Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, নভে. 24, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ফেসবুক পোস্টে হাসিনার মামলায় ‘১২ হাজার কোটি লেনদেন’ দাবি: গ্রেপ্তারের নির্দেশ
    বাংলাদেশ

    ফেসবুক পোস্টে হাসিনার মামলায় ‘১২ হাজার কোটি লেনদেন’ দাবি: গ্রেপ্তারের নির্দেশ

    কাজি হেলালUpdated:এপ্রিল 11, 2026এপ্রিল 8, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে ঘিরে মামলায় বিপুল অর্থ লেনদেনের অভিযোগ তুলে সামাজিক মাধ্যমে পোস্ট দেওয়ায় এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পোস্টে সম্পৃক্তদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলা হয়েছে।

    মঙ্গলবার (৭ এপ্রিল) আদালত অবমাননার অভিযোগ আমলে নিয়ে এই আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার-এর নেতৃত্বাধীন বেঞ্চ।

    অভিযুক্ত এমএইচ পাটোয়ারী বাবু তার ফেসবুক পোস্টে দাবি করেন, শেখ হাসিনাকে ঘিরে মামলায় ১২ হাজার কোটি টাকা লেনদেন হয়েছে। ওই পোস্টে বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং আইনজীবী শিশির মনির-এর ছবি সংযুক্ত করে বিভিন্ন অভিযোগ তোলা হয়।

    ট্রাইব্যুনাল এ ধরনের পোস্টকে আদালত অবমাননার শামিল হিসেবে বিবেচনা করে অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি পোস্টটিতে লাইক, মন্তব্য বা শেয়ার করা ব্যক্তিদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

    আদেশ পাওয়ার পর রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালায় তদন্ত সংশ্লিষ্ট একটি দল। তবে অভিযুক্তকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন প্রসিকিউটর তানভীর জোহা। আদালত সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বিচার বিভাগ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে ভিত্তিহীন বা বিভ্রান্তিকর তথ্য প্রচার রোধে এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চসংখ্যক কর্মকর্তা প্রেরণ

    নভেম্বর 23, 2026
    বাংলাদেশ

    দেশের ৪৭ শতাংশ সম্পদ মাত্র ১ শতাংশ পরিবারের হাতে

    নভেম্বর 23, 2026
    বাংলাদেশ

    নেত্রকোণায় টোল আদায়কারীর ঘুষিতে জুলাই যোদ্ধা নিহত, অভিযুক্ত গ্রেফতার

    নভেম্বর 23, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.