Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » একজনের নামে এখন থেকে সর্বোচ্চ ১০টি সিম
    প্রযুক্তি

    একজনের নামে এখন থেকে সর্বোচ্চ ১০টি সিম

    সিভি ডেস্কমে 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশে এখন থেকে একজন গ্রাহক নিজের নামে সর্বোচ্চ ১০টি সিম কার্ড নিবন্ধন করতে পারবেন। টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এ সিদ্ধান্ত নিয়েছে।

    শনিবার সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক নিয়ম-কানুন, জাতীয় নিরাপত্তা এবং দেশের আর্থসামাজিক বাস্তবতা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

    সীমা কমিয়ে আনার ফলে যেসব গ্রাহকের নামে বর্তমানে ১০টির বেশি সিম রয়েছে, তাদের অতিরিক্ত সিম বন্ধ হয়ে যাবে। এতে প্রায় ২৬ লাখ গ্রাহকের মোট ৬৭ লাখ সিম নিষ্ক্রিয় হতে পারে বলে জানায় বিটিআরসি।

    আগে ১৫টি, এখন সর্বোচ্চ ১০টি-

    এর আগে একজন গ্রাহক নিজের জাতীয় পরিচয়পত্র (NID) দিয়ে সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধন করতে পারতেন। ২০১৭ সালের অক্টোবর মাসে এই সীমা নির্ধারণ করা হয়েছিল।

    পরে ২০২২ সালের অক্টোবর মাসে বিটিআরসি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। তাতে জানানো হয়, যেসব গ্রাহকের নামে ১৫টির বেশি সিম রয়েছে, তারা যেন নিজের পছন্দের নম্বর রেখে অতিরিক্ত সিম ডিরেজিস্টার করেন।

    এরপর বিটিআরসি লটারি প্রক্রিয়ার মাধ্যমে ১৫টির বেশি সিম বন্ধ করে দেয়।

    নতুন নিয়মে কী করণীয়?

    নতুন নিয়মে প্রত্যেক গ্রাহক সর্বোচ্চ ১০টি সিম ব্যবহার করতে পারবেন। তাই যাদের সিম সংখ্যা ১০টির বেশি, তাদের দ্রুত অতিরিক্ত সিমগুলো বন্ধ করতে হবে বা বিকল্প ব্যবস্থা নিতে হবে।

    বিটিআরসির মতে, এই সিদ্ধান্ত দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সিম কার্ডের অপব্যবহার রোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    সাত জেলায় বজ্রপাতে ১৩ জনের মৃত্যু

    এপ্রিল 26, 2026
    বাংলাদেশ

    সচিবালয়ে ২১ তলা ভবন নির্মাণ প্রকল্প  অনুমোদন পায়নি

    এপ্রিল 26, 2026
    বাংলাদেশ

    প্রাইভেট কারে তেল নিতে লাগবে ফুয়েল পাস

    এপ্রিল 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.