Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 16, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ আসামির শুনানি ১৭ জুন
    বাংলাদেশ

    রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ আসামির শুনানি ১৭ জুন

    মনিরুজ্জামানএপ্রিল 15, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঢাকার একটি রাষ্ট্রদ্রোহ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ১৭ জুন নির্ধারণ করেছেন আদালত।

    আজ বুধবার (১৫ এপ্রিল) শুনানি শেষে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মঈন উদ্দিন চৌধুরীর আদালত এ নতুন তারিখ ধার্য করেন। মামলাটি ‘জয় বাংলা ব্রিগেড’-এর একটি জুম মিটিংকে কেন্দ্র করে দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়, ওই অনলাইন সভায় অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে।

    আসামিপক্ষের আইনজীবী লতিফ সিদ্দিকী শুনানির বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি দুই আসামিকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে অভিযোগ গঠনের শুনানির জন্য প্রয়োজনীয় নথিপত্র এখনো তাদের আইনজীবীদের হাতে পৌঁছায়নি। এ কারণে সময় চেয়ে আবেদন করা হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির তারিখ ১৭ জুন নির্ধারণ করেন।

    আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৭ মার্চ প্রথমে শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলাটি করেন সিআইডির সহকারী বিশেষ পুলিশ সুপার মো. এনামুল হক। পরে তদন্ত শেষে গত ৩০ জুলাই অভিযোগপত্রে শেখ হাসিনাসহ মোট ২৮৬ জনকে আসামি করা হয়।

    এরপর ১৪ আগস্ট আদালত অভিযোগপত্র গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ১১ সেপ্টেম্বর আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়। ১৪ অক্টোবর পলাতক ২৬১ জন আসামিকে পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়।

    পরবর্তীতে ১১ নভেম্বর মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়, কারণ এটি তখন বিচারের জন্য প্রস্তুত ছিল। এরপর এটি বিশেষ জজ আদালত-৯-এ ছিল অভিযোগ গঠনের শুনানির পর্যায়ে। গত ২৩ ফেব্রুয়ারি মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়।

    অভিযোগপত্রে উল্লেখ রয়েছে, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ড. রাব্বী আলমের নেতৃত্বে ‘জয় বাংলা ব্রিগেড’-এর একটি জুম মিটিং অনুষ্ঠিত হয়। সেই সভায় শেখ হাসিনাসহ কয়েক শতাধিক নেতা-কর্মী অংশ নেন বলে দাবি করা হয়। সেখানে শেখ হাসিনা দেশবিরোধী বক্তব্য দেন এবং সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন—এমন অভিযোগও আনা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই বক্তব্য ছড়িয়ে পড়ে বলে মামলায় উল্লেখ রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    টাইম-এর ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান

    এপ্রিল 15, 2026
    বাংলাদেশ

    ইস্টার্ন রিফাইনারি বন্ধ হলেও জ্বালানির সংকট হবে না: জ্বালানি বিভাগ

    এপ্রিল 15, 2026
    বাংলাদেশ

    ৬ হাজারের বেশি ‘ভুয়া’ মুক্তিযোদ্ধার নাম বাতিল

    এপ্রিল 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.