Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, সেপ্টে. 4, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আপনি জানেন কী হেডফোনও বুঝবে মনের কথা!
    প্রযুক্তি

    আপনি জানেন কী হেডফোনও বুঝবে মনের কথা!

    এফ. আর. ইমরানUpdated:ডিসেম্বর 18, 2024ডিসেম্বর 18, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নিউরো ওয়্যার তৈরি করেছে মাইকো হেডফোন। এতে রয়েছে একটি সেন্সর যা কিনা শ্রোতার মুড চিহ্নিত করতে পারে। এই হেডফোন তিন ধরনের মুড নির্ধারণ করতে পারে- বিষণ্ণতা, ক্লান্তি ও দুশ্চিন্তা। শ্রোতার মানসিক অবস্থার ধরন বুঝে নিজেই উপযোগী গানটি প্লে করে।

    মনে মনে কথা বলছেন, কোনো শব্দ উচ্চারণ করেননি। কিন্তু সঙ্গে থাকা ডিভাইস তা পড়ে নিয়ে আপনাকে জবাব দিয়ে দিচ্ছে। কোনো কল্পকাহিনী নয়, বাস্তবের এক হেডসেটের কথা এখানে বলা হচ্ছে।

    যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি বা এমআইটি’র মিডিয়া ল্যাব ‘অলটারইগো’ নামের নতুন এই হেডফোন বানিয়েছে। এমআইটি মিডিয়া ল্যাব-এর ভাষ্যমতে, খুব শীঘ্রই হয়তো মানুষ তাদের মন দিয়েই তার টিভি নিয়ন্ত্রণ করতে পারবে।

    নির্মাতাদের মতে, অলটারইগো ‘বোন-কন্ডাকশন’ হেডফোন-এর মাধ্যমে ব্যবহারকারী সঙ্গে যোগাযোগ করে। মুখের হাড়ের মধ্য দিয়ে শব্দ কম্পন পাঠানোর মাধ্যমে এই যোগাযোগ করা হয়। এর ফলে ব্যবহারকারী যখন অন্য কারও সঙ্গে যোগাযোগ করেন তখন অলটারইগো’র জন্য ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগ করা সহজ হয়ে যায়।

    ১৫ জন মানুষকে নিয়ে এ ডিভাইসের পরীক্ষা চালানো হয়। এক্ষেত্রে অলটারইগো’র সঠিক যোগাযোগের হার ৯২ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে প্রযুক্তি সাইট সিনেট-এর প্রতিবেদনে। এই ডিভাইস নির্মাণ প্রকল্পের নেতা বিশ্ববিদ্যালয়টির স্নাতকোত্তর শিক্ষার্থী আরনাভ কাপুর একে ‘বুদ্ধিমান-অগমেন্টেড ডিভাইস’ হিসেবে বর্ণনা করেছেন।

    কাপুর-এর গবেষণা উপদেষ্টা প্যাটি মেইস বলেন, আমরা মূলত আমাদের সেলফোন আর ডিজিটাল ডিভাইসগুলো ছাড়া জীবনযাপন করতে পারি না। কিন্তু এই মূহুর্তে এই ডিভাইসগুলোর ব্যবহার খুবই সমস্যার।

    এ-জন্যে আমি আর আমার শিক্ষার্থীরা মিলে দীর্ঘদিন ধরে এমন বিষয় আর নতুন অভিজ্ঞতাগুলো নিয়ে পরীক্ষা চালিয়েছি যা মানুষকে চমৎকারে সব জ্ঞান আর সেবা নেওয়ার সঙ্গে আমাদেরকে বর্তমানেও রাখবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    খরচের বোঝা বাড়ছে, রাজস্বের গতি কম—চাপে দেশের অর্থনীতি

    সেপ্টেম্বর 4, 2026
    আইন আদালত

    সরকারের বিরুদ্ধে ১ লাখ ৩৫ হাজার মামলা, আইনি লড়াইয়ে বছরে ব্যয় হাজার কোটি টাকা

    সেপ্টেম্বর 4, 2026
    মতামত

    মেধাপাচার শুধু দেশ ছাড়ার গল্প নয়

    সেপ্টেম্বর 3, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.