Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুন 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সৌদি আরবে অবস্থানরত ২২ হাজার রোহিঙ্গাকে  দেওয়া হয়েছে বাংলাদেশি পাসপোর্ট
    বাংলাদেশ

    সৌদি আরবে অবস্থানরত ২২ হাজার রোহিঙ্গাকে  দেওয়া হয়েছে বাংলাদেশি পাসপোর্ট

    নিউজ ডেস্কএপ্রিল 20, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সৌদি আরবে অবস্থানরত রোহিঙ্গাদের মধ্যে ইতোমধ্যে ২২ হাজার জনকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার। একই সঙ্গে পাসপোর্ট প্রদান প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে কঠোর অবস্থান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকের পর তিনি এ তথ্য জানান। ওই বৈঠকে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

    আলোচনায় সৌদি আরবে বসবাসরত মোট ৬৯ হাজার রোহিঙ্গার বিষয়টি গুরুত্ব পায়। এর মধ্যে যাদের প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে, তাদের দ্রুত পাসপোর্ট দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ওপর জোর দেওয়া হয়। এ বিষয়ে সৌদি পক্ষও প্রক্রিয়াটি আরও দ্রুত করার আহ্বান জানায়।

    স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যাচাই-বাছাই সাপেক্ষে ইতোমধ্যে ২২ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়া হয়েছে। বাকি আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির জন্য বাংলাদেশ থেকে একটি বিশেষ টিমও পাঠানো হয়েছে। তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন, পাসপোর্ট দেওয়ার আগে তালিকা যাচাই করে নিশ্চিত হতে হবে এবং কোনো ধরনের অনিয়মের সুযোগ রাখা যাবে না।

    তিনি আরও বলেন, যেসব রোহিঙ্গার কাছে বাংলাদেশ সংশ্লিষ্ট বৈধ কাগজপত্র রয়েছে বা নির্ধারিত শর্ত পূরণ করেছে, তাদের দ্রুত এই সুবিধা দেওয়া হবে। পাশাপাশি সৌদি আরব থেকে পূর্ণাঙ্গ তালিকা সংগ্রহ করে পুনরায় যাচাই করার কথাও জানান তিনি।

    বৈঠকে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সহযোগিতা ছাড়াও জ্বালানি ও পর্যটন খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি আরবকে বাংলাদেশের ঘনিষ্ঠ সহযোগী দেশ হিসেবে উল্লেখ করে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

    এ সময় সৌদি রাষ্ট্রদূত দুই দেশের সম্পর্ক আরও জোরদার করতে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামী জুলাই মাসের প্রথমার্ধে তিনি সে দেশে সফরে যেতে পারেন।

    সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যুর এই প্রক্রিয়া একদিকে যেমন প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ, তেমনি এটি আন্তর্জাতিক সহযোগিতা ও অভিবাসন ব্যবস্থাপনার ক্ষেত্রেও বড় প্রভাব ফেলতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    হাতিরঝিলে ‘শীর্ষ সন্ত্রাসী কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ

    জুন 12, 2026
    বাংলাদেশ

    রাজধানীতে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কী বলছে আবহাওয়া অফিস

    জুন 12, 2026
    বাংলাদেশ

    বাজেট ঘোষণার পর বিকেলে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী

    জুন 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.