Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুন 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শেখ হাসিনা ও তার মন্ত্রীদের পাচার অর্থ ফেরাতে ১১ মামলায় তৎপর সরকার
    বাংলাদেশ

    শেখ হাসিনা ও তার মন্ত্রীদের পাচার অর্থ ফেরাতে ১১ মামলায় তৎপর সরকার

    নিউজ ডেস্কএপ্রিল 22, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার একাধিক আইনি পদক্ষেপ জোরদার করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, সাবেক সরকারের সংশ্লিষ্ট ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে ১১টি অগ্রাধিকারভিত্তিক মামলায় বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

    বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পাচার হওয়া অর্থ উদ্ধারে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে একটি আন্তঃসংস্থা টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই টাস্কফোর্সের অধীনে চিহ্নিত গুরুত্বপূর্ণ মামলাগুলোতে দ্রুত অগ্রগতি নিশ্চিত করার চেষ্টা চলছে।

    সরকারের তথ্য অনুযায়ী, ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে দেশ থেকে আনুমানিক ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিভিন্ন দেশে পাচার হয়েছে। গড়ে প্রতি বছর প্রায় ১৬ বিলিয়ন ডলার অবৈধভাবে দেশ ছাড়ে, যা দেশের অর্থনীতির জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

    এই অর্থ ফেরাতে ইতোমধ্যে বিভিন্ন দেশের সঙ্গে তথ্য বিনিময়, সম্পদ শনাক্তকরণ এবং আইনি সহায়তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পারস্পরিক আইনগত সহায়তা চুক্তি সম্পাদনের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

    প্রধানমন্ত্রী জানান, পাচারকৃত অর্থের সম্ভাব্য গন্তব্য হিসেবে প্রাথমিকভাবে ১০টি দেশ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে মালয়েশিয়া, হংকং ও সংযুক্ত আরব আমিরাত চুক্তি স্বাক্ষরে সম্মতি দিয়েছে। বাকি দেশগুলোর সঙ্গে আলোচনা চলমান রয়েছে।

    এদিকে তদন্ত জোরদার করতে দুর্নীতি দমন কমিশনের নেতৃত্বে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা ইউনিট এবং শুল্ক গোয়েন্দা বিভাগের সমন্বয়ে ১১টি যৌথ তদন্ত দল গঠন করা হয়েছে। এসব দল অগ্রাধিকারপ্রাপ্ত মামলাগুলোর তদন্ত ও অনুসন্ধান পরিচালনা করছে।

    সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের ২৫ মার্চ পর্যন্ত আদালতের নির্দেশে দেশে প্রায় ৫৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা হয়েছে। বিদেশেও ১৩ হাজার কোটি টাকার বেশি সম্পদ জব্দ হয়েছে। সব মিলিয়ে দেশে-বিদেশে প্রায় ৭০ হাজার কোটি টাকার সম্পদ আইনি প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। এছাড়া অর্থপাচার সংক্রান্ত মোট ১৪১টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ১৫টির অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে এবং ৬টি মামলার রায়ও হয়েছে।

    প্রধানমন্ত্রী আরও জানান, পাচার হওয়া সম্পদ উদ্ধারের কার্যক্রম আরও গতিশীল করতে সম্প্রতি একটি বিশেষ ইউনিট গঠন করা হয়েছে, যা এই প্রক্রিয়াকে আরও কার্যকর করবে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দুর্নীতি ও মানিলন্ডারিং দমনে দীর্ঘমেয়াদি কৌশলের অংশ হিসেবে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরানোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    হাতিরঝিলে ‘শীর্ষ সন্ত্রাসী কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ

    জুন 12, 2026
    বাংলাদেশ

    রাজধানীতে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কী বলছে আবহাওয়া অফিস

    জুন 12, 2026
    বাংলাদেশ

    বাজেট ঘোষণার পর বিকেলে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী

    জুন 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.