Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুন 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দেশের অধস্তন আদালতে মামলা ৪০ লাখ ছাড়াল, জট কমাতে বহুমুখী উদ্যোগ 
    বাংলাদেশ

    দেশের অধস্তন আদালতে মামলা ৪০ লাখ ছাড়াল, জট কমাতে বহুমুখী উদ্যোগ 

    কাজি হেলালএপ্রিল 16, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের অধস্তন আদালতগুলোতে বিচারাধীন মামলার সংখ্যা এখন ৪০ লাখেরও বেশি বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আদালত পর্যায়ে মোট ৪০ লাখ ৪১ হাজার ৯২৪টি মামলা বিচারাধীন রয়েছে বলে তিনি সংসদে জানান।

    বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য উপস্থাপন করেন। বিরোধী দলীয় এক সংসদ সদস্যের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, মামলার এই বিশাল চাপ কমাতে সরকার বিভিন্ন ধরনের প্রশাসনিক ও কাঠামোগত উদ্যোগ গ্রহণ করেছে।

    মন্ত্রী জানান, বিচার ব্যবস্থার সক্ষমতা বাড়াতে ইতোমধ্যে ৮৭১টি নতুন আদালত সৃষ্টি করা হয়েছে। পাশাপাশি ২৩২টি বিচারকের পদ অনুমোদন দেওয়া হয়েছে এবং আরও ৩০৪টি পদ সৃষ্টির প্রক্রিয়া চলমান রয়েছে। আদালত কার্যক্রম আরও গতিশীল করতে ১৫০ জন সিভিল জজ নিয়োগের কাজও এগোচ্ছে।

    তিনি আরও জানান, বিচারিক জনবল বাড়ানোর অংশ হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে ৭০৮ জন কর্মচারী নিয়োগের সুপারিশ সম্পন্ন হয়েছে এবং আরও ৫৫৩ জন নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। এতে আদালতের দৈনন্দিন কার্যক্রমে গতি আসবে বলে আশা করা হচ্ছে।

    মামলা নিষ্পত্তি দ্রুততর করতে নারী ও শিশু নির্যাতনসহ গুরুত্বপূর্ণ মামলাগুলোর জন্য বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে। এ লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে জানান মন্ত্রী।

    আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে লিগ্যাল এইড কার্যক্রমও সম্প্রসারণ করা হয়েছে। জেলা পর্যায়ে লিগ্যাল এইড অফিস শক্তিশালী করার পাশাপাশি অভিজ্ঞ মধ্যস্থতাকারী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের জন্য বিনামূল্যে আইনি সহায়তা নিশ্চিত করতে ১৬৬৯৯ হটলাইন চালু রয়েছে।

    ডিজিটালাইজেশনের অংশ হিসেবে আদালতের কজলিস্ট এখন সম্পূর্ণ অনলাইন করা হয়েছে, ফলে নাগরিকরা ঘরে বসেই মামলার তারিখ ও তথ্য জানতে পারছেন। একই সঙ্গে সিভিল ও ক্রিমিনাল প্রসিডিউর কোডে সংশোধন এনে ডিজিটাল সমন, অনলাইন সাক্ষ্য গ্রহণ এবং মামলা ব্যবস্থাপনায় আধুনিকীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

    মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হলো বিচার ব্যবস্থাকে আরও দ্রুত, স্বচ্ছ ও সহজলভ্য করা। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে আদালতের মামলার চাপ কমবে এবং জনগণ তুলনামূলক দ্রুত ন্যায়বিচার পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ‘কোটি টাকা চান প্রসিকিউটর’ অভিযোগের তদন্তে রহস্যময় ধীরগতি

    জুন 13, 2026
    বাংলাদেশ

    প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার কক্সবাজার সফরে তারেক রহমান

    জুন 13, 2026
    বাংলাদেশ

    হাতিরঝিলে ‘শীর্ষ সন্ত্রাসী কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ

    জুন 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.