Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুলাই 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বেইজিংয়ে মানবসদৃশ্য রোবট গেমস শুরু
    প্রযুক্তি

    বেইজিংয়ে মানবসদৃশ্য রোবট গেমস শুরু

    এফ. আর. ইমরানআগস্ট 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বেইজিংয়ে আয়োজিত তিন দিনের ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসে অংশ নেওয়া রোবটরা। ছবি: রয়টার্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বেইজিংয়ে তিন দিনের ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসের আয়োজন করা হয়েছে। ভিডিওতে দেখা গেছে, রোবটরা ট্র্যাকে দৌড়াচ্ছে, ফুটবল ও টেবিল টেনিস খেলছে। কেউ কিক-বক্সিংয়ে অংশ নিচ্ছে। গ্যালারিতে বসে মানুষ এই সব পর্যবেক্ষণ করছেন। তাছাড়া আহত রোবটকে সাহায্য করা এবং দিক নির্দেশনা দেওয়া-সবই করছে মানুষ।

    ফুটবল মাঠে মানবসদৃশ্য রোবটগুলো একে অপরের ওপর আছড়ে পড়ছে এবং বল লাথি মারছে। ১৫০০ মিটার দৌড়ের সময়ও একটি রোবট হঠাৎ পড়ে যায়, তবে মানুষ তাকে তুলে দাঁড় করালে আবার দৌড় শুরু করে। অর্থাৎ, এবারের বেইজিং গেমসে রোবটদের সহায়তা করছে মানুষ। আগের গেমসে মানুষই রোবটদের সহযোগিতা করেছিল।

    গত শুক্রবার শুরু হওয়া এই উৎসব চলবে আজ রোববার পর্যন্ত। বার্তা সংস্থা রয়টার্স জানায়, এতে অংশ নিয়েছে ১৬ দেশের ২৮০ দল। এছাড়া ১৯২ বিশ্ববিদ্যালয় ও ৮৮ বেসরকারি প্রতিষ্ঠান নিজেদের প্রতিনিধিদল পাঠিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম এই আয়োজনের তুলনা ‘অলিম্পিকস’-এর সঙ্গে করেছে।

    দর্শকদের জন্য টিকিটের দাম রাখা হয়েছে ১৭ ডলার ৮৩ সেন্ট থেকে ৮০ ডলার ৭৭ সেন্ট পর্যন্ত। জার্মানির এইচটিডব্লিও রোবটস ফুটবল দলও অংশ নিয়েছিল। দলের প্রতিনিধি ম্যাক্স পল্টার জানিয়েছেন, ‘আমরা এখানে খেলতে ও ট্রফি জেতার জন্য এসেছি, তবে মূল আগ্রহ আমাদের গবেষণায়।’

    আয়োজকরা বলছেন, এই ক্রীড়া উৎসবের মাধ্যমে অংশগ্রহণকারীরা তথ্য সংগ্রহ করতে পারছেন, যা ভবিষ্যতে আরো দক্ষ রোবট তৈরিতে কাজে লাগবে। চীন রোবট প্রযুক্তিতে বহু বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। দেশটিতে প্রবীণ মানুষের সংখ্যা বাড়ছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে প্রতিযোগিতার কারণে রোবট উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    খেলা

    বিশ্বকাপে সেমিফাইনালে প্রথমবার ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল

    জুলাই 12, 2026
    খেলা

    আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচে রেফারির লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক

    জুলাই 12, 2026
    খেলা

    ক্যারিয়ারে প্রথমবার ইংল্যান্ডের মুখোমুখি হবেন লিওনেল মেসি

    জুলাই 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.