্তি দিয়েছেন, বিভিন্ন এআই কোম্পানি যদি একই মাপকাঠিতে মডেলের অগ্রগতি পরিমাপ করে, তাহলে তারা সম্মিলিতভাবে এমন একটি সীমা নির্ধারণ করতে পারে, যেটি অতিক্রম করার আগে নিরাপত্তা ও নজরদারির সক্ষমতা আরও শক্তিশালী করা হবে।

    প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, এআই উন্নয়নের গতি নিয়ন্ত্রণ নিয়ে সাম্প্রতিক বিতর্কের মধ্যেই এই প্রস্তাব সামনে এসেছে। অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেইও এর আগে শীর্ষ এআই কোম্পানিগুলোর মধ্যে অভিন্ন নিরাপত্তা মান ও নিয়ন্ত্রণহীন অগ্রগতির সীমা নির্ধারণের প্রস্তাব দিয়েছিলেন।

    পারপ্লেক্সিটি আসলে কী

    পারপ্লেক্সিটি মূলত একটি ভাষাভিত্তিক এআই মডেল পরবর্তী শব্দ বা টোকেন কতটা ভালোভাবে অনুমান করতে পারে, তার একটি পরিমাপ।

    সহজভাবে বললে, কোনো মডেলের পারপ্লেক্সিটি বা সংশ্লিষ্ট লস যত কম, তার পূর্বাভাস দেওয়ার ক্ষমতা তত উন্নত বলে ধরা হয়।

    পাখোচকি লিখেছেন, এআইয়ের ‘ডাউনস্ট্রিম ক্যাপাবিলিটি’ বা নির্দিষ্ট কাজ করার সক্ষমতা মাপার প্রচলিত বেঞ্চমার্কগুলো দ্রুত পুরোনো হয়ে যাচ্ছে। কারণ, নতুন মডেলগুলো আগের পরীক্ষাগুলো খুব দ্রুত আয়ত্ত করে ফেলছে।

    তাঁর মতে, পারপ্লেক্সিটি তুলনামূলকভাবে বেশি স্থিতিশীল একটি সূচক হিসেবে কাজ করছে এবং প্রিট্রেইনিং পর্যায়ে মডেলের মৌলিক অগ্রগতি বোঝাতে এটি এখনো কার্যকর।

    GPT-4 থেকে নতুন রিজনিং মডেল

    পাখোচকি ওপেনএআইয়ের বিভিন্ন মডেলের অগ্রগতি ব্যাখ্যা করতে পারপ্লেক্সিটির সঙ্গে সক্ষমতার সম্পর্কও তুলে ধরেছেন।

    তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, GPT-3.5-এর লগ-পারপ্লেক্সিটি ছিল প্রায় ০.৯৯। এই পর্যায়ে মডেলটি সাবলীল কথোপকথনে দক্ষ হয়ে ওঠে এবং মূল ChatGPT-এর ভিত্তি তৈরি করে।

    GPT-4-এর মান নেমে আসে প্রায় ০.৯১-এ। পাখোচকির ভাষ্য অনুযায়ী, এই পর্যায়ে মডেলটি চেইন-অব-থট বা ধাপে ধাপে যুক্তি প্রয়োগের সক্ষমতা আরও কার্যকরভাবে ব্যবহার করতে শুরু করে। পরবর্তী সময়ে এই সক্ষমতাকে লক্ষ্য করেই আধুনিক রিজনিং মডেল তৈরির পথ তৈরি হয়।

    আর সাম্প্রতিক মডেলগুলোর ক্ষেত্রে লস ০.৮-এর নিচে নামার পর সাইবার নিরাপত্তা ও গণিতের মতো ক্ষেত্রে আরও শক্তিশালী সক্ষমতা দেখা গেছে বলে উল্লেখ করেছেন তিনি।

    কোথায় হতে পারে পরবর্তী বড় লাফ

    পাখোচকির মতে, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে প্রায় ০.৬৮ থেকে ০.৭ লগ-পারপ্লেক্সিটির পর্যায়ে নতুন ধরনের বড় সক্ষমতা দেখা দিতে পারে।

    তবে সেগুলো ঠিক কী হবে, তা এখনই বলা সম্ভব নয়।

    তিনি সতর্ক করেছেন, নতুন সক্ষমতা আবির্ভূত হওয়ার সঙ্গে সঙ্গে মডেলের আচরণ বোঝা, পরীক্ষা করা এবং নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে উঠতে পারে। বিশেষ করে বর্তমান অ্যালাইনমেন্ট অডিটিং বা নিরাপত্তা যাচাইয়ের পদ্ধতিগুলো ভবিষ্যতে কম কার্যকর হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

    অভিন্ন ‘সীমা’ তৈরির প্রস্তাব

    এই জায়গাতেই পারপ্লেক্সিটিকে একটি অভিন্ন মানদণ্ড হিসেবে ব্যবহারের প্রস্তাব দিয়েছেন পাখোচকি।

    তাঁর ধারণা, শীর্ষ এআই কোম্পানিগুলো পারপ্লেক্সিটিকে সাধারণ বুদ্ধিমত্তার অগ্রগতি বোঝার একটি যৌথ বেঞ্চমার্ক হিসেবে গ্রহণ করতে পারে।

    এরপর কোম্পানিগুলো নির্দিষ্ট একটি সীমায় পৌঁছানোর পর সম্মত হতে পারে যে, মডেলের আচরণ বোঝা, নজরদারি করা এবং নিরাপত্তা যাচাইয়ের সক্ষমতা নির্দিষ্ট পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত তারা সেই সীমার নিচে আর এগোবে না।

    অর্থাৎ, পারপ্লেক্সিটি সরাসরি এআই নিরাপত্তা মাপে না। বরং এটি এমন একটি ‘গতি মাপার যন্ত্র’ হিসেবে কাজ করতে পারে, যার মাধ্যমে বোঝা যাবে এআই কত দ্রুত নতুন সক্ষমতার দিকে এগোচ্ছে।

    স্যাম অল্টম্যানের সমর্থন

    টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান পাখোচকির লেখাটিকে সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠানটির প্রকাশিত সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখাগুলোর একটি হিসেবে বর্ণনা করেছেন।

    পাখোচকি নিজেও স্বীকার করেছেন, পারপ্লেক্সিটি কোনো নিখুঁত মাপকাঠি নয়। এটি সরাসরি এমন কোনো কাজ মাপে না, যেটিকে মানুষ নিজে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করে। পাশাপাশি ডেটাসেট নির্বাচন, প্রিট্রেইনিংয়ের বাইরের উন্নতি এবং চেইন-অব-থট রিজনিংয়ের মতো বিষয়ও এই মাপকাঠিকে জটিল করে তোলে।

    তারপরও তাঁর যুক্তি হলো, বহু বছর ধরে বিভিন্ন গবেষণা দল এই পরিমাপক উন্নত করার চেষ্টা করেছে এবং সাধারণ বুদ্ধিমত্তার অগ্রগতির সঙ্গে এর সম্পর্ক তুলনামূলকভাবে ধারাবাহিক।

    এ কারণে এআইয়ের দ্রুত অগ্রগতি নিয়ে শিল্পজুড়ে একটি অভিন্ন ভাষা ও নিরাপত্তা সীমা তৈরিতে পারপ্লেক্সিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তিনি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    জানুয়ারি থেকেই ইরান যুদ্ধ থামাতে কংগ্রেসে তৎপর হবে ডেমোক্র্যাটরা: হাকিম জেফ্রিস

    নভেম্বর 23, 2026
    আন্তর্জাতিক

    সৌদি আরবকে চাপে রাখা হুতিদের যুদ্ধের অর্থ আসে কোথা থেকে

    নভেম্বর 23, 2026
    আন্তর্জাতিক

    একসঙ্গে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম নতুন ব্যবস্থা দেখাল ইরান

    নভেম্বর 23, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.