Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, এপ্রিল 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » এআই নজরদারিতে ইতালির ক্যাম্পি ফ্লেগ্রেই আগ্নেয়গিরি
    প্রযুক্তি

    এআই নজরদারিতে ইতালির ক্যাম্পি ফ্লেগ্রেই আগ্নেয়গিরি

    সিভি ডেস্কUpdated:সেপ্টেম্বর 13, 2025সেপ্টেম্বর 13, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    এআই
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইতালির ক্যাম্পি ফ্লেগ্রেই আগ্নেয়গিরিতে সম্প্রতি ভূমিকম্পের মাত্রা বেড়েছে। পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করতে বিজ্ঞানীরা এখন এআইভিত্তিক প্রযুক্তি ব্যবহার করছেন।

    বিজ্ঞানীদের দাবি, হাইড্রোথার্মাল সিস্টেমের সঙ্গে সম্পর্কিত অগভীর হাইব্রিড ভূমিকম্প শনাক্ত করা গেলেও এআইয়ের মাধ্যমে ম্যাগমা ওপরে উঠে আসার সরাসরি কোনো প্রমাণ মেলেনি। তবে এআই প্রযুক্তি ভূমিকম্প শনাক্তকরণ, অবস্থান নির্ধারণ এবং ঝুঁকির মাত্রা বিশ্লেষণে আগের তুলনায় অনেক বেশি নির্ভুলতা দিচ্ছে।

    স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভূপদার্থবিজ্ঞানের অধ্যাপক গ্রেগ বেরোজা বলেন, ভূমিকম্পের মাত্রা যেকোনো সময় পরিবর্তিত হতে পারে। তিনি সতর্ক করে জানান, ক্যাম্পি ফ্লেগ্রেইর ক্যালডেরা ইতালির নেপলস অঞ্চলে অবস্থিত, যেখানে প্রায় পাঁচ লাখ মানুষ বসবাস করে। ফলে সামান্য কম্পনও স্থানীয়দের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে পারে।

    বিজ্ঞানীরা জানান, একটি মেশিন লার্নিং টুলকে বহু বছরের তথ্য দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এআই টুল ধারাবাহিকভাবে তথ্য বিশ্লেষণ করে ভূমিকম্পের সংখ্যা, অবস্থান ও মাত্রা আগের চেয়ে অনেক নিখুঁতভাবে নির্ণয় করতে সক্ষম হচ্ছে।

    ক্যাম্পি ফ্লেগ্রেইকে বলা হয় বৃহৎ ক্যালডেরা। প্রাচীন অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট বিস্তৃত অবতলভূমি এটিকে ঘিরে আছে। এখানে ফাটল ও পুরোনো নির্গমনপথ রয়েছে, যেগুলো মাঝে মাঝে সক্রিয় হয়ে ওঠে। গবেষকদের মতে, এই অঞ্চল আসলে একক কোনো আগ্নেয়গিরি নয়। বরং এটি এমন একটি এলাকা যেখানে বছরের পর বছর ধরে ভূমি ধীরে ধীরে উঁচু-নিচু হয়। এই প্রক্রিয়াকে বলা হয় ব্রেডিসিজম।

    সর্বশেষ তথ্য বলছে, ক্যাম্পি ফ্লেগ্রেই এলাকার বেশির ভাগ কার্যকলাপ খুব অগভীর জায়গায় ঘটছে। ভূমিকম্পের মূল কারণ হচ্ছে শিলার ভেতরে সৃষ্ট ফাটল।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    এআই প্রযুক্তিতে বদলে যাচ্ছে বৈদেশিক বাণিজ্য

    এপ্রিল 26, 2026
    আন্তর্জাতিক

    মার্কিন সামরিক বাহিনী প্রতি বছর শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য: পিট হেগসেথ

    এপ্রিল 26, 2026
    আন্তর্জাতিক

    লেবাননে ইসরাইলের নতুন হামলায় প্রাণ গেল ৬ জনের

    এপ্রিল 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.