Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, এপ্রিল 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দিনে দুই ঘণ্টা স্মার্টফোন ব্যবহারের প্রস্তাব জাপানে
    প্রযুক্তি

    দিনে দুই ঘণ্টা স্মার্টফোন ব্যবহারের প্রস্তাব জাপানে

    এফ. আর. ইমরানআগস্ট 29, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ফোন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাপানের আইচি প্রিফেকচারের টয়োয়া শহর বাসিন্দাদের দিনে সর্বোচ্চ দুই ঘণ্টা স্মার্টফোন ব্যবহারের আহ্বান জানাচ্ছে। এই উদ্যোগ শিশু থেকে প্রাপ্তবয়স্ক সবাইকে লক্ষ্য করেই নেওয়া হয়েছে, যাতে অনলাইন আসক্তি ও ঘুমের সমস্যা কমানো যায়। সূত্র: দ্য গার্ডিয়ান

    শহরের মেয়র মাসাফুমি কোকি জানিয়েছেন, এই প্রস্তাব মূলত সচেতনতার জন্য এবং এটি বাধ্যতামূলক নয়। শিশুদের রাত ৯টার পর এবং কিশোর–কিশোরী ও প্রাপ্তবয়স্কদের রাত ১০টার পর স্মার্টফোন ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

    তবে প্রস্তাবটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে এটিকে ব্যক্তিস্বাধীনতার ওপর হস্তক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন, দিনে মাত্র দুই ঘণ্টার সীমা বাস্তবসম্মত নয়। ঘোষণার পর চার দিনের মধ্যে প্রায় ৮০% প্রতিক্রিয়াই সমালোচনামূলক ছিল।

    কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের কারণে শিশুদের পড়াশোনায় অনীহা, স্কুল ফাঁকি দেওয়া, এমনকি প্রাপ্তবয়স্কদের পরিবারের সঙ্গে বিচ্ছিন্ন হওয়ার মতো সমস্যা বাড়ছে। মেয়রের আশা, এই প্রস্তাব পরিবারগুলোকে স্মার্টফোন ব্যবহারের সময় নিয়ে ভাবতে উৎসাহিত করবে।

    উল্লেখ্য, ২০২০ সালে জাপানের আরেকটি অঞ্চলে শিশুদের জন্য গেম খেলার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল—সপ্তাহে প্রতিদিন ১ ঘণ্টা এবং ছুটির দিনে ৯০ মিনিট। তবে সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, জাপানি কিশোরেরা দিনে গড়ে ৫ ঘণ্টারও বেশি সময় অনলাইনে কাটাচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    এআই প্রযুক্তিতে বদলে যাচ্ছে বৈদেশিক বাণিজ্য

    এপ্রিল 26, 2026
    আন্তর্জাতিক

    মার্কিন সামরিক বাহিনী প্রতি বছর শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য: পিট হেগসেথ

    এপ্রিল 26, 2026
    আন্তর্জাতিক

    লেবাননে ইসরাইলের নতুন হামলায় প্রাণ গেল ৬ জনের

    এপ্রিল 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.