Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, আগস্ট 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি এখন মাইক্রোসফট
    প্রযুক্তি

    বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি এখন মাইক্রোসফট

    এফ. আর. ইমরানমে 8, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    টানা শেয়ারদর পতনের মুখে দীর্ঘদিনের শীর্ষস্থান হারিয়েছে অ্যাপল। বর্তমানে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির স্থান দখল করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। শুক্রবার পর্যন্ত মাইক্রোসফটের বাজারমূল্য দাঁড়িয়েছে ৩ দশমিক ২৩ ট্রিলিয়ন ডলার, যেখানে অ্যাপলের মূল্য ৩ দশমিক ০৭ ট্রিলিয়ন ডলার।

    সিএনবিসি জানায়, এপ্রিলের শুরুতে মাত্র চার দিনে অ্যাপলের শেয়ারমূল্য ২৩ শতাংশ পড়ে যায়। এর প্রেক্ষিতে কোম্পানিটির বাজারমূল্য কমে আসে ২ দশমিক ৫৯ ট্রিলিয়ন ডলারে। বিপরীতে, একই সময় মাইক্রোসফটের বাজারমূল্য ছিল ২ দশমিক ৬৪ ট্রিলিয়ন ডলার।

    বিশ্লেষকদের মতে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত নতুন শুল্কনীতির প্রভাবেই এমন পতন ঘটেছে। শতাধিক দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা বিশ্ববাজারে অনিশ্চয়তা তৈরি করেছে, যার ফলে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অ্যাপল, যার উৎপাদন কার্যক্রম অনেকটাই চীনের ওপর নির্ভরশীল।

    এদিকে একই সময়ে মাইক্রোসফট প্রযুক্তি খাতের অস্থিরতার মাঝেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে কোম্পানিটির আয় ছাড়িয়ে গেছে ৭ হাজার কোটি ডলার। নিট মুনাফা ছিল প্রায় আড়াই হাজার কোটি ডলার- যা শেয়ারপ্রতি দাঁড়ায় ৩ ডলার ৪৬ সেন্ট।

    মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা জানান, কোম্পানির এই প্রবৃদ্ধির পেছনে সবচেয়ে বড় অবদান এসেছে ক্লাউড সেবাখাত থেকে। এ খাতে আয় হয়েছে ২ হাজার ৬৮০ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ২১ শতাংশ বেশি। এমনকি আয়ের পরিমাণ বিশ্লেষকদের পূর্বাভাসকৃত ২ হাজার ৬১৭ কোটি ডলারের চেয়েও বেশি হয়েছে।

    উল্লেখ্য, ২০২৪ সালের শুরুতে অল্প সময়ের জন্য মাইক্রোসফট শীর্ষে উঠলেও তা দ্রুত পুনরুদ্ধার করে অ্যাপল। তবে এবার দীর্ঘমেয়াদে মাইক্রোসফট শীর্ষস্থান ধরে রাখতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    বাংলাদেশে দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি: দায় কি শুধু বাজার সিন্ডিকেটের?

    আগস্ট 10, 2026
    ব্যাংক

    একজনের ঋণখেলাপির বোঝা কেন পড়তে পারে সবার ওপর?

    আগস্ট 10, 2026
    অর্থনীতি

    আজ যেসব অঞ্চলে হতে পারে বজ্রবৃষ্টি

    আগস্ট 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.