Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, এপ্রিল 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ৬০০ কোটি ডলারের শেয়ার বিক্রি করছেন ওপেনএআইয়ের কর্মীরা
    প্রযুক্তি

    ৬০০ কোটি ডলারের শেয়ার বিক্রি করছেন ওপেনএআইয়ের কর্মীরা

    সিভি ডেস্কআগস্ট 16, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ওপেনএআই
    ওপেনএআই-এর লোগোর ইলাস্ট্রেশন | ছবি- রয়টার্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বর্তমান ও সাবেক কর্মীরা প্রায় ৬০০ কোটি ডলারের শেয়ার বিক্রির উদ্যোগ নিয়েছেন। এসব শেয়ার বিক্রি করা হবে সফটব্যাংক গ্রুপ, থ্রাইভ ক্যাপিটাল ও ড্রাগনিয়ার ইনভেস্টমেন্ট গ্রুপসহ বিভিন্ন বিনিয়োগকারীর কাছে। শুক্রবার রয়টার্স এক প্রতিবেদনে বিষয়টি জানায়, যা সংশ্লিষ্ট একটি সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে।

    এই চুক্তি সম্পন্ন হলে ওপেনএআইয়ের বাজারমূল্য দাঁড়াতে পারে প্রায় ৫০ হাজার কোটি ডলারে। বর্তমানে প্রতিষ্ঠানের মূল্যায়ন প্রায় ৩০ হাজার কোটি ডলার। বিশ্লেষকদের মতে, এই সম্ভাব্য বৃদ্ধি শুধু ব্যবহারকারী ও রাজস্বের দ্রুত প্রবৃদ্ধিই নয় বরং এআই খাতে প্রতিভা ধরে রাখার প্রতিযোগিতাকেও ইঙ্গিত করে।

    তবে সফটব্যাংক, থ্রাইভ ক্যাপিটাল কিংবা ড্রাগনিয়ার ইনভেস্টমেন্ট গ্রুপ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। এর আগে তারা ওপেনএআইয়ে বিনিয়োগ করেছিল। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, আলোচনাগুলো এখনো প্রাথমিক পর্যায়ে আছে এবং বিক্রির পরিমাণ পরিবর্তিত হতে পারে।

    সেকেন্ডারি শেয়ার বিক্রির মাধ্যমে সফটব্যাংক আবার বিনিয়োগ করলে ওপেনএআইয়ে তাদের প্রভাব আরো বাড়বে। এর আগে ৪ হাজার কোটি ডলারের প্রাইমারি বিনিয়োগে প্রতিষ্ঠানটির উন্নয়নে সফটব্যাংক বড় ভূমিকা রেখেছিল। ফলে নতুন বিনিয়োগে তাদের অবস্থান আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।

    ওপেনএআইয়ের প্রধান পণ্য চ্যাটজিপিটির জনপ্রিয়তা রাজস্ব বৃদ্ধিতেও বড় প্রভাব ফেলেছে। চলতি বছরের প্রথম সাত মাসে প্রতিষ্ঠানটির আয় দ্বিগুণ হয়েছে। বর্তমানে বার্ষিক আয় প্রায় ১ হাজার ২০০ কোটি ডলার হারে চলছে। বছরের শেষ নাগাদ তা বেড়ে ২ হাজার কোটি ডলারে পৌঁছাতে পারে বলে রয়টার্সের আগের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    মাইক্রোসফট সমর্থিত ওপেনএআইয়ের চ্যাটজিপিটির ব্যবহারও দ্রুত বাড়ছে। বর্তমানে সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা প্রায় ৭০ কোটি, যা গত ফেব্রুয়ারিতে ছিল ৪০ কোটি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    দীর্ঘ ২০ বছরে গ্যাস অনুসন্ধানে কোনো উদ্যোগ দেখা যায়নি

    এপ্রিল 26, 2026
    অর্থনীতি

    ব্লকে বড় লেনদেন: আল-আরাফাহ ইসলামী ব্যাংকে কি ফিরছে বিতাড়িত মালিকরা?

    এপ্রিল 26, 2026
    অর্থনীতি

    বৈশ্বিক খাদ্যশস্য উৎপাদনে ২ শতাংশ পর্যন্ত পতনের আশঙ্কা

    এপ্রিল 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.