Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 20, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » জাপানের জাতীয় ফল পার্সিমন এখন বাংলাদেশে
    কৃষি

    জাপানের জাতীয় ফল পার্সিমন এখন বাংলাদেশে

    নিউজ ডেস্কনভেম্বর 19, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পূর্ব এশিয়ার জনপ্রিয় ও পুষ্টিকর ফল পার্সিমন এবার বাংলাদেশের মাটিতেও ফলছে। জাপানের জাতীয় ফল হিসেবে স্বীকৃত এই ফল দেশে নাটোর, যশোর ও ঝিনাইদহ জেলায় পরীক্ষামূলকভাবে চাষ হচ্ছে। কিছু জায়গায় বাণিজ্যিকভাবেও এর আবাদ শুরু হয়েছে। দেশের আবহাওয়ায় ফলটি ভালোভাবে খাপ খাওয়ায় কৃষকদের মধ্যে নতুন সম্ভাবনার আশা তৈরি হয়েছে।

    যশোরের চৌগাছা উপজেলার হিজলী গ্রামের কৃষি উদ্যোক্তা জুলফিকার সিদ্দিক ৫ শতক জমিতে ১৭টি পার্সিমন গাছ লাগিয়ে সফল হয়েছেন। ৩ থেকে ৫ বছর বয়সী এসব গাছে থোকায় থোকায় পাকা ফল ধরেছে। হলুদ ও লাল রঙের আকর্ষণীয় এই ফল দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ ভিড় করছেন। কেউ ছবি তুলছেন, কেউ চারা কিনছেন, আবার কেউ শখ করে ফল কিনে নিয়ে যাচ্ছেন। বর্তমানে প্রতি কেজি পার্সিমন প্রায় ১২০০ টাকা দরে বিক্রি করছেন তিনি। বাংলাদেশের মাটিতে জাপানি পার্সিমনের এই সফল চাষ কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।

    চীন, জাপান ও কোরিয়ায় ফলটি ‘কাকি’ নামেও পরিচিত। গাছে থোকায় থোকায় ঝুলে থাকা পাকা পার্সিমন দূর থেকে টমেটোর মতো দেখায়। অত্যন্ত মিষ্টি এই ফল বিশ্ববাজারে দামি ফল হিসেবেও পরিচিত।

    ভালো পানি নিষ্কাশনের সুবিধাসম্পন্ন বেলে-দোআঁশ বা দোআঁশ মাটি পার্সিমন চাষের জন্য সবচেয়ে উপযোগী। মাটির পিএইচ ৬.০ থেকে ৭.৫ হওয়া ভালো। গাছ পূর্ণ রোদ পছন্দ করে, তাই এমন খোলা জায়গা বেছে নিতে হবে যেখানে দিনে অন্তত ছয় থেকে আট ঘণ্টা সরাসরি রোদ পড়ে। জলাবদ্ধতা এই গাছ মোটেও সহ্য করতে পারে না। গোড়ায় পানি জমলে শেকড় পচে গাছ মারা যেতে পারে।

    বীজ, কলম বা গ্রাফটিংয়ের মাধ্যমে চারা তৈরি করা যায়। তবে বাণিজ্যিক চাষে বীজের চারা এড়িয়ে চলা ভালো, কারণ তাতে ফল ধরতে দেরি হয়। কলমের চারা তাড়াতাড়ি ফল দেয় এবং ফলের মানও ভালো হয়। শীতের শেষ বা বসন্তের শুরুতে চারা রোপণের উপযুক্ত সময়। গাছ বড় ও ঝাঁকড়া হয় বলে এক গাছ থেকে আরেক গাছের দূরত্ব ১৫ থেকে ২০ ফুট রাখতে হবে।

    গাছের বয়স ও আকার অনুযায়ী প্রতি বছর গোড়ায় ৫ থেকে ১০ কেজি জৈব সার বা পচা গোবর দেওয়া প্রয়োজন। এর সঙ্গে ইউরিয়া ২০০-৩০০ গ্রাম, টিএসপি ২৫০ গ্রাম ও এমওপি ১৫০ গ্রাম গোড়ার চারপাশে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। ফুল আসার আগে অল্প পরিমাণ ফসফরাস ও পটাশ দিলে ফলের মান বাড়ে।

    চারা লাগানোর শুরুতে নিয়মিত সেচ জরুরি। খরার সময় এবং ফুল ও ফল ধরার সময়ও পর্যাপ্ত পানি দিতে হবে। গোড়া পরিষ্কার ও আগাছামুক্ত রাখা দরকার। মাটির আর্দ্রতা ধরে রাখতে ও আগাছা দমনে খড় বা জৈব মালচিং ব্যবহার করা যায়। আলো-বাতাস চলাচল নিশ্চিত করতে এবং গাছের আকার ঠিক রাখতে মৃত, দুর্বল ও বাড়তি ডাল ছেঁটে দিতে হয়।

    কলমের গাছে সাধারণত রোপণের দুই থেকে তিন বছরের মধ্যে ফল আসে। বীজের গাছে পাঁচ বছর পর্যন্ত লাগতে পারে। বাংলাদেশে মার্চ মাসে গাছে ফুল আসে এবং সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে ফল পাকতে শুরু করে। পরিপক্ক ফলের আকার ১.৫ থেকে ৯ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। জাতভেদে পাকা ফলের রং হলুদ, কমলা বা লালচে হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    কৃষি

    হাওরে আগাম বন্যা ঠেকাতে কৃষকদের হাতে স্বল্পমেয়াদি ব্রি ধান-১১৮

    নভেম্বর 19, 2026
    অর্থনীতি

    তিস্তার চরে সোনালি আমনের হাসি, এক বছরে চাষ বেড়েছে ৫ হাজার হেক্টর

    নভেম্বর 16, 2026
    অর্থনীতি

    কৃষকের চাহিদা মেটাতে ২ লাখ ৯৫ হাজার টন সার কিনছে সরকার

    নভেম্বর 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.