Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নিরাপত্তা জোরদারে কোর কমিটি পুনর্গঠন করল সরকার
    বাংলাদেশ

    নিরাপত্তা জোরদারে কোর কমিটি পুনর্গঠন করল সরকার

    নিউজ ডেস্কএপ্রিল 21, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের আইনশৃঙ্খলা ও অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও সমন্বিত করতে সরকারের কোর কমিটি পুনর্গঠন করা হয়েছে। এর মাধ্যমে জাতীয় নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

    আজ মঙ্গলবার (২১ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন উপসচিব কেএম ইয়াসির আরাফাত। প্রজ্ঞাপনে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীকে সভাপতি করে এই নতুন কোর কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন।

    এদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বা সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ), ডিজিএফআই, বিজিবি, আনসার ও ভিডিপি, এনএসআই, এনটিএমসি, র‌্যাব, বাংলাদেশ কোস্টগার্ড এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার। এছাড়া সশস্ত্র বাহিনী বিভাগের একজন ব্রিগেডিয়ার জেনারেল পর্যায়ের প্রতিনিধি সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক)।

    প্রজ্ঞাপনে কমিটির কার্যপরিধিও নির্ধারণ করে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, দেশের আইনশৃঙ্খলা ও অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি নিয়মিতভাবে মূল্যায়ন করবে এই কমিটি। পাশাপাশি পরিস্থিতি উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে সুপারিশ দেবে।

    এছাড়া জাতীয় ও রাষ্ট্রীয় নিরাপত্তা সংশ্লিষ্ট কার্যক্রম তদারকি ও পর্যালোচনার পাশাপাশি বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করাও কমিটির অন্যতম দায়িত্ব হবে। অভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত বাহ্যিক নিরাপত্তা বিষয়গুলোও কমিটি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করবে।

    রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা ব্যবস্থাও নিয়মিত পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পরামর্শ দেবে এই কমিটি।

    প্রয়োজনে সংশ্লিষ্ট যেকোনো কর্মকর্তাকে কমিটির সভায় ডাকা যাবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি কমিটির সভাপতি প্রয়োজন মনে করলে যেকোনো সময় সভা আহ্বান করতে পারবেন। সব সভার সিদ্ধান্ত ও সুপারিশ লিখিত আকারে সংরক্ষণ করতে হবে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে যথাসময়ে অবহিত করতে হবে।

    প্রজ্ঞাপনে আরও বলা হয়, কমিটির সব ধরনের আলোচনা, সিদ্ধান্ত ও কার্যক্রমের ক্ষেত্রে কঠোর গোপনীয়তা বজায় রাখা বাধ্যতামূলক। তবে সভাপতির অনুমোদন ছাড়া এসব তথ্য বাইরে প্রকাশ করা যাবে না।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    বিশ্বস্বীকৃতিতে বাংলাদেশের দুই প্রতিষ্ঠান

    এপ্রিল 21, 2026
    বাংলাদেশ

    ৫ মে শুরু ৪৭তম বিসিএসের ভাইভা

    এপ্রিল 21, 2026
    বাংলাদেশ

    ‘ফুয়েল পাস’ অ্যাপে তেল মিলবে আরও ১৯ জেলায়

    এপ্রিল 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.