Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুন 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বরিশালে বিকট শব্দে বিষ্ফোরনে উড়ে গেলো ভবনের দরজা-জানাল: বাবা-ছেলে দগ্ধ
    বাংলাদেশ

    বরিশালে বিকট শব্দে বিষ্ফোরনে উড়ে গেলো ভবনের দরজা-জানাল: বাবা-ছেলে দগ্ধ

    কাজি হেলালএপ্রিল 15, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাহাদ সুমন,বরিশাল প্রতিবেদক-

    বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের দরগাহ বাড়ি মসজিদ সংলগ্ন একটি তিনতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে আকস্মিক এ বিস্ফোরণে ভবনের নিচতলায় ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। এতে গুরুতর আহত হয়েছেন বাবা-ছেলে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের নীরবতা ভেঙে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে, এতে পুরো এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের তীব্রতায় ভবনের নিচতলার দরজা, জানালা ও লোহার গেট ছিটকে পাশের খালে গিয়ে পড়ে। নিচতলার সব কটি কক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেয়ালের বিভিন্ন অংশে ফাটল দেখা গেছে।

    ভবনের বাসিন্দা আল-আমিন হাওলাদার ও সুমাইয়া বলেন, হঠাৎ প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে যায়। মুহূর্তের মধ্যেই চারপাশে ধোঁয়া আর ধ্বংসাবশেষ দেখতে পাই। ভয়ে কিছু না বুঝেই দ্রুত বাসা থেকে বের হয়ে যাই। বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন নিচতলায় বসবাসকারী সিকিউরিটি গার্ড মানিক ও তার ছেলে মৃদুল। তাদের উদ্ধার করে দ্রুত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মানিকের স্ত্রী মারিয়া, যিনি একটি বেসরকারি মাদক নিরাময় কেন্দ্রে কর্মরত।

    স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে শুধু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এমন ক্ষয়ক্ষতি হওয়া নিয়ে সন্দেহ রয়েছে। তারা বলছেন, এটি শুধুমাত্র সিলিন্ডার বিস্ফোরণ কিনা, নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা দ্রুত তদন্ত করে বের করা প্রয়োজন।

    এদিকে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। বরিশাল কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশের দুটি টিম কাজ করছে। বিস্ফোরণে বাবা ও ছেলে আহত হয়েছেন। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বলে ধারণা করা হলেও বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। বিস্ফোরণের প্রকৃত কারণ উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ শুরু করেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    তিন বছর পর সরকারের ঋণ ৩৪ লাখ কোটি টাকা ছুঁতে পারে

    জুন 13, 2026
    বাংলাদেশ

    ‘কোটি টাকা চান প্রসিকিউটর’ অভিযোগের তদন্তে রহস্যময় ধীরগতি

    জুন 13, 2026
    বাংলাদেশ

    প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার কক্সবাজার সফরে তারেক রহমান

    জুন 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.