Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বাম্পার ফলনে চট্টগ্রামের কৃষকের স্বস্তি কিন্তু রয়েছে শঙ্কাও
    কৃষি

    বাম্পার ফলনে চট্টগ্রামের কৃষকের স্বস্তি কিন্তু রয়েছে শঙ্কাও

    নিউজ ডেস্কনভেম্বর 22, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চট্টগ্রামে চলতি আমন মৌসুমে ধানের ভালো ফলন হয়েছে। মাঠে ধান পাকতে শুরু করায় কৃষকেরা স্বস্তিতে আছেন। তবে একসঙ্গে অনেক জমির ধান পেকে যাওয়ায় শ্রমিকসংকট, মজুরি বৃদ্ধি ও সাম্প্রতিক বৃষ্টির কারণে ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় দুশ্চিন্তাও রয়েছে তাদের।

    জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবার চট্টগ্রামের ১৫টি উপজেলা ও মহানগর এলাকায় ১ লাখ ৮০ হাজার ৩৫২ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। সবচেয়ে বেশি আবাদ হয়েছে সন্দ্বীপে (২৪ হাজার ৪৬৮ হেক্টর)। এরপর আছে ফটিকছড়ি (২২ হাজার ২১৫ হেক্টর), মিরসরাই (১৯ হাজার ৮৭০ হেক্টর), বাঁশখালী (১৫ হাজার ৮৬০ হেক্টর) ও রাঙ্গুনিয়া (১৫ হাজার ৪৫৭ হেক্টর)। এখন পর্যন্ত প্রায় ১৫ হাজার হেক্টর জমির ধান কাটা হয়েছে, যা মোট আবাদি জমির প্রায় ৮ শতাংশ। আগামী এক মাস ধরে বিভিন্ন উপজেলায় ধান কাটা চলবে।

    জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আপ্রু মারমা বলেন, এবার পোকার আক্রমণ কম ছিল এবং বৃষ্টিপাত সময়মতো হয়েছে, যার ফলে ফলন বেড়েছে। কৃষকদের আবহাওয়ার পূর্বাভাস দেখে দ্রুত পাকা ধান ঘরে তুলতে পরামর্শ দেওয়া হচ্ছে।

    এবার সবচেয়ে বেশি ফলন হয়েছে ফটিকছড়িতে। উপজেলাটিতে লক্ষ্যমাত্রা ছিল ২২ হাজার ২১৫ হেক্টর, কিন্তু আবাদ হয়েছে ২৩ হাজার ৫৮০ হেক্টর জমিতে। এর মধ্যে উফশী জাতের ধান ২২ হাজার ৩২০ হেক্টর, হাইব্রিড ৪০ হেক্টর ও স্থানীয় জাতের ধান ১৫৫ হেক্টর। উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক জানান, এ পর্যন্ত ৯ শতাংশ জমির ধান কাটা হয়েছে। নিয়মিত বৃষ্টিতে ভালো ফলন হলেও এখন বৃষ্টির কারণে ধান নষ্ট হওয়ার আশঙ্কা আছে। কৃষি বিভাগ জানায়, উপজেলা পর্যায়ে পুনরায় যাচাইয়ের পর চূড়ান্ত আবাদি জমির পরিমাণ আগের হিসাবের চেয়ে কিছুটা কমেছে।

    মাঠপর্যায়ের কৃষকেরা বলছেন, ধান কাটার শুরুতে শ্রমিকসংকট ছিল না, তবে দুই সপ্তাহ পর তা দেখা দিতে পারে এবং তখন মজুরিও বাড়বে। ফটিকছড়ির কৃষক আবদুল মাবুদ মুন্সি বলেন, খাবারসহ একজন শ্রমিকের মজুরি ৮৫০ টাকা এবং খাবার ছাড়া ১ হাজার টাকা, যা বহন করা কষ্টকর। বৃষ্টির কারণে ধান নষ্টের ভয়ে বেশি শ্রমিক লাগিয়ে দ্রুত ধান কাটতে হচ্ছে তাঁকে। একই উপজেলার কাঞ্চননগরের কৃষক জিয়াউল হক বলেন, শ্রমিকের মজুরি ও উৎপাদন খরচ বাড়ায় লাভ নিয়ে তিনি চিন্তিত। সন্দ্বীপের কৃষক আবু আহমেদ জানান, ধান পাকার পর বৃষ্টি হলে ক্ষতির আশঙ্কা থাকে, তাই দ্রুত ঘরে তুলছেন। বাঁশখালীর কৃষক মেহেদী হাসানও বৃষ্টিতে ধান নষ্ট হওয়ার ভয়ে আছেন।

    রাঙ্গুনিয়ার গোমাই বিলে ভালো ফলনে কৃষকদের মুখে হাসি ফুটলেও তারা নদী-খাল সংস্কারের অভাব এবং সরকারি কৃষি সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন। অনেক কৃষক আমন কাটার পরপরই সেই জমিতে আলু, বেগুন, মরিচ ও শিমসহ রবিশস্য চাষের প্রস্তুতি নিচ্ছেন, ফলে তাদের ব্যস্ততা আরও বেড়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    কৃষি

    ঘূর্ণিঝড় আকভানের টানা বৃষ্টিতে ৭ জেলায় আমনসহ ফসলের ব্যাপক ক্ষতি

    নভেম্বর 22, 2026
    কৃষি

    জাপানের জাতীয় ফল পার্সিমন এখন বাংলাদেশে

    নভেম্বর 19, 2026
    কৃষি

    হাওরে আগাম বন্যা ঠেকাতে কৃষকদের হাতে স্বল্পমেয়াদি ব্রি ধান-১১৮

    নভেম্বর 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.