Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Mon, Feb 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আবাসন খাতে আধুনিকতার ছোঁয়া, বাড়ছে আরাম ও সুরক্ষা
    প্রযুক্তি

    আবাসন খাতে আধুনিকতার ছোঁয়া, বাড়ছে আরাম ও সুরক্ষা

    মনিরুজ্জামানJanuary 26, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    একসময় ‘ঘর’ বলতে বোঝাত ইট–পাথরের দেয়াল আর মাথার ওপর একটি ছাদ। সময়ের সঙ্গে সেই ধারণা বদলেছে। মানুষের জীবনযাত্রায় এসেছে বড় পরিবর্তন। এখন ঘর শুধু থাকার জায়গা নয়। এটি আধুনিক রুচি, নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের সমন্বিত প্রকাশ।

    আধুনিক নির্মাণে এখন আর কেবল সুন্দর নকশাই যথেষ্ট নয়। প্রয়োজন বুদ্ধিমান বা স্মার্ট ঘর। উন্নত মানের কেবল, স্মার্ট সুইচ ও এনার্জি সেভিং লাইট ব্যবহার বাড়ছে। ঘরের সৌন্দর্য বাড়াতে যুক্ত হচ্ছে শৈল্পিক টাইলস। নতুন প্রযুক্তির গ্লাস ব্যবহারেও আসছে ভিন্নতা। এই পরিবর্তনের প্রভাব শুধু শহরকেন্দ্রিক নয়। নগর ছাড়িয়ে আধুনিক আবাসনের এই ধারা এখন মফস্‌সলের অলিগলিতেও ছড়িয়ে পড়ছে। ফলে দেশের আবাসনচিত্র ধীরে ধীরে নতুন রূপ নিচ্ছে। ঘর হয়ে উঠছে আরও নিরাপদ, আরামদায়ক ও প্রযুক্তিনির্ভর।

    আধুনিক জীবনের সঙ্গে তাল মিলিয়ে ঘরের ভেতরের নকশাতেও এসেছে বড় পরিবর্তন। ইন্টেরিয়র ডিজাইনে স্মার্ট সুইচ এখন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। একসময় সুইচ বোর্ড মানেই ছিল প্লাস্টিকের বড় আকারের অনেকগুলো বাটন। এসব সুইচ ঘরের সৌন্দর্য অনেক সময়ই নষ্ট করত। এখন সেই জায়গা দখল করেছে গ্লাস প্যানেল ও মেটালিক ফিনিশিংয়ের টাচ সুইচ।

    স্মার্ট সুইচের সবচেয়ে বড় সুবিধা এর নিয়ন্ত্রণ ব্যবস্থা। রিমোট বা স্মার্টফোন ব্যবহার করে সহজেই এসব সুইচ চালানো যায়। ঘরে না থেকেও পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে এসি, গিজার কিংবা লাইট চালু বা বন্ধ করা সম্ভব হচ্ছে। এতে যেমন বাড়ছে আধুনিকতার ছোঁয়া, তেমনি মিলছে বাড়তি স্বাচ্ছন্দ্য। এই প্রযুক্তি বিশেষভাবে উপকারী বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জন্য। অল্প স্পর্শ বা একটি অ্যাপের মাধ্যমেই ঘরের প্রয়োজনীয় যন্ত্র নিয়ন্ত্রণ করা যায়। ফলে দৈনন্দিন জীবনে ঝামেলা কমছে এবং আরাম বাড়ছে।

    নিরাপত্তায় অটল দৃষ্টিভঙ্গি:

    নির্মাণ উপকরণের আধুনিকায়নের বড় সুফল হলো বাড়তি নিরাপত্তা। বিশেষ করে ছোট শিশুদের ঘরে বৈদ্যুতিক সকেট নিয়ে অভিভাবকদের দুশ্চিন্তা সব সময়ই থাকে। এই ঝুঁকি কমাতে বাজারে এসেছে ‘চাইল্ড–প্রুফ’ সকেট। এসব সকেটে থাকে বিশেষ প্রটেকটিভ শাটার, যা শিশুর আঙুল বা সূক্ষ্ম কোনো বস্তু ঢুকে পড়ার সম্ভাবনা অনেকটাই কমিয়ে দেয়।

    এ ছাড়া ওভারলোড প্রটেকশনযুক্ত সকেট ও সুইচ ঘরকে বৈদ্যুতিক শর্টসার্কিটের ঝুঁকি থেকে সুরক্ষা দেয়। ভোল্টেজ হঠাৎ বেড়ে গেলে বা শর্টসার্কিটের আশঙ্কা তৈরি হলে সেন্সর স্বয়ংক্রিয়ভাবে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এতে দুর্ঘটনার সম্ভাবনা কমে আসে। অগ্নিনিরাপত্তায়ও এসেছে নতুন মাত্রা। বর্তমানে উচ্চ মানের ফায়ার রিটারডেন্ট কেবল বা তার ব্যবহার করা হচ্ছে। এসব কেবল আগুনের শিখা ছড়াতে বাধা দেয় এবং ধোঁয়ার উৎপাদনও তুলনামূলক কম হয়।

    নিরাপত্তা ও আস্থাকে গুরুত্ব দিয়ে দেশের কেবলস কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে বাজারে প্রতিযোগিতা করছে। বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজের বিপণন বিভাগের সহকারী ব্যবস্থাপক হাদিউল ইসলাম এ প্রসঙ্গে বলেন, নিরাপত্তা তাদের মূল লক্ষ্য। পাশাপাশি পণ্যের প্রযুক্তিগত উৎকর্ষেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তাঁর ভাষায়, আধুনিক ও মানসম্মত পণ্যের মাধ্যমে ক্রেতাদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করছে প্রতিষ্ঠানটি। স্মার্ট ও নিরাপদ আবাসন নিশ্চিত করতে প্রযুক্তি ও নিরাপত্তার সমন্বয় এখন সময়ের দাবি।

    নতুন প্রযুক্তিনির্ভর বিদ্যুৎ–সাশ্রয়ী বৈদ্যুতিক পণ্য বাজারে আনার কথাও জানান সুপারস্টার গ্রুপের রিয়াজুল হাসান। তিনি বলেন, বাল্বের বাজারে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে।এই সাফল্যে প্রযুক্তির ভূমিকা গুরুত্বপূর্ণ। একই ধারাবাহিকতায় এখন আধুনিক প্রযুক্তির লিফট বাজারে আনছে সুপারস্টার গ্রুপ।

    বিদ্যুৎ সাশ্রয়ে নতুন যুগ:

    বিদ্যুৎ সাশ্রয় এখন আর শুধু সচেতনতার বিষয় নয়। এটি সময়ের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। আধুনিক স্মার্ট হোমে এই লক্ষ্য পূরণে ব্যবহার বাড়ছে মোশন সেন্সর লাইটের। ঘরে ঢুকলেই আলো জ্বলে ওঠে। ঘর ছেড়ে বের হলে আলো নিজে থেকেই নিভে যায়। বাথরুম, বারান্দা ও সিঁড়িতে এই প্রযুক্তির ব্যবহার বিদ্যুতের অপচয় ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনছে।

    এলইডি প্রযুক্তির এনার্জি সেভিং লাইটও এখন আরও উন্নত হয়েছে। এসব লাইট আগের চেয়ে বেশি টেকসই এবং চোখের জন্য আরামদায়ক। স্মার্টফোনের মাধ্যমে আলোর উজ্জ্বলতা কমানো বা বাড়ানো যায়। এতে প্রয়োজন অনুযায়ী ঘরের ভেতরে ভিন্ন ভিন্ন পরিবেশ তৈরি করা সম্ভব হচ্ছে।

    আধুনিক ফিনিশিংয়ে ঘরের রূপান্তর:

    ঘরের সৌন্দর্য গড়ে তুলতে টাইলসের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। আধুনিক টাইলস এখন শুধু মেঝের চাকচিক্যেই সীমাবদ্ধ নয়। এগুলো টেকসই এবং রক্ষণাবেক্ষণও সহজ। ফলে দৈনন্দিন ব্যবহারে ঝামেলা কমছে। বাথরুমে অ্যান্টি–স্কিড বা পিচ্ছিলরোধী টাইলস ব্যবহারে নিরাপত্তা বাড়ছে। এতে বয়স্কদের পড়ে যাওয়ার ঝুঁকি অনেকটাই কমে। অন্যদিকে লিভিংরুমের জন্য বড় ফরম্যাটের মার্বেল ফিনিশ টাইলস জনপ্রিয় হচ্ছে। এসব টাইলস ঘরকে আরও প্রশস্ত ও আভিজাত্যের অনুভূতি দেয়। নির্মাণ খাতে এখন লো মেইনটেন্যান্স উপকরণের চাহিদা বাড়ছে। এসব উপকরণ দীর্ঘদিন ব্যবহারেও নতুনের মতো উজ্জ্বল থাকে। ফলে সময় ও খরচ দুটোই সাশ্রয় হচ্ছে।

    বুদ্ধিমান ঘর কেন অপরিহার্য:

    একটি বুদ্ধিমান বা স্মার্ট ঘর এখন বিলাসিতা নয়। এটি বাস্তব প্রয়োজন হয়ে উঠছে। বিশেষজ্ঞদের মতে, স্মার্ট হোম তৈরিতে শুরুতে সাধারণ ঘরের তুলনায় কিছুটা বেশি খরচ হয়। তবে দীর্ঘ মেয়াদে এই বিনিয়োগ লাভজনক। প্রথমত, স্মার্ট প্রযুক্তি বিদ্যুতের বিল কমাতে সহায়তা করে। দ্বিতীয়ত, যান্ত্রিক ত্রুটি ও অগ্নিকাণ্ডের ঝুঁকি কমিয়ে জানমালের সুরক্ষা নিশ্চিত করে। তৃতীয়ত, এটি জীবনযাত্রাকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করে তোলে।

    এই চাহিদার কারণে নির্মাণ খাতে স্বয়ংক্রিয় প্রযুক্তিনির্ভর পণ্যের ব্যবহার দ্রুত বাড়ছে। দেশীয় ও বিদেশি বিভিন্ন কোম্পানির তৈরি নতুন প্রজন্মের এআই প্রযুক্তির লিফট, এসি ও অন্যান্য যন্ত্রপাতি এখন বাজারে পাওয়া যাচ্ছে। এসব পণ্য আধুনিক ভবন নির্মাণে নতুন মানদণ্ড তৈরি করছে।

    শান্তা হোল্ডিংসের প্রধান বিক্রয় কর্মকর্তা শিহাব আহমেদ জানান, আধুনিক ভবনের নকশা ও নির্মাণশৈলীতে আন্তর্জাতিক মান বজায় রাখা হচ্ছে। প্রতিটি ভবনে একাধিক অফিসের কর্মীদের সহজ যাতায়াত নিশ্চিত করতে বিশ্বমানের এআই অ্যানাবলড এলিভেটর ব্যবহার করা হচ্ছে। এসব এলিভেটর ফ্লোরে অপেক্ষমাণ যাত্রীর সংখ্যা নির্ণয় করে দ্রুত ও দক্ষ সেবা দেয়।

    তিনি আরও জানান, শান্তা হোল্ডিংসে ব্যবহৃত সর্বাধুনিক এয়ারকন্ডিশনিং বা এইচভিএসি সিস্টেম কর্মপরিবেশকে স্বাস্থ্যকর রাখছে। এই ব্যবস্থা দূষিত বাতাস দূর করে সার্বক্ষণিক সতেজ বাতাস সরবরাহ করছে। ফলে দীর্ঘ কর্মঘণ্টাতেও কর্মীরা তুলনামূলক কম ক্লান্তি অনুভব করছেন।

    মফস্‌সলে আধুনিক প্রযুক্তির ছোঁয়া:

    একসময় ধারণা ছিল, আধুনিক এই প্রযুক্তি শুধু ঢাকা বা চট্টগ্রামের বড় বড় ভবনের মধ্যেই সীমাবদ্ধ। সময়ের সঙ্গে সেই চিত্র বদলেছে। ইন্টারনেটের সহজলভ্যতা এবং ই–কমার্সের প্রসারের ফলে মফস্‌সলের মানুষও এখন আধুনিক কেবলিং ও স্মার্ট ডিভাইসের দিকে ঝুঁকছেন।

    বিশেষ করে প্রবাসীদের পাঠানো অর্থে গড়ে ওঠা মফস্‌সলের আলিশান বাড়িগুলোতে এই পরিবর্তন বেশি চোখে পড়ছে। এসব বাড়িতে এখন অত্যাধুনিক ফিটিংস, স্মার্ট সিকিউরিটি সিস্টেম এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ছে। ফলে শহরের সঙ্গে তাল মিলিয়ে মফস্‌সলের আবাসনেও আসছে আধুনিকতার ছোঁয়া।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    প্রযুক্তি

    নিজস্ব স্বার্থেই শিল্পকারখানা স্থাপন করবে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

    January 29, 2026
    প্রযুক্তি

    মোবাইল ডেটা প্যাকের দাম কমাতে বিটিআরসির নতুন নির্দেশনা

    January 25, 2026
    অপরাধ

    ভুয়া অ্যাড ব্লকারে নতুন সাইবার হামলার ফাঁদ

    January 21, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক August 4, 2025

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক October 30, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি October 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.