Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুন 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ডিজেলের জন্য লাইনে দাঁড়িয়ে তীব্র গরমে কৃষকের মৃত্যু
    বাংলাদেশ

    ডিজেলের জন্য লাইনে দাঁড়িয়ে তীব্র গরমে কৃষকের মৃত্যু

    নিউজ ডেস্কএপ্রিল 22, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজশাহীর মোহনপুরে তীব্র গরমে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পর এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত তাপদাহে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

    বুধবার সকাল সাড়ে ১১টার দিকে কেশরহাট এলাকার একটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল আলাম (৫৬) স্থানীয় বাকশৈল গ্রামের বাসিন্দা এবং পেশায় কৃষক ছিলেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কৃষিকাজের জন্য ডিজেল নিতে তিনি ফিলিং স্টেশনে যান। সেখানে দীর্ঘ সময় খোলা রোদে অপেক্ষা করার একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায়ই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। মোহনপুর থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তীব্র গরমের কারণে হিট স্ট্রোকেই তার মৃত্যু হয়েছে। তবে বিষয়টি নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রক্রিয়া নেওয়া হচ্ছে।

    এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, চলমান তাপপ্রবাহে খোলা জায়গায় দীর্ঘ সময় অবস্থান ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, বিশেষ করে কৃষক ও শ্রমজীবী মানুষের জন্য।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    হাতিরঝিলে ‘শীর্ষ সন্ত্রাসী কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ

    জুন 12, 2026
    বাংলাদেশ

    রাজধানীতে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কী বলছে আবহাওয়া অফিস

    জুন 12, 2026
    বাংলাদেশ

    বাজেট ঘোষণার পর বিকেলে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী

    জুন 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.