জুলাই গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির প্রেস উইংয়ে সব কর্মকর্তাকে সরিয়ে দেয় অন্তর্বর্তীকালীন সরকার। দীর্ঘ সময় পর এবার সেই শূন্য পদে নতুন কর্মকর্তাদের নিয়োগ দিলেন সরকার।
গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে তথ্য অধিদপ্তরের দুই কর্মকর্তা রাষ্ট্রপতির কার্যালয়ে পদায়ন করেছেন। তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীনকে রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব এবং জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা এস এম রাহাত হাসনাতকে সহকারী প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির সচিব মো. সরওয়ার আলম বর্তমানে সচিব পদমর্যাদায় রাষ্ট্রপতির কার্যালয়ের দায়িত্বে রয়েছেন। নতুন নিয়োগের মাধ্যমে রাষ্ট্রপতির প্রেস উইংয়ে দুই কর্মকর্তাকে যুক্ত করা হলো।
জুলাই গণ-অভ্যুত্থানের পর পদচ্যুত প্রেস উইং কর্মকর্তাদের পরিপ্রেক্ষিতে, বিএনপি সরকার গঠনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগের প্রেস সচিব সরওয়ার আলমকে পুনঃনিয়োগ করেছিলেন। এবার সেই কাঠামোতে নতুন কর্মকর্তা যুক্ত হলো।

