Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আপনি হোয়াটসঅ্যাপ হ্যাক হলে উদ্ধারের প্রক্রিয়া জানেন কি?
    প্রযুক্তি

    আপনি হোয়াটসঅ্যাপ হ্যাক হলে উদ্ধারের প্রক্রিয়া জানেন কি?

    এফ. আর. ইমরানডিসেম্বর 12, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের একটি দৈনিক পত্রিকার সাংবাদিক শেখ সাবিহা আলমের হোয়াটসঅ্যাপ নম্বরে কিছুমাস পূর্বে একটি কল আসে।সেখানে সাংবাদিক পরিচয়ে এক ব্যক্তি জানান মিজ আলমের হোয়াটসঅ্যাপ নম্বরে একটি ম্যাসেজ ভুল করে চলে গেছে। ম্যাসেজটিতে ছিল ছয় অংকের একটি সংখ্যা। ওই ব্যক্তি অনুরোধ করেন মিজ আলম যেন সেই সংখ্যাটি তাকে ম্যাসেজ করে পাঠান। মিজ আলমের কাছে ওই ব্যক্তির পরিচয় বিশ্বাসযোগ্য মনে হওয়ায় তিনি সংখ্যাটি তাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন। এর কিছুক্ষণ পরই তিনি টের পান তার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অন্য কোথাও লগ ইন হয়ে আছে। যার ফলে হ্যাকাররা তার কল এবং টেক্সটের ওপর নজরদারি করতে পারছেন। একই ধরণের ঘটনা আরও কয়েকজনের সঙ্গেও ঘটেছে।

    হোয়াটসঅ্যাপকে যোগাযোগের অন্যতম নিরাপদ অ্যাপ দাবি করা হলেও এই হ্যাকের ঘটনা ভাবিয়ে তুলেছে অ্যাপ ব্যবহারকারীদের। হোয়াটসঅ্যাপে সাধারণত একজনের অ্যাকাউন্টে অন্য কেউ ঢুকতে পারে না, জানতে পারবে না তিনি কি বার্তা বিনিময় করছেন- এতে গোপনীয়তা অক্ষুণ্ণ থাকবে।

    হোয়াটসঅ্যাপ ব্যবহারে সাবধানতার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

    প্রযুক্তি বিশেষজ্ঞ জেনিফার আলম বলেন, নম্বরটি শেয়ার করার কারণেই অন্য কেউ তার অ্যাকাউন্টে লগ ইন করতে পেরেছেন। এক্ষেত্রে এ ধরণের নম্বর বা যেকোনো ধরণের তথ্য শেয়ার করার ক্ষেত্রে সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি। নিজের মোবাইল অন্য কারও হাতে না দেয়ার কথাও তিনি জানান। কেননা অনেকে আপনার মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ ওয়েবে গিয়ে কিউআর কোড খুলে তার কম্পিউটারে অ্যাকসেস নিয়ে নিতে পারবে।

    যদি কোনভাবে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েই যায় তাহলে সেটা টের পাওয়ার সঙ্গে সঙ্গে অ্যাপটি আনইন্সটল করে, নতুন করে ইন্সটল করে নিতে হবে। এক্ষেত্রে বেশ কয়েকঘণ্টা সময় লাগে। মিস আলমও তার অ্যাপটি মোবাইল থেকে আনইন্সটল করেন। তবে পুনরায় ইন্সটল করতে গিয়ে দেখেন তাকে ১২ ঘণ্টা অপেক্ষা করতে বলা হচ্ছে। কিন্তু এই সময়ের মধ্যে হ্যাকাররা চাইলেই আপনার অ্যাপের সব তথ্য ডাউনলোড করে সংরক্ষণ করাতে পারবে। তাই সাবধান থাকে হোয়াটসঅ্যাপের কোন তথ্য গুগল ড্রাইভ বা আইক্লাউডে ব্যাকআপ না রাখাই নিরাপদ।

    কেননা সেখানকার কোন তথ্য এনক্রিপ্টেড থাকে না অর্থাৎ গোপনীয়তার সুরক্ষা এ ক্ষেত্রে কাজ করবে না। তাই গোপনীয়তা বজায় রাখতে অ্যাপটির সেটিং-এ গিয়ে চ্যাট ব্যাকআপ অপশন থেকে “ব্যাকআপ” অপশনটি ডিজঅ্যাবল অর্থাৎ অকার্যকর করে দিতে পারেন।

    প্রযুক্তি বিশেষজ্ঞ জেনিফার আলম বলেছেন, যদি আপনার সব ডাটা ব্যাকআপ দেয়া না থাকে। তাহলে হ্যাকাররা আপনার পুরনো কোন তথ্য ডাউনলোড করতে পারবে না।

    কিভাবে বুঝবেন আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা?

    এজন্য হোয়াটসঅ্যাপ ওপেন করুন এবং ডান পাশের সেটিংসে গিয়ে হোয়াটসঅ্যাপ ওয়েবে যান। সেখানে যদি কিউআর কোড স্ক্যানার আসে। তাহলে বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়নি। তবে স্ক্যানের বদলে যদি দেখায় কারেন্টলি অ্যাকটিভ এবং ডিভাইসের অপারেটিং সিস্টেম ও ব্রাউজারের নাম দেয়া থাকে, যেমন: কারেন্টলি ওপেন ইন গুগল ক্রোম ব্রাউজার উইন্ডোজ সেভেন। তাহলে বুঝবেন এই অ্যাপটি অন্য কোথাও খোলা রয়েছে। সেক্ষেত্রে নীচে লেখা লগ আউট ফ্রম অল কম্পিউটারে ক্লিক করলে আপনি সব ডিভাইজ থেকে আপনার অ্যাকাউন্টটি লগ আউট করতে পারবেন।

    বাড়তি সুরক্ষার জন্য অ্যাপটি আনইন্সটল করে নেয়াই ভাল। আনইন্সটল করলেও আপনার অ্যাপের তথ্য গায়েব হয়ে যাবেনা। তাই চিন্তার কিছু নেই। যে কোন তথ্য নিরাপদ এবং অন্যের ধরাছোঁয়ার বাইরে রাখার জন্য মোবাইল বা ডিজিটাল ডিভাইসে টু-ফ্যাক্টর অথেনটিকেশন একটা ভালো উপায়। সেখানে আপনাকে একটি মোবাইল এবং ইমেইল আইডি দিতে হবে। সেক্ষেত্রে আপনার মোবাইল বা ইমেইল আইডির পাসওয়ার্ড জানা না থাকলে কারও পক্ষেই অ্যাকাউন্টে প্রবেশ করা সম্ভব না।

    এটাও আপনি সেটিংসে গিয়ে পরিবর্তনও করতে পারেন। হোয়াটসঅ্যাপ সহ অনেক অ্যাপেরই আরও নানা রকম নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার ব্যবস্থা আছে। আপনি যদি সেটিং>অ্যাকাউন্ট>প্রাইভেসিতে যান তাহলে আপনি সবই দেখতে পাবেন। যেমন ফিঙ্গারপ্রিন্ট লক।

    হোয়াটসঅ্যাপ ব্যবহারে সাবধানতার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

    হোয়াটসঅ্যাপ ব্যবহারে সাবধানতার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

    এভাবে আপনি আপনার প্রোফাইল ফটো, বা আপনি কোথায় ছিলেন বা আছেন, আপনার কাছে কারা বার্তা পাঠাচ্ছেন সেগুলো নিরাপদ রাখতে পারবেন। আপনি ‘read receipt’ অর্থাৎ কারো পাঠানো বার্তাটি যে আপনি পড়েছেন তার প্রমাণস্বরূপ সেই টিক চিহ্নটা সুইচ অফ করে দিতে পারেন। তবে হোয়াটসঅ্যাপের কেন্দ্রীয় সার্ভারে যদি হ্যাকাররা প্রবেশ করে তাহলে সেখান থেকে তথ্য নিরাপদ রাখা আপনার একার পক্ষে সম্ভব না।

    প্রযুক্তি বিশেষজ্ঞরা এজন্য বলছেন কোন তথ্যের ব্যাকআপ না রাখতে এবং নিয়মিত অ্যাপটি ম্যানুয়ালি আপডেট করতে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    “এফআইআর” প্রক্রিয়ায় আস্থা হারাচ্ছে মানুষ

    এপ্রিল 27, 2026
    অর্থনীতি

    জাতীয় রাজস্ব ঘাটতি ৫৯ হাজার কোটি টাকা

    এপ্রিল 27, 2026
    মতামত

    ইরানের বিরুদ্ধে যুদ্ধ যেভাবে আঞ্চলিক বাণিজ্য পথগুলোকে নতুন করে লিখছে

    এপ্রিল 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.