Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ফের বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র
    বাংলাদেশ

    ফের বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র

    নিউজ ডেস্কএপ্রিল 25, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটটি আবারও উৎপাদন বন্ধ করে দিয়েছে। টানা প্রায় ১৫ ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনে থাকার পর বয়লারের টিউব ফেটে যাওয়ায় শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে ইউনিটটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে বর্তমানে পুরো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।

    এর আগে গত বুধবার (২২ এপ্রিল) রাত ১০টা ৩ মিনিটে কয়লার সঙ্গে পাথর আসায় বয়লার পাইপ ফেটে যায় এবং কুলিং ফ্যান ভেঙে পড়ে। ওই ঘটনার পর ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটটি বন্ধ হয়ে যায়।

    পরবর্তীতে মেরামতের পর প্রায় ৪৮ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টায় ইউনিটটি আবার উৎপাদনে ফেরে। তবে পুনরায় চালুর অল্প সময়ের মধ্যেই আবারও প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়।

    বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ায় পার্বতীপুরসহ উত্তরের আটটি জেলায় আবারও বিদ্যুৎ বিভ্রাটের শঙ্কা তৈরি হয়েছে। স্থানীয়ভাবে এর প্রভাব ইতোমধ্যে অনুভূত হতে শুরু করেছে।

    বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, বয়লারের টিউব ফেটে যাওয়ায় শনিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ করা হয়। তিনি বলেন, বয়লারের ভেতরের স্টিম সম্পূর্ণ ঠাণ্ডা হতে সময় লাগবে। তিনি আরও জানান, পুরো ইউনিটটি মেরামত ও পুনরায় চালু করতে আনুমানিক ৫ থেকে ৬ দিন সময় লাগতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ঢাকা থেকে বিভিন্ন রুটে বাসভাড়া পুনর্নির্ধারণ, জানুন বিস্তারিত

    এপ্রিল 25, 2026
    বাংলাদেশ

    ৩৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘ম্যাটস ভবন’ অচল পড়ে রয়েছে

    এপ্রিল 25, 2026
    বাংলাদেশ

    চালুর ১৫ ঘণ্টা পর ফের বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

    এপ্রিল 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.